HS History 4th Semester Question Paper 2026 | উচ্চমাধ্যমিক ইতিহাস চতুর্থ সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬
📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
HISTORY
SEMESTER-IV (New System)
2026
Total Time: 2 Hours] [Total Marks: 40
পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
নির্দেশাবলি:
এই প্রশ্নপুস্তিকাটির পৃষ্ঠা সংখ্যা 16.
এই প্রশ্নপুস্তিকাটি ত্রিভাষিক— বাংলা, ইংরাজী এবং হিন্দী। যদি কোনো ক্ষেত্রে সন্দেহ বা বিভ্রান্তির সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইংরাজী ভাষাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
প্রদত্ত নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দাও। মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যত্র নয়।
প্রয়োজন অনুযায়ী মূল উত্তরপত্রে পড়ে রাফ / খসড়া কার্য করা যাবে এবং শেষে কোনাকুনি ভাবে কেটে দেবে।
বিভাগ ক
[ 3 নম্বরের প্রশ্ন ] 4×3=12
1. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) ১৮৫৭ খ্রীঃ মহাবিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো।
B) ১৮৫৭ খ্রীঃ মহাবিদ্রোহের পশ্চাতে অর্থনৈতিক কারণগুলি কিরূপ ছিল ?
2. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) আলিগড় আন্দোলনের দুটি উদ্দেশ্য আলোচনা করো। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 2+1
B) কখন এবং কেন সর্বভারতীয় মুসলিম লীগ তৈরী হয়েছিল ? 1+2
3. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) গণপরিষদের উদ্দেশ্য কী ছিল ?
B) ভারতের সংবিধানের যে-কোনো দুটি বৈশিষ্ট্য লেখো।
4. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (১৯৫১-৫৬ খ্রীঃ) লক্ষ্য কী ছিল ?
B) ‘পঞ্চশীল’ নীতির পাঁচটি শর্ত কী ছিল ?
বিভাগ – খ
[4 নম্বরের প্রশ্ন] 5×4=20
5. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ১৮৫৭ খ্রীঃ মহাবিদ্রোহে কেন সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন ?
B) ১৮৫৭ খ্রীঃ মহাবিদ্রোহের প্রকৃতির মূল্যায়ন করো।
6. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
A) ‘সম্পদের বহির্গমন’ তত্ত্বে দাদাভাই নওরোজির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
B) নরমপন্থী বলতে তুমি কী বোঝো ? কয়েকজন বিখ্যাত নরমপন্থী নেতার নাম লেখো।
C) অনুশীলন সমিতি কে ও কবে প্রতিষ্ঠা করেন ? অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন ? 2+2
D) ১৯৩০ খ্রীঃ ডান্ডি অভিযানের কারণ ও তাৎপর্য আলোচনা করো। 2+2
7. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) ভারতের সংবিধানে ১৫ নং অনুচ্ছেদে নারীর ক্ষমতায়ন সম্পর্কে কী বলা হয়েছে ?
B) নেহেরু-মহলানবিশ মডেল কী ?
8. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) ১৯৭১ খ্রীঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা কী ছিল?
B) ইন্দো-সোভিয়েত চুক্তির (১৯৭১ খ্রীঃ) ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
বিভাগ – গ
[(5+3) অথবা (4+4) নম্বরের প্রশ্ন] 1×8=8
9. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
A) ভারতে চরমপন্থী আন্দোলনের উদ্ভবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। 4+4
B) ভারত-ছাড়ো আন্দোলনের কারণ কী ছিল ? এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কেন ? 5+3
📌 আরো দেখুনঃ
📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
