FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
HISTORY QUESTION PAPER
Set-5
Class 10 History First Unit Test Question with Answer Set-5 wbbse | দশম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৫
সিলেবাস ও নম্বর বিভাজন

সিলেবাস—
প্রথম অধ্যায়ঃ ইতিহাসের ধারণা
দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার : বৈশিষ্ট্য ও
মূল্যায়ন
তৃতীয় অধ্যায়ঃ প্রতিরোধ ও বিদ্রোহ
📌 ইতিহাস সিলেবাস দশম শ্রেণিClick Here
📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
বাহাদুরপুর হাইস্কুল (উঃমাঃ)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন-২০২৩
দশম শ্রেণি
ইতিহাস ও পরিবেশ
সময় ১ ঘণ্টা ২০ মিনিট পূর্ণমান- ৪০
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি-
(ক) রাজা হরিশচন্দ্র (গ) দেনাপাওনা
(খ) বিশ্বমঙ্গল (ঘ) জামাই ষষ্ঠী।
১.২ ‘কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা _________________
খ্রিস্টাব্দে।
(ক) ১৭৮৪ খ্রি: (খ) ১৮০০ খ্রি:
(গ) ১৭৮১ খ্রি: (ঘ) ১৭৯২ খ্রিঃ
১.৩ ‘কলকাতা মেডিকেল কলেজ’ এর প্রথম অধ্যক্ষ হন-
(ক) মধুসূদন গুপ্ত (গ) ড্রিংকওয়াটার বিটন
(খ) মন্টফোর্ড ব্রামলি (ঘ) মতিলাল শীল।
১.৪ ‘ধরতি আবা” কথার অর্থ-
(ক) ধর্মের পিতা (খ) পৃথিবীর পিতা
(গ) পৃথিবীর মাতা (ঘ) ধর্মের মাতা।
১.৫ কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয়-
(ক) ১৮৭২ খ্রি: (গ) ১৮৮০ খ্রি:
(খ) ১৮৭৮ খ্রি: (ঘ) ১৯০২ খ্রি:
১.৬ রনজিৎ গুহ হলেন –
(ক) সাম্রাজ্য বাদী ঐতিহাসিক
(খ) জাতীয়তা বাদী ঐতিহাসিক
(গ) নিম্ন বর্গীয় ঐতিহাসিক
(ঘ) মার্কসবাদী ঐতিহাসিক।
১.৭ ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ-
(ক) নদী উপত্যকা
(খ) পাহাড়ের প্রান্তদেশ
(গ) নদীর প্রান্তদেশ
(ঘ) সমভূমি অঞ্চল।
১.৮ ‘আনন্দমঠ’ উপন্যাসে যে বিদ্রোহের উল্লেখ আছে-
(ক) ভিল বিদ্রোহের
(খ) কোল বিদ্রোহ
(ঘ) সন্ন্যাসী ফকির বিদ্রোহের।
(গ) মুন্ড বিদ্রোহের
২। যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও: (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত দুটি করে উত্তর দিতে হবে)
উপবিভাগ- ২.১
২.১ একটি বাক্যে উত্তর দাও:-
২.১.১ ‘পঞ্চসিদ্ধান্তিকা’ গ্রন্থের লেখক কে?
২.১.২ কোন নির্দেশনামা পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ‘ম্যাগনা কার্টা বা মহাসনদ’ নামে পরিচিত ?
২.১.৩ ‘বাংলার নানা সাহেব’ কাকে বলে ?
উপবিভাগ-২.২
২.২ ঠিক না ভুল নির্নয় করো :
২.২.১ বুদ্ধ ভগৎ ছিলেন কোল বিদ্রোহের অন্যতম নেতা।
২.২.২ ‘নীলদর্পন’ নাটকটি নীল বিদ্রোহের আগেই রচিত ও প্রকাশিত হয়।
২.২.৩ আধুনিক কালে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলার সুচনা হয় ১৭০৯ খ্রিঃ।
উপবিভাগ- ২.৩
২.৩. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| ২.৩.১ কাওয়ালির জনক | (ক) অক্ষয়কুমার দত্ত। |
| ২.৩.২ বামাবোধিনী পত্রিকা | (খ) আমির খসরু। |
| ২.৩.৩ তত্ত্ববোধিনী পত্রিকা | (গ) উমেশচন্দ্র দত্ত। |
৩। দুটি বা তিনটি বাক্যে নিম্ন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (৩টি) ২×৩=
৩.১ ‘খুৎকাটি প্রথা’ কী ?
৩.২ দার-ইল-হার্ব এবং দার-উল-ইসলাম’ এর অর্থ কী ?
৩.৩ নব্য বঙ্গ গোষ্ঠী কাদের বলা হত ?
৩.৪. ইতিহাসের তথ্যাসংগ্রহে ইন্টারনেট ব্যবহারের একটি সুবিধা এবং একটি অসুবিধা লেখো ?
৩.৫ প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্ধ কী ?
৪। সাত-আটটি বাক্যে যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও : ৪×৩=১২
৪.১ বিপিনচন্দ্র পালের ‘সত্তর বৎসর’ থেকে সেকালের সমাজ সম্পর্কে কী জনা যায় ?
৪.২ টীকা লেখো: বামাবোধিনী পত্রিকা।
৪.৩ উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ব বিদ্যালয়ের ভূমিকা
৪.৪ সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ঠ্য লেখো।
৪.৫ ‘তারিক-ই-মহম্মদীয়া আন্দোলনের উদ্দেশ্য কী ছিলো ?
৫। নীচের যে কোন একটি প্রশ্নের পনেরো ষোলোটি বাক্যে উত্তর দাও : ৮x১=৮
৫.১ আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সাময়িক পত্র ও সংবাদ পত্রের ভূমিকা আলোচনা করো ?
৫.২ নীল বিদ্রোহ কেন ঘটে ছিলো ? এই বিদ্রোহের বৈশিষ্ঠ্য বিশ্লেষণ করো ?
৫.৩ পাশ্চত্য শিক্ষা বিস্তারে ডেভিডহেয়ার ও বেথুন সাহেবের অবদান আলোচনা করো।
(১-৩ নং পর্যন্ত উত্তর নিচে দেওয়া হল)
১। সঠিক উত্তর নির্বাচন
১.১ ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি (ক) রাজা হরিচন্দ্র।
১.২ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা (গ) ১৭৮১ খ্রি:।
১.৩ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ (খ) মন্টফোর্ড ব্রামলি।
১.৪ ‘ধরতি আবা’ অর্থ (খ) পৃথিবীর পিতা।
১.৫ কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয় (ঘ) ১৯০২ খ্রি:।
১.৬ রনজিৎ গুহ হলেন (গ) নিম্ন বর্গীয় ঐতিহাসিক।
১.৭ ‘দামিন-ই-কোহ’ অর্থ (খ) পাহাড়ের প্রান্তদেশ।
১.৮ ‘আনন্দমঠ’ উপন্যাসে যে বিদ্রোহের উল্লেখ আছে (ঘ) সন্ন্যাসী ফকির বিদ্রোহ
২। প্রশ্নের উত্তর
উপবিভাগ ২.১ (একটি বাক্যে)
২.১.১ ‘পঞ্চসিদ্ধান্তিকা’ গ্রন্থের লেখক বরাহমিহির।
২.১.২ পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ‘ম্যাগনা কার্টা’ উডের ডেসপ্যাচ (Wood’s Dispatch, ১৮৫৪)
২.১.৩ ‘বাংলার নানা সাহেব’ কুনওয়ার সিং।
উপবিভাগ ২.২ (ঠিক / ভুল)
২.২.১ বুদ্ধ ভগৎ কোল বিদ্রোহের নেতা। (ঠিক)
২.২.২ ‘নীলদর্পণ’ বিদ্রোহের আগেই প্রকাশিত। (ভুল) (বিদ্রোহের পরে লেখা)
২.২.৩ ইংল্যান্ডে ক্রিকেট শুরু ১৭০৯ খ্রি:। (ভুল)
উপবিভাগ ২.৩ (মেলাও)
ক স্তম্ভ খ স্তম্ভ
২.৩.১ কাওয়ালির জনক (খ) আমির খসরু
২.৩.২ বামাবোধিনী পত্রিকা (গ) উমেশচন্দ্র দত্ত
২.৩.৩ তত্ত্ববোধিনী পত্রিকা (ক) অক্ষয়কুমার দত্ত
৩। সংক্ষিপ্ত উত্তর (২-৩টি বাক্যে)
৩.১ খুৎকাটি প্রথা কী?
উত্তরঃ খুৎকাটি প্রথা ছিল ঝাড়খণ্ড অঞ্চলের আদিবাসীদের জমির মালিকানার একটি ব্যবস্থা। এতে গোেত্রভিত্তিকভাবে জমির অধিকার নির্ধারিত হতো এবং বাইরের লোকদের জমি দখল করতে দেওয়া হতো না।
৩.২ দার-উল-ইসলাম ও দার-ইল-হার্ব
উত্তরঃ দার-উল-ইসলাম হলো সেই অঞ্চল যেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত। দার-ইল-হার্ব হলো সেই অঞ্চল যেখানে ইসলামী শাসন নেই এবং যাকে যুদ্ধের ক্ষেত্র হিসেবে ধরা হতো।
৩.৩ নব্য বঙ্গ গোষ্ঠী কাদের বলা হত?
উত্তরঃ ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং পাশ্চাত্য চিন্তাধারায় প্রভাবিত উনিশ শতকের বাঙালি যুবকদের নব্য বঙ্গ গোষ্ঠী বলা হত। তারা সমাজ সংস্কার ও আধুনিকতার পক্ষে ছিলেন।
৩.৪ ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা
সুবিধা: খুব দ্রুত এবং সহজে বিপুল তথ্য সংগ্রহ করা যায়।
অসুবিধা: অনেক সময় ভুল বা অপ্রামাণিক তথ্যও পাওয়া যায়।
৩.৫ প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব কী?
উত্তরঃ উনিশ শতকে শিক্ষানীতিতে প্রাচ্য (সংস্কৃত-ফারসি শিক্ষা) ও পাশ্চাত্য (ইংরেজি শিক্ষা) পদ্ধতির মধ্যে যে মতভেদ দেখা যায় তাকে প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব বলা হয়।
📌 আরো দেখোঃ
📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here
📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here
