FIRST SUMMATIVE EVALUATION
Class 7 (VII) WBBSE
BENGALI QUESTION PAPER
Set-6
সপ্তম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৬ | Class 7 Bengali First Unit Test Question with Answer Set-6 wbbse
∆ সিলেবাস বা পাঠ্যসূচি—
গল্প বা গদ্য : পাগলা গনেশ, আত্মকথা, একুশের তাৎপর্য, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা।
কবিতা বা পদ্য : ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, নানান দেশে নানান ভাষা, একুশের কবিতা, আঁকা লেখা।
ব্যাকরণ (ভাষাচর্চা) : বাংলা ভাষার শব্দ।
মাকু : ১ম ও ২য় অধ্যায়।
📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
1st Summative Evaluation – 2025
Class – VII
Subject – Bengali
Time: 1 Hour Full Marks: 30
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১×৮=৮
১.১ ‘ছন্দ আছে ঝড়-বাদলে / ছন্দ আছে-
(ক) পাখির ডাকে
(খ) মোটর চাকায়
(গ) ঘোর রাতে
(ঘ) জোছনাতে
১.২ কবিকে নীল রংটি ধার দিতে চায়।
(ক) চড়ুই
(খ) আকাশ
(গ) মাছরাঙা
(ঘ) দোকানদার
১.৩ “মধুহীন কোরো না গো তব মনঃ কোকনদে।”- এখানে ‘মধু’ বলতে বোঝানো হয়েছে
(ক) কবি মধুসূদন
(খ) মধু
(গ) সুধা
(ঘ) মৌমাছিকে
১.৪ রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন?
(ক) পুতুল তৈরি
(খ) অয়েল পেন্টিং
(গ) ওরিয়েন্টাল আর্ট
(ঘ) ল্যান্ডস্কেপ
১.৫ ‘পাগলা গণেশ’ একটি
(ক) বিজ্ঞান
(খ) রূপকথা
(গ) কল্পবিজ্ঞান
(ঘ) কাল্পনিক বিষয়ক গল্প।
১.৬ আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায়, তার নাম-
(ক) মিনার
(খ) ইমারত
(গ) মিনারেট
(ঘ) প্রাসাদ
১.৭ কোনটি তদ্ভব শব্দ ?
(ক) কানাই
(খ) কার্য
(গ) কেষ্ট
(ঘ) কৃষ্ণ
১.৮ ‘চা’ একটি
(ক) ইতালীয়
(খ) তিব্বতি
(গ) স্পেনীয়
(ঘ) চিনা-শব্দ
২। নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাওঃ (১০টি) : ১×১০=১০
২.১ ‘পাখি সব করে রব রাতি পোহাইল’- পঙ্ক্তিটি কোন কবির, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে ?
২.২ “উনি পছন্দ ও করতেন না।”- উনি কে ?
২.৩ ‘নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন।’- খোকনের প্রথম সৃষ্টি কী ছিল ?
২.৪ ‘ওসব অনাবশ্যক ভাবাবেগ কোন কাজেই লাগে না।’- কোন্ সবকে ‘অনাবশ্যক ভাবাবেগ’ বলা হয়েছে ?
২.৫ ‘পদ্য লেখা সহজ নয়।’- পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেছেন ?
২.৬ “আঁকা, লেখা’ কবিতায় কবি কোন্ বিষয়কে ‘পদক পাওয়া’ মনে করেছেন ?
২.৭ দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও।
২.৮ ‘জোছনা’ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে ?
২.৯ অর্ধ-তৎসম শব্দ কাকে বলে ?
২.১০ সংকর শব্দের দুটি উদাহরণ দাও।
২.১১ শূণ্যস্থান পূরণ করো : মৎস > ______ > মাছ।
৩। নীচের যে-কোন চারটি প্রশ্নের উত্তর দাওঃ ১×৪=৪
৩.১ মাকু কী দিয়ে তৈরী ?
৩.২ কালিয়ার বন কোথায় ?
৩.৩ “সোনা টিয়া হাসতে লাগল”- সোনা টিয়ার হাসির কারণ কী ?
৩.৪ একবার চাবি দিলে মাকু কতদিন সচল থাকে ?
৩.৫ সোনা ও টিয়ার বয়স কত ?
৪। নীচের যে-কোন দুটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও : ২×২=৪
৪.১ “চিনবে তারা ভুবনটাকে”- কারা কীভাবে ভুবনটাকে চিনবে ?
৪.২ “ভুল দোষ, গুণ ধরো”- ‘ভুল দোষ’ বা ‘গুণ’ বলতে কী বোঝানো হয়েছে ?
৪.৩ “ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিলো সব”- ‘সব’ বলতে এখানে কী কী বোঝানো হয়েছে ?
৫। নীচের যে-কোন দুটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাওঃ ২×২=৪
৫.১ ‘সালটা ৩৫৮৯’ এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে ?
৫.২ ‘ভিসুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়’- শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কীভাবে ?
৫.৩ কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আর কে মিনার গড়তে চেষ্টা করে ? তিনি কী সফল হয়েছিলেন ?
📌আরও দেখোঃ
📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here
