HS Geography 4th Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক ভূগোল চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬
📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
GEOGRAPHY
SEMESTER – IV (New System)
2026
Total Time : 2 Hours] [ Total Marks : 35
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিস্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 16 ।
এই প্রশ্ন পুস্তিকাটি ত্রিভাষিক — বাংলা, ইংরেজি এবং হিন্দি। যদি কোন ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয় সে ক্ষেত্রে ইংরেজি ভাষায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।
প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।
প্রয়োজন অনুযায়ী মূল উত্তরপত্রে রাফ / খসড়া কার্য করা যাবে এবং শেষে কোনাকুনি ভাবে কেটে দেবে।
বিভাগ – ক
[ 2 নম্বরের প্রশ্ন ] 6 × 2=12
1. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
A) পুরোদেশীয় বাঁধ কাকে বলে ?
B) পেডিমেন্ট বলতে কী বোঝো ?
C) ‘ইন-সিটু’ এবং ‘এক্স-সিটু’ সংরক্ষণ বলতে কী বোঝো ?
D) ‘ঘূর্ণবাতের চক্ষু’ কাকে বলে ?
2. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
A) কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো ?
B) মানব দারিদ্র্য সূচক কী ?
C) ইমিগ্রেশন ও এমিগ্রেশনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।
D) মানবকল্যাণমূলক দৃষ্টিভঙ্গীর যে-কোনো দুটি বৈশিষ্ট্য লেখো।
3. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রদশ্বর উত্তর দাও :
A) ভারতের দুটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো।
B) স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো ?
C) ‘LULC’ ম্যাপ বলতে কী বোঝো ?
D) ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পোযে-কোনো দুটি সমস্যা উল্লেখ করো।
বিভাগ – খ
[ 3 নম্বরের প্রশ্ন ] 6×3=18
4. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
A) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
B) চিত্রসহ অভিসারী পাত সীমানা ও প্রতিসারী পাত সীমানার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।
C) ফিয়র্ড উপকূল কিভাবে গঠিত হয় চিত্রসহ সংক্ষেপে লেখো।
D) নদীর পুনর্যৌবন লাভ কী? এটির বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো।
5. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
A) ম্যালথাস প্রদত্ত ‘জনসংখ্যা বৃদ্ধি’ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো।
B) জনঘনত্ব ও মানুষ-জমির অনুপাতের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
C) বিশ্বব্যাপী জনসংখ্যা কেটনের উপর পরিব্রাজনের তিনটি প্রভাব আলোচনা করো।
D) জনসংখ্যা নিয়ন্ত্রণের তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।
6. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
A) সুন্দরবন অঞ্চলে মানুষ-বন্যপ্রাণী সংঘাতের তিনটি ক্ষতিকারক প্রভাব লেখো।
B) গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো।
C) সাম্প্রতিক কালে ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের তিনটি কারণ উল্লেখ করো।
D) পশ্চিমবঙ্গে আর্সেনিক রোধে গৃহীত তিনটি ব্যবস্থা উল্লেখ করো।
বিভাগ – গ
[ 5 নম্বরের প্রশ্ন ] 1×5=5
7. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো পাঁচটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও।
B) নাতিশীতোষ্ণ ঘূর্ণবার্তের উৎপত্তি ও বিকাশের পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো।
📌 আরো দেখুনঃ
📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
