Class 11 Bengali 2nd Semester Question Paper Set-5 wbchse | একাদশ শ্রেণি বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র সেট-৫

2ND SEMESTER EXAMINATION
CLASS 11 (XI) WBCHSE
BENGALI QUESTION PAPER

Set-5

Class 11 Bengali 2nd Semester Question Paper Set-5 wbchse | একাদশ শ্রেণি বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র সেট-৫

📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here

📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here

📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here

LOKEPUR HIGH SCHOOL (H.S.)
2nd Semester Examination-2026
Class-XI
Subject-BENGALI
F.M-40                          Time-2 hours

১। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৫=৫

(ক) ‘ছুটি’ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা কর। ৫

(খ) ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনাটির বর্ণনা দাও। ৫

২। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৫=৫

(ক) “আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক” কে, কাদের কাছে এই প্রত্যাশা করেছেন ? ‘শুকনো ভাতে লবণের ব্যবস্থা’ কথাটিকে কোন্ অর্থে ব্যবহার করা হয়েছে ? ১+১+৩

(খ) “তব হাম পিয়া দূর দেশে না পাঠাই।” কে, কাকে, কেন দূরদেশে পাঠাতে চায়নি আলোচনা কর। ১+১+৩

৩। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৫=৫

(ক) ‘আগুন’ নাটকে সতীশ চরিত্রটি আলোচনা কর। ৫

(খ) ‘এই যে, বড্ড খাঁটি কথা বলেছ হে’ কে খাঁটি কথা বলেছে এবং খাঁটি কথাটি কী? সেই কথাকে ‘খাঁটি’ বলার কারণ ব্যাখ্যা কর। ১+১+৩

৪। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২x৫ = ১০

(ক) ‘পঁচিশে বৈশাখ’ প্রবন্ধে রবীন্দ্রনাথের গানের সঙ্গে প্রাবন্ধিক আর কোন্ দুটি গানের তুলনা করেছেন ? তাদের সঙ্গে রবীন্দ্রসংগীতের যে পার্থক্য প্রাবন্ধিক লক্ষ্য করেছেন তা নিজের ভাষায় লিখ। ২+৩

(খ) মার্ক টুয়েনের লাইব্রেরীর বিশেষত্ব কী ছিল ?

(গ) ‘আজব শহর কলকেতা’ প্রবন্ধে দোকানে ঢুকে লেখক কী অভিজ্ঞতা সঞ্চয় করলেন ? ৫

(ঘ) “গল্পটা সকলেই জানেন।”- গল্পটি কী ? গল্পটি উল্লেখের কারণ কী ? ২+৩

৫। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৫=৫

(ক) বাংলা সাহিত্যে ‘ছড়া’র বৈশিষ্ট্য আলোচনা কর। ৫

(খ) বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে বিদ্যাসাগরের অবদান আলোচনা কর। ৫

৬। ৬.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা কর (অনধিক ৪০০ শব্দে) : ১০

৬.২ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা কর : ১০

মোবাইল মানবজীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে

মোবাইলের অপকারিতা নিয়ে আজ অনেকেই সোচ্চার। এটি মানুষকে নেশাগ্রস্ত করে তুলেছে। ফলে তাদের নিত্যকর্মে বিঘ্ন ঘটে। এর আকর্ষণে শিক্ষার্থী ভুলে যায় পঠন পাঠনের কথা, মানুষ ভুলতে বসেছে সামাজিক আদান প্রদানের প্রয়োজনীয়তা। এর কোন সুদূরপ্রসারী কুপ্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি না। বর্তমান সমাজে কিশোর অপরাধীর সংখ্যা বৃদ্ধির জন্য অনেকেই মোবাইলকে দায়ী করে। তাই বলা যায় মোবাইল মানব জীবনের যতই প্রয়োজন সাধন করে থাকুক না কেন, তার কুপ্রভাব কোন অংশে কম নয়।

📌 আরো দেখুনঃ

📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here

📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here

📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply