FIRST SUMMATIVE EVALUATION
Class 7 (VII) WBBSE
BENGALI QUESTION PAPER
Set-4
Class 7 Bengali First Unit Test Question with Answer Set-4 | সপ্তম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪
∆ সিলেবাস বা পাঠ্যসূচি—
গল্প বা গদ্য : পাগলা গনেশ, আত্মকথা, একুশের তাৎপর্য, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা।
কবিতা বা পদ্য : ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, নানান দেশে নানান ভাষা, একুশের কবিতা, আঁকা লেখা।
ব্যাকরণ (ভাষাচর্চা) : বাংলা ভাষার শব্দ।
মাকু : ১ম ও ২য় অধ্যায়।
📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
Putsuri Girls’ High School
1st Summative Evaluation – 2025
Class – VII
Subject – Bengali
Time – 60min. F.M.-30
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (৮টি) : ১×৮=৮
১.১ ‘প্রোট্রেট’ কথাটির অর্থ হলো (প্রতিকৃতি / আত্মপ্রতিকৃতি / প্রকৃতির ছবি)।
উত্তরঃ প্রতিকৃতি।
১.২ ‘পাগলা গনেশ’ একটি (বিজ্ঞান / কল্পবিজ্ঞান / রূপকথা) বিষয়ক গল্প।
উত্তরঃ কল্পবিজ্ঞান।
১.৩ মন্দ কথায় (মন / কান / সময়) দিয়ো না।
উত্তরঃ মন।
১.৪ মৎস্য ভুলে মাছরাঙা তার (নীল / সবুজ / লাল) রঙটি ধার দিতে চায়।
উত্তরঃ নীল।
১.৫ বেদ যে ভাষায় রচিত তা হল (ছান্দস্ / সংস্কৃত)।
উত্তরঃ ছান্দস্।
১.৬ সংস্কৃত ভাষাটি সৃষ্ট হয় (খ্রীষ্টপূর্ব চতুর্থ শতক / চতুর্থ খ্রীষ্টব্দে)।
উত্তরঃ খ্রীষ্টপূর্ব চতুর্থ শতক।
১.৭ পণ্ডিতেরা মনে করেন বাংলা ভাষার জন্ম হয়েছে (মাগধী প্রাকৃত / অপ্রভ্রংশ) থেকে।
উত্তরঃ মাগধী প্রাকৃত।
১.৮ তৎসম শব্দের উদাহরণ হল (মাতা / চাল / ভাত)।
উত্তরঃ মাতা।
২। একটি বাক্যে উত্তর দাও (১৪টি) : ১x১৪=১৪
২.১ ‘পরমাদ’ শব্দটি কোন্ মূল শব্দ থেকে এসেছে ?
উত্তরঃ ‘পরমাদ’ শব্দটি ‘প্রমাদ’ মূল শব্দ থেকে এসেছে।
২.২ একটি খন্ডিত শব্দের উদাহরণ দাও।
উত্তরঃ ফোন < টেলিফোন, বাইক < বাইসাইকেল।
২.৩ কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন ?
উত্তরঃ ফিরোজ তুঘলক ‘অশোক স্তম্ভ’কে দিল্লি নিয়ে এসেছিলেন।
২.৪ কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় ?
উত্তরঃ রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে ১৯২৫ খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়।
২.৫ “পাখি সব করে রব”- উদ্ধৃতাংশটি কার লেখা ?
উত্তরঃ উদ্ধৃতাংশটি কবি মদনমোহন তর্কালঙ্কারের লেখা।
২.৬ ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি কী ছন্দে রচিত ?
উত্তরঃ ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি ত্রিপদী ছন্দে রচিত।
২.৭ গনেশ কাদের মুখশ্রী ভুলে গেছে ?
উত্তরঃ গনেশ তার ছেলে মেয়েদের মুখশ্রী ভুলে গেছে।
২.৮ তারা ভুবনটাকে কিসের দ্বারা চিনবে ?
উত্তরঃ সকল ছন্দ যারা মন দিয়ে শুনবে তারা ভুবনটাকে চিনবে।
২.৯ অদ্য > অজ > ………………………..
উত্তরঃ আজ।
২.১০ ভক্ত > ভত্ত > ……………………….
উত্তরঃ ভাত।
২.১১ প্রাকৃতজ শব্দ কোন্ শব্দকে বলে ?
উত্তরঃ মাতা ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে প্রাকৃতজ শব্দও বলে।
২.১২ আকাশগাঙ, হাটবাজার, হেডমিস্ত্রি কী ধরনের শব্দের উদাহরণ।
উত্তরঃ মিশ্র শব্দ।
২.১৩ আম্মা কে ?
উত্তরঃ আম্মা সোনাটিয়ার বাপির ধাইমা। বাপি তাঁকে আইমা বলে ডাকেন।
২.১৪ আম্মার ছোট ভাইয়ের নাম কী ?
উত্তরঃ
২.১৫ কালিয়ার বনে যাওয়ার সময় সোনাটিয়ার কার সঙ্গে দেখা হল ?
উত্তরঃ ঘড়িওয়ালার সঙ্গে।
২.১৬ ঘড়িওয়ালার মাকুকে বানাতে কত বছর সময় লেগেছিল ?
উত্তরঃ ঘড়িওয়ালার মাকুকে বানাতে ১৭ বছর সময় লেগেছিল।
২.১৭ মাকুর চাবি ঘড়িওয়ালা কত দিনের জন্য দিয়েছিল ?
উত্তরঃ মাকুর চাবি ঘড়িওয়ালা এক বছরের জন্য দিয়েছিল।
২.১৮ কারা কোথায় অ আ লিখছে ?
উত্তরঃ দশটি জোনাকি বকুল গাছের অ আ লিখছে।
৩। অতি সংক্ষেপে উত্তর দাও (৪টি) : ২×৪=৮
৩.১ ‘ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন ?’– কার উদ্দেশ্যে কারা একথা বলেছিল ? কোন কাজকে তারা ‘বিকট শব্দ’ বলে মনে করেছিল ? ১+১
উত্তরঃ একদিন গণেশ সন্ধ্যাবেলায় গলা ছেড়ে গান গাইছিলেন। হঠাৎ দুটো পাখাওয়ালা লােক লাসা থেকে ইসলামাবাদ উড়ে যেতে যেতে নেমে এসে গণেশকে উদ্দেশ্য করে রীতিমতাে ধমক দিয়ে মন্তব্যটি করেছিল।
গণেশের গলা ছেড়ে গান গাওয়াকেই তারা ‘বিকট শব্দ’ বলে মনে করেছিল।
৩.২ ‘এ মিনতি করি পদে’- কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি জন্মভূমিকে ‘মা’ বলে সম্বোধন করে তাঁর কাছে প্রার্থনা জানিয়েছেন, তিনি যেন দাস হিসেবে কবিকে সবসময় মনে রাখেন। জীবনে যদি কবির কখনও ভুলভ্রান্তি হয় তবুও যেন বঙ্গজননীর হৃদয় থেকে কবি মধুসূদন দত্ত যেন মুছে না যান, সেই প্রার্থনাই কবি বঙ্গজননীকে জানিয়েছেন।
৩.৩ কোন সুরকে কবি স্মৃতির মধুভান্ডার বলেছেন ?
উত্তরঃ শৈশবে পাঠশালায় ‘পাখি সব করে রব…’ কবিতাটি ছন্দের তালে তালে, সুর করে, মাথা দুলিয়ে এক সাথে ছাত্র ছাত্রীরা আবৃত্তি করত। আনন্দ সহযোগে পাঠ করার মধুর স্মৃতি জড়িয়ে থাকা এই সুরকে কবি ‘স্মৃতির মধুভাণ্ডার’ বলেছেন।
৩.৪ কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন ?
উত্তরঃ গাছের পাতার রস, বাটনা-বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়ি-ভাজা খোলার চাঁছা ভুসোকালি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন।
৩.৫ কবি যখন ছবি আঁকেন তখন চারপাশে কী কী ঘটনা ঘটে ?
উত্তরঃ কবি যখন ছবি আঁকেন তখন তিনটি শালিক ঝগড়া থামায়, চড়ুই পাখি অবাক হয়ে তাকিয়ে থাকে। মাছকে ভুলে মাছরাঙা তার নীল রং ধার দিতে চায়। প্রজাপতি ছবি হতে চায়। গর্ত থেকে ইঁদুর বেরিয়ে পিটপিট চোখে চেয়ে থাকে।
৩.৬ মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন ?
উত্তরঃ মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়েছিল তার কারণ হল— সে যখন আঁকতে শুরু করে তখন একটি মেঘ প্রথমে দেখতে ছিল হাতির মতো। আবার আঁকা শেষ হলে ওই হাতি যেন কুমির হয়ে যায়।
৩.৭ আহমদাবাদ শহরটি কোন্ রাজার নামানুসারে হয়েছে ? এই শহরটি কোন্ রাজ্যের রাজধানী ? ১+১
উত্তরঃ পরাধীন ভারতে রাজা আহমেদের নাম অনুসারে আহমদাবাদ শহরটির নাম হয়েছে।
» স্বাধীন ভারতের একটি অঙ্গ রাজ্য গুজরাতের রাজধানী হল আহমদাবাদ।
📌আরও দেখোঃ
📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here
