FIRST SUMMATIVE EVALUATION
Class 7 (VII) WBBSE
BENGALI QUESTION PAPER
Set-5
Class 7 Bengali First Unit Test Question with Answer Set-5 | সপ্তম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৫
∆ সিলেবাস বা পাঠ্যসূচি—
গল্প বা গদ্য : পাগলা গনেশ, আত্মকথা, একুশের তাৎপর্য, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা।
কবিতা বা পদ্য : ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, নানান দেশে নানান ভাষা, একুশের কবিতা, আঁকা লেখা।
ব্যাকরণ (ভাষাচর্চা) : বাংলা ভাষার শব্দ।
মাকু : ১ম ও ২য় অধ্যায়।
📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
Radhamohanpur Vivekananda High School (H.S.)
1st Summative Evaluation – 2025
Class – VII
Subject – Bengali
Time: 1 Hour Full Marks: 30
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ ১×১১=১১
১.১ গণেশকে কবিতায় পেলে যা করে-
(ক) কবিতা সুর দিয়ে গান করে
(খ) অনেক কবিতা লেখে
(গ) কবিতা লেখার পাতা ভাসিয়ে দেয়
(ঘ) চুপ করে বসে থাকে
১.২ শান্তিনিকেতনে প্রথমে ওয়েল পেন্টিং এর কাজ শুরু করেন- (ক) নন্দলাল বসু (খ) যামিনী রায় (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) রামকিঙ্কর বেইজ
১.৩ অশোক স্তম্ভকে দিল্লিতে আনেন- (ক) আলাউদ্দিন খিলজি (খ) ইংরেজরা (গ) ফিরোজ তুঘলক (ঘ) সিকন্দর লোদি
১.৪ ঘোর রাতে যে ডাক শোনা যায়- (ক) জোনাই ডাক (খ) পাখির ডাক (গ) পেঁচার ডাক (ঘ) ঝিঁঝির ডাক
১.৫ ‘বঙ্গভূমির প্রতি’ কবি জীবনকে যার সঙ্গে তুলনা করেছেন-
(ক) পাহাড়ের সঙ্গে (খ) সমুদ্রের সঙ্গে (গ) মরীচিকার সঙ্গে (ঘ) নদের সঙ্গে
১.৬ সেই তো আমার __________ পুলক, সেই তো আমার পদক পাওয়া।
(ক) চরম (খ) পরম (গ) গরম (ঘ) সরব
১.৭ কথা কলতে তারা পেরিয়ে এসেছে-
(ক) নকশি কাঁথার মাঠ (খ) ঠনঠনির মাঠ (গ) বনহুগলির মাঠ (ঘ) শুনশুনির মাঠ
১.৮ “ওর নাকি বড্ড টাকার দরকার।”-যার টাকার দরকার-
(ক) হোটেলওয়ালা (খ) সার্কাসওয়ালা (গ) সঙের (ঘ) মাকুর
১.৯ সংস্কৃতে ভাষা হল-
(ক) মিশ্র ভাষা (খ) কৃত্রিম ভাষা (গ) খাঁটি ভাষা (ঘ) কোনটিই নয়
১.১০ খাঁটি দেশি ভাষা হল- (ক) বন (খ) মাছ (গ) রাত্তির (ঘ) কলা
১.১১ কোনটি অর্ধ-তৎসম শব্দ- (ক) বদ্দি (খ) দাম (গ) ঘাট (ঘ) কোনটিই নয়
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১×৭=৭
২.১ “চিত্রকর চলে গেলেন।”- চিত্রকরটি কে ? তিনি কোথায় এসেছিলেন ?
২.২ পৃথিবীকে কে, কীভাবে বাঁচানোর চেষ্টা করেছে ?
২.৩ “তাইতো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর।”- ‘সহস্র পাখি’ কাদের বলা হয়েছে ?
২.৪ “মধুহীন কোরো না গো।”- মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে ?
২.৫ “এ যে মাকু, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। -মাকুর দেখতে কেমন ?”
২.৬ “বড়ো সাধ ছিল।”-কার, কোন সাধ ছিল ?
২.৭ “আমাদের সার্কাসের জাদুকর কী না করতে পারে।”-জাদুকর কী কী করতে পারে?
৩। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ১×৩=৩
৩.১ প্রাকৃতজ শব্দ কাকে বলে ?
৩.২ কাজলতা কোন কোন শব্দের মিশ্রণ ?
৩.৩ ঘুঘনি কোন শব্দ।
৩.৪ দাম শব্দটি মূল কোন শব্দ থেকে এসেছে ?
৪। কমবেশি ৪০টি শব্দে প্রশ্নগুলির মধ্য থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ২x২=৪
৪.১ “গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে।” -গণেশ কে ? সে কেন কাদের মুখশ্রী ভুলে গেছে ?
৪.২ শিল্পী রামকিঙ্কর বেইজের প্রথম বর্ণপরিচয় হয় কীসে? তাকে কে শান্তিনিকেতনে এনেছিলেন?
৪.৩ “জীবন হবে পদ্যময়।”-জীবন কখন কীভাবে পদ্যময় হবে?
৪.৪ “ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব।” -সব বলতে এখানে কী কী বোঝানো হয়েছে?
৫। অনধিক আট দশটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৫=৫
৫.১ “প্রপর্শনের এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না।” –’প্রপর্শন’ শব্দটির অর্থ কী? কোন প্রসঙ্গে কথাটি ব্যবহৃত হয়েছে? তা কীভাবে রক্ষিত হয়েছে?
৫.২ ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবির দেশভক্তির যে পরিচয় পাওয়া যায় তা লেখো।
📌আরও দেখোঃ
📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here
