Class 11 Bengali 2nd Semester Question Paper Set-6 wbchse | একাদশ শ্রেণি বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র সেট-৬

2ND SEMESTER EXAMINATION
CLASS 11 (XI) WBCHSE
BENGALI QUESTION PAPER

Set-6

Class 11 Bengali 2nd Semester Question Paper Set-6 wbchse | একাদশ শ্রেণি বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র সেট-৬

📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here

📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here

📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here

BUDGE BUDGE P. K. HIGH SCHOOL (H.S.)
2nd Semester Examination-2025
Class-XI
Subject-BENGALI
F.M-40                        Time-2 hours

১। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

১.১ ‘মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।’ – কে, কখন এই উক্তি করেছে? ‘ছুটি’ ও ‘বাড়ি’ শব্দ দুটি কী অর্থে ব্যবহৃত হয়েছে তা গল্প অবলম্বনে লেখো। ২+৩

১.২ ‘মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই’-একথা কার, কেন মনে হবে? এই মনে হবার কারণ কী? ২+৩

২। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও-৫×১=৫

২.১ ‘আঁচর ভরিয়া যদি মহানিধি পাই’ কে, কোন্ ‘মহানিধি’ লাভকরতে চেয়েছেন?

২.২ ‘আমরা তো অল্পে খুশি’ ‘অল্পে খুশি’ মানুষদের জীবনযন্ত্রনার যে ছবি ‘নুন’ কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও।

৩। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১=৫

৩.১ ‘আগুন’ নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো।

৩.২ “আগুন। আগুন।” কোন্ পরিপ্রেক্ষিতে, কে ‘আগুন! আগুন।’ বলে চেঁচিয়ে উঠেছিল? এই ‘আগুন’ এর স্বরূপ বুঝিয়ে দাও। ২+৩

৪। অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৪.১ ‘অত্রএব প্রমাণ হল জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর’ -কীভাবে প্রমাণ হলো আলোচনা করো। প্রাবন্ধিকের পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন কেন‌? ৩+২

৪.২ বাঙালি কীভাবে খানিকটা এগিয়ে গেছে বলে প্রাবন্ধিকের মনে হয় ?‌ ২+৩

৪.৩ ‘এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনিই ‘বিশ্বকর্মা মহাত্মা।’- অলৌকিক কর্মের বিশদ বিবরণ দাও। কীভাবে তিনি ‘বিশ্বকর্মা মহাত্মা’ হয়ে উঠেছেন ? ৩+২

৪.৪ ‘এ আড্ডার সদস্যদের সবাই সবজান্তা এ আড্ডার সদস্যদের সম্পর্কে এরূপ উক্তির কারণ কী ? এ আড্ডার আগে লেখক কাদের সঙ্গে কোথায় আড্ডা দিতেন ? ৩+২

৫। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৫.১ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।

৫.২ গীতি কবিতা কাকে বলে‌ ? এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। ২+৩

৫.৩ ধাঁধা কাকে বলে ? এর বৈশিষ্ট্য আলোচনা করো ও উদাহরণ দাও। ২+৩

৬। নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো : ১০×১=১০

৬.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো :

৬.২ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো :

বিতর্কের বিষয়: ‘চলভাষ ছাড়া চলমান জীবন অচল’

মতের পক্ষে: আধুনিক গতিশীল যুগে প্রতি মুহূর্তে মানুষের

কাছে চলভাষ বা মোবাইল ফোন অবশ্য প্রয়োজনীয় এক উপাদান – প্রায় ছায়াসঙ্গী বলা চলে। জীবনের প্রতি মুহূর্তেই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনীয়তা পূরণের জন্য মোবাইল ফোন অপরিহার্য। অত্যন্ত দ্রুতগতির এই আধুনিক জীবনের সময়ের মূল্যকে সর্বাধিক গুরুত্ব দিতে মোবাইল ফোন ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন তথ্যসম্ভার হাতের মুঠোয় এনে দেয়।

📌 আরো দেখুনঃ

📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here

📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here

📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply