2ND SEMESTER EXAMINATION
CLASS 11 (XI) WBCHSE
BENGALI QUESTION PAPER
Set-3
Class 11 Bengali 2nd Semester Question Paper Set-3 wbchse | একাদশ শ্রেণি বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র সেট-৩
📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here
📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here
📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here
HAZARATPUR HIGH SCHOOL
2nd Semester Examination-2025
Class-XI
Subject-BENGALI
FM-40 Time-2 hours
১। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
১.১ “বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন।”– বিধবার পরিচয় দাও। কোন্ প্রস্তাবে, কেন তিনি রাজি হলেন ? ২+৩
১.২ “মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই।”– একথা কার, কেন মনে হবে ? এই মনে হবার কারণ কী ? ২+৩
২। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
২.১ “দেখনা যেমন আলেক লতা”– ‘আলেক লতা’ কী ? আলেক লতাকে কিসের সঙ্গে, কেন তুলনা করা হয়েছে ? ২+৩
২.২ “আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক।”– কারা, কাদের কাছে এই দাবি করেছে ? এ দাবি কতটা যুক্তিসঙ্গত ?
২+৩
৩। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
৩.১ ‘আগুন’ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। ৫
৩.২ “সকাল বেলাই কাজ পণ্ড করিসনে বউ।”– বক্তা কে উল্লেখ করে, কোন সকালের কথা বলা হয়েছে লেখো। বউ কীভাবে কাজ পন্ড করতে পারে বলে বক্তার মনে হয়েছে ? ২+৩
৪। অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০
৪.১ “অতএব সপ্রমাণ হল জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর।”– কীভাবে প্রমাণ হলো আলোচনা করো। প্রাবন্ধিকের পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন কেন ? ৩+২
৪.২ ‘আজব শহর কলকেতা’ প্রবন্ধটির নামকরণ সার্থক হয়েছে কিনা আলোচনা করো। ৫
৪.৩ ‘পঁচিশে বৈশাখ’ প্রবন্ধে রবীন্দ্রপ্রীতির যে ছবি ফুটে উঠেছে সেটি আলোচনা করো। ৫
৪.৪ “হায় দুনিয়া, তুমি জানছো না তুমি কী হারাচ্ছো।”- কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন ? তাঁর আক্ষেপ প্রকাশ করার কারণ কী ? ২+৩
৫। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫
৫.১ বাংলা নাট্যসাহিত্যে মাইকেল মধুসুদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। ৫
৫.২ বাংলা গদ্য সাহিত্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান আলোচনা করো। ৫
৫.৩ প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো ? কয়েকটি প্রবাদ-এর উদাহরণ বাক্যসহ লেখো। ৩+২
৬। নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো : ১০×১=১০
৬.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :
বাংলার উৎসব
উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা — বৈচিত্র ও নান্দনিকতা — সেকাল ও একাল — উৎসবের আনন্দ — ভারতের ভূমিকা —
রকমফের : সামাজিক ধর্মীয় ও জাতীয়
৬.২ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো : ১০×১=১০
বিতর্কের বিষয় : ‘শিক্ষার প্রধান মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা
মতের পক্ষে: মাতৃভাষা কোনো শিশুর মায়ের ভাষা তথ্য পারিপার্শ্বিক পরিবেশ থেকে প্রাপ্ত ভাষা। মাতৃভাষার মাধ্যমেই শিশুর প্রথম বোধের জন্ম হয়। শিশুর চেতনার বিকাশ ঘটাতে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। মাতৃভাষার মাধ্যমেই শিশুর ভাবের প্রকাশ ঘটে। তাই বলা যায়, শিক্ষার প্রধান মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা।
📌 আরো দেখুনঃ
📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here
📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here
📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here
