WBBSE Class 10 Life Science Test Exam Question Paper 2025 pdf | দশম শ্রেণির জীবন বিজ্ঞান টেস্ট প্রশ্নপত্র ২০২৫

📢 মাধ্যমিক ২০২৭ পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞান টেস্ট প্রশ্নপত্র! 🎯
তোমরা যারা ২০২৬ সালের নভেম্বর মাসে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা দিতে চলেছ, তোমাদের সুবিধার্থে নিয়ে এলাম বিগত বছরের জীবন বিজ্ঞান টেস্ট প্রশ্নপত্র (২০২৫-২৬)।
📝 পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হয় ? কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ? এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই প্রশ্নপত্রগুলো অনুশীলন করলে।
📥 মোট ১৮টি সেটের প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য নিচে ১ম সেট প্রশ্নপত্রের সাথেই লিঙ্ক দেওয়া আছে। এখনই ডাউনলোড করে নাও এবং নিজের প্রস্তুতিকে আরও মজবুত করো! 👇
সমস্ত বিষয়ের টেস্ট প্রশ্নপত্র দেখার জন্য
এখানে ক্লিক করো।

বিষয়জীবন বিজ্ঞান
শ্রেণিদশম
পরীক্ষাটেস্ট পরীক্ষা
সাল২০২৫
বোর্ডWBBSE

 জীবন বিজ্ঞান।টেস্ট প্রশ্নপত্র ২০২৫

ARABINDA MADHYAMIK (H.S.) BIDYALAYA
CLASS – X
LIFE SCIENCE TEST EXAM 2025

Full Marks : 90 Time : 3 hrs 15 Min

বিভাগ—‘ক’

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো: 1×15=15

1.1 সঠিক জোড়টি নির্বাচন করো –
(ক) গুরুমস্তিষ্ক – দেহের ভারসাম্য রক্ষা করে
(খ) হাইপোথ্যালামাস – বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে
(গ) লঘুমস্তিষ্ক – দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
(ঘ) সুষুম্নাশীর্ষক – হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে।

1.2 নিচের কোন বাক্যটি সঠিক নয়?
(ক) কাইনিন ফুল ফোটাতে সাহায্য করে
(খ) 2, 4-D ধানখেতের অপ্রয়োজনীয় চারাগাছ নির্মূল করে
(গ) জিব্বেরেলিন শাখাকলম তৈরি করতে ব্যবহৃত হয়
(ঘ) অক্সিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়।

1.3 প্রদত্ত কোন জোড়টি সঠিক নয়?
(ক) পদ্মফুল – ফোটোন্যাস্টিক
(খ) লজ্জাবতীর পাতা – সিসমোন্যাস্টিক
(গ) বনচাঁড়ালের চলন – ফোটোট্রপিক
(ঘ) প্রধান মূল – জিওট্রপিক

1.4 মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের যে বক্তব্যটি সঠিক সেটি হলো –
(ক) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায়
(খ) জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়
(গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
(ঘ) কোনো কোনো প্রাণীর দেহে অঙ্গহানি ঘটলে, সেটি পুনরুৎপাদন করে।

1.5 A স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভকে মেলাও ও সঠিক উত্তরটি বেছে নাও :
A B
(a) সুন্দরীর লবণ সহনের অভিযোজন (i) আচরণগত অভিযোজন
(b) মৌমাছির চক্রাকার নৃত্য
(ii) অঙ্গসংস্থানগত অভিযোজন
(c) রুইমাছের পটকা
(iii) শারীরবৃত্তীয় অভিযোজন

(ক) a-ii, b-iii, c-i
(খ) a-iii, b-i, c-ii
(গ) a-i, b-iii, c-ii
(ঘ) a-iii, b-ii, c-i

1.6 কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি নির্ণয় করো –
(ক) M → G₁ → G₂ →S
(খ) M → G₁ → S → G₂
(গ) S → G₁ → G₂→ M
(ঘ) G₁ → S→ G₂ → M

1.7 নিচের কোন জোড়টি সঠিক নয়, তা চিহ্নিত করো –
(ক) স্পাইরোগাইরা – খণ্ডীভবন
(খ) হাইড্রা – কোারকোদগম
(গ) প্ল্যানেরিয়া – বহুবিভাজন
(ঘ) মিউকর – রেণু উৎপাদন

1.8 কন্যাসন্তান কখন বর্ণান্ধ হতে পারে, তা নির্ধারণ করো-
(ক) কেবল বাবা বর্ণান্ধ হলে
(খ) কেবল মা বর্ণান্ধ হলে
(গ) মা বাহক ও বাবা বর্ণান্ধ হলে
(ঘ) মা বাহক এবং বাবা স্বাভাবিক হলে

1.9 নিচের যে ক্রসটি হেটেরোজাইগাস X হেটেরোজাইগাসকে সূচিত করে, সেটি হলো –
(ক) TT × Tt
(খ) Tt x Tt
(গ) tt x tt
(ঘ) Tt x tt

1.10 ইমাসকুলেশন হলো –
(ক) পুংকেশর অপসারণ
(খ) স্ত্রীস্তবক অপসারণ
(গ) রেসিপ্রোকাল ক্রস
(ঘ) পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয়ের অপসারণ।

1.11 অস্তিত্বের জন্য সংগ্রামের সঙ্গে কোনটি উপযুক্ত?
(ক) প্রকরণের উদ্ভব
(খ) প্রাকৃতিক নির্বাচন
(গ) অনুকূল প্রকরণ ও বংশগতি লাভ
(ঘ) সীমিত খাদ্য ও বাসস্থান

1.12 ল্যামার্কের অভিব্যক্তি সম্পর্কিত মতবাদের সঙ্গে সম্পর্কিত হলো–
(ক) অস্তিত্বের জন্য সংগ্রাম
(খ) প্রকরণ
(গ) প্রাকৃতিক নির্বাচন
(ঘ) অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ

1.13 সর্পগন্ধার বিপন্নতার প্রধান কারণ–
(ক) অতিব্যবহার
(খ) লবণাক্ত মাটি
(গ) কম বৃষ্টিপাত
(ঘ) অতি বৃষ্টি

1.14 নিচের কোনটি পরিবেশে দীর্ঘসময় থাকলে জৈববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো–
(ক) খবরের কাগজ
(খ) জীবজন্তুর মলমূত্র
(গ) পচা পাতা
(ঘ) ক্লোরিনযুক্ত কীটনাশক

1.15 গারুমারা, নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনসিটু সংরক্ষণ?
(ক) জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
(খ) বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান
(গ) অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ
(ঘ) বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান

বিভাগ—‘খ’

2. নিচের 26টি প্রশ্ন থেকে যেকোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো : 1×21=21

নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও : (যে-কোনো পাঁচটি) 1×5=5

2.1 ___________ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। (দ্রষ্টব্য: বাক্যটি অসম্পূর্ণ, উত্তর অনুযায়ী এটি আয়োডিনের অভাবে থাইরক্সিন হবে)
2.2 DNA তে অ্যাডেনিন, থাইমিনের সঙ্গে ___________ বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে।
2.3 বীজের কুঞ্চিত আকার একটি ___________ বৈশিষ্ট্য।
2.4 উট ঢিবি থেকে শিল্পাঞ্জির উইপোকা ভক্ষণ একটি ___________ অভিযোজন।
2.5 ধানক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো ___________।
2.6 মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ___________ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রোফিকেশন ঘটে।

নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে-কোনো পাঁচটি) : 1×5=5

2.7 দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে।
2.8 মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিংওভার ঘটে।
2.9 মানুষের শুক্রাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে।
2.10 পায়রার বায়ুথলিতে রেটিয়া মিরাবিলিয়া থাকে।
2.11 পশ্চিমবঙ্গে ‘মানস’ জাতীয় উদ্যানে একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করা হয়।
2.12 বনচাঁড়ালের পার্শ্বীয় ফলক দুটির পর্যায়ক্রমে ওঠা-নামার কারণ হলো প্রকরণ চলন।

A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাধিক উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং সহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে-কোনো পাঁচটি) : 1×5=5

A স্তম্ভ   B স্তম্ভ
2.13 ADH (ক) প্রাণীভকোষের সাইটোকাইনেসিস
2.14 দুগ্ধবাহক (খ) মন্থর অথচ গতিশীল প্রক্রিয়া
2.15 ক্লিভেজ (গ) কচুরিপানা
2.16 BbRr (ঘ) গ্রিনহাউস গ্যাস
2.17 অভিব্যক্তি (ঙ) পশ্চাৎ পিটুইটারি
2.18 N₂O (চ) কালো অসমযুগ্ম
(ছ) পরাগযোগ

একটি শব্দে বা বাক্যে উত্তর দাও (যে-কোনো ছয়টি) : 1×6=6

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো : অক্সিন, ডেনড্রাইট, নিসলদানা, শ্বেতবস্তু
2.20 প্রথম শব্দজোড়ের সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টি পূরণ করো – শিমুল : পাখি :: ধান : ___________
2.21 থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে?
2.22 মেন্ডেলের দ্বিসংকরের জননে F2 জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপের একটি জিনোটাইপ YYrr হলে, অপরটি কী হবে?
2.23 মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় তার নাম কী?
2.24 নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বের করো এবং লেখো।
ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায়োসংরক্ষণ
2.25 সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো।
2.26 উদ্ভিদের ক্ষেত্রে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও।

বিভাগ—‘গ’

3. নিচের 17টি প্রশ্ন থেকে যে-কোনো 12টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো : 2×12=24

3.1 প্রদত্ত বিষয়গুলির ভিত্তিতে প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের পার্থক্য লেখো–
(ক) উৎস
(খ) পরিবহনের মাধ্যম।
3.2 মনে করো তোমার হাতে গরম ছ্যাঁকা লাগল এবং তুমি দ্রুত হাত সরিয়ে নিলে। এক্ষেত্রে তোমার দেহে ঘটা প্রতিবর্ত ক্রিয়ার পথটি শব্দছকের সাহায্যে উপস্থাপিত করো।
3.3 হৃদপিণ্ড ও লোহিত রক্তকণিকার ওপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো।
3.4 ‘কোনো একজন মানুষ কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না’— এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী কী?
3.5 নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো।
3.6 কোনো একটি গাছের কাণ্ডের একটি কোশের ক্রোমোজোম সংখ্যা যদি 18 হয়, তাহলে ঐ গাছটির ফুলের পাপড়ির একটি কোশের এবং পরাগরেণুর একটি কোশের ক্রোমোজোম সংখ্যা কত হবে?
3.7 ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ার অংশের একটি করে কাজ লেখো।
3.8 সংকরায়ণ পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয়, তা উদাহরণের সাহায্যে লেখো।
3.9 উপযুক্ত উদাহরণসহ ফিনোটাইপ ও জিনোটাইপের সম্পর্ক নির্ণয় করো।
3.10 ‘X’ ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি আক্রান্ত হয়– বক্তব্যটির যৌক্তিকতা বিচার করো।
3.11 জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় উৎপন্ন চারটি জৈব অ্যাসিডের নাম লেখো।
3.12 শুধুমাত্র দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়া মাছদের যে যে ধরনের জীবনসংগ্রাম করতে হবে, তা লেখো।
3.13 একটি উদাহরণের সাহায্যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো।
3.14 কৃষিক্ষেত্রে ব্যবহৃত অজৈব রাসায়নিক পদার্থ কীভাবে জৈববিবর্ধন ঘটায়, তা একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও।
3.15 পূর্ব হিমালয়ের অঞ্চলকে হটস্পট বলার দুটি কারণ লেখো।
3.16 বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিমিতভাবে জলাভূমি বুজিয়ে ফেলায় বাস্তুতন্ত্রে যে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, তা লিপিবদ্ধ করো।
3.17 শব্দদূষণ মানবশরীরে কান ও হৃদপিণ্ডের ওপর কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে?

বিভাগ—‘ঘ’

4. নিচের ছয়টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো : 5×6=30

4.1 একটি নিউরোনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো : 3+2
• (a) অ্যাক্সন
• (b) র‍্যানভিয়ারের পর্ব
• (c) ডেনড্রন
• (d) সোয়ান কোশ

অথবা, ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:
• (a) ক্রোমাটিড
• (b) স্যাটেলাইট
• (c) টেলোমিয়ার
• (d) নিউক্লিওলার অর্গানাইজার 3+2

4.2 একটি ফার্মের অনুক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। ‘মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক’ – তুমি কীভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে? 3+2

অথবা, একটি সপুষ্পক উদ্ভিদের ক্রোমোসোম সংখ্যা 2n=16 হলে, তার মেসোফিল কলাকোশে ও পুংজনন কোশের ক্রোমোসোম সংখ্যা কত হবে? বৃদ্ধির কোশীয় বিভাজন দশায় কী কী পরিবর্তন ঘটে? 2+3

4.3 মেন্ডেল মটরগাছের ফুলের যে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকের বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি বিবৃত করো। 3+2

অথবা, একজন হিমোফিলিয়া রোগের বাহক স্ত্রী লোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে F1 জনুর ক্ষেত্রে তাদের সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ, তা চেকারবোর্ডের সাহায্যে দেখাও। ‘হিমোফিলিয়ার বাহক কখনও পুরুষ হয় না’ – ব্যাখ্যা করো। 3+2

4.4 ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। হৃদপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে ? 2+3

অথবা, রুইমাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী কী? কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কীভাবে মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা প্রদান করে? 2+3

4.5 N2 স্থিতিকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা বর্ণনা করো। অ্যাসিডবৃষ্টির কারণ এবং গুরুত্ব বর্ণনা করো। 3+2

অথবা, বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনের কী কী পরিবেশগত সমস্যা দেখা যাচ্ছে? মানবজীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। 2+3

4.6 নিম্নলিখিত ঘটনাগুলির প্রত্যেকটির সম্ভাব্য কারণ কী হতে পারে তা অনুমান করো :
• নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা
• জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা
• কুমিরের সংখ্যা হ্রাস
• JFM-এর মূল উদ্দেশ্য কী? 3+2

অথবা, সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। নিম্নলিখিত ঘটনাগুলির উপযুক্ত কারণ কী হতে পারে, তা বিশ্লেষণ করো—
• কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্ষতিগ্রস্ত ও বিবর্ণ হয়ে গেছে
• পাখিদের ডিমের খোসা পাতলা হয়ে যাওয়া এবং পাড়ার সময় ভেঙে যাওয়া
• কোনো অঞ্চলে হাঁপানি ও ব্রংকাইটিসের প্রাদুর্ভাব বৃদ্ধি 2+3

জীবন বিজ্ঞান টেষ্ট প্রশ্ন ২০২৫-২৬ PDF
শ্রেণি পরীক্ষা সাইজ লিঙ্ক
XTest18 MBDownload
ANSWER KEY (Page 306)

বিভাগ – ক

1.1 (ঘ) সুষুম্নাশীর্ষক – হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে
1.2 (ক) কাইনিন ফুল ফোটাতে সাহায্য করে (ব্যাখ্যা: কাইনিন নয়, ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে)
1.3 (গ) বনচাঁড়ালের চলন – ফোটোট্রপিক
1.4 (গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
1.5 (খ) a-iii, b-i, c-ii
1.6 (ঘ) (ঘ) G₁ → S→ G₂ → M
1.7 (গ) প্ল্যানেরিয়া- বহুবিভাজন (ব্যাখ্যা: প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন দেখা যায়)
1.8 (গ) মা বাহক ও বাবা বর্ণান্ধ হলে
1.9 (খ)
1.10 (ক) পুংস্তবক অপসারণ
1.11 (ঘ) সীমিত খাদ্য ও বাসস্থান
1.12 (ঘ) অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ
1.13 (ক) অতি ব্যবহার
1.14 (ঘ) ক্লোরিনযুক্ত কীটনাশক
1.15 (ক) জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য

বিভাগ – খ

2.1 থাইরক্সিন (শূন্যস্থানে বসবে)
2.2 হাইড্রোজেন
2.3 প্রচ্ছন্ন
2.4 আচরণগত
2.5 মিথেন
2.6 ফসফেট
2.7 সত্য
2.8 মিথ্যা (ব্যাখ্যা: ক্রসিংওভার মিওসিসে ঘটে)
2.9 মিথ্যা (ব্যাখ্যা: শুক্রাণুতে একটি সেক্স ক্রোমোজোম X বা Y থাকে)
2.10 মিথ্যা
2.11 মিথ্যা (ব্যাখ্যা: মানস আসামে অবস্থিত)
2.12 সত্য
2.13 ADH → (ঙ) পশ্চাৎ পিটুইটারি
2.14 দুগ্ধবাহক → (ছ) পরাগযোগ
2.15 ক্লিভেজ → (ক) প্রাণীকোশের সাইটোকাইনেসিস
2.16 BbRr → (চ) কালো অসমযুগ্ম
2.17 অভিব্যক্তি → (খ) মন্থর অথচ গতিশীল প্রক্রিয়া
2.18 N₂O → (ঘ) গ্রিনহাউস গ্যাস
2.19 অক্সিন (বাকি তিনটি স্নায়ুতন্ত্রের অংশ)
2.20 বায়ু
2.21 অটোজোম
2.22 Yyrr
2.23 ক্যাটারাক্ট/ছানি
2.24 ক্রায়োসংরক্ষণ
2.25 নগরায়ণের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস / মিষ্টিজলের সংকট ইত্যাদি
2.26 মটরগাছের আকর্ষ ও ঝুমকোলেতার আকর্ষ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment