FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
HISTORY QUESTION PAPER
Set-3
Class 10 History First Unit Test Question with Answer Set-3 wbbse | দশম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩
সিলেবাস ও নম্বর বিভাজন

📌 ইতিহাস সিলেবাস দশম শ্রেণিClick Here
📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
ইতিহাস ও পরিবেশ
সময় ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান- ৪০
বিভাগ – ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যাসহ সম্পূর্ণ বাক্যে উত্তর দাও : ১x১০=১০
১.১ বিপিনচন্দ্র পাল লিখেছিলেন—
(ক) জীবনস্মৃতি
(খ) আনন্দমঠ
(গ) সত্তর বৎসর
(ঘ) এ নেশন ইন মেকিং
উত্তরঃ (গ) সত্তর বৎসর।
১.২ সরকারি নথি, দলিল সংগ্রহশালাকে বলা হয়—
(ক) জাদুঘর
(খ) মহাফেজখানা
(গ) লাইব্রেরি
(ঘ) তথ্যাগার
উত্তরঃ (খ) মহাফেজখানা।
১.৩ ‘কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি
(খ) ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি
(গ) ১৮৫৩ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি
(ঘ) ১৮৫০ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি
উত্তরঃ (খ) ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি
১.৪ ‘বামাবোধিনী’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন—
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
(গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(ঘ) তারাচাঁদ দত্ত
উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত
১.৫, ‘নীল দর্পণ’ অনুবাদ করেন—
(ক) রেভারেন্ড লং
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) মধুসূদন দত্ত
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (গ) মধুসূদন দত্ত
১.৬ এশিয়াটিক সোসাইটি’ স্থাপিত হয়—
(ক) ১৭৮১ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
১.৭ সিধু, কানহু, চাঁদ, ভৈরব যে ব্রিটিশ ব্রিটিশ বিরোধী বিদ্রোহে যুক্ত ছিলেন—
(ক) সাঁওতাল-হুল বিদ্রোহ
(খ) মুন্নিয়া বিদ্রোহ
(গ) রংপুর বিদ্রোহ
(ঘ) পাগলপন্থী বিদ্রোহ
উত্তরঃ (ক) সাঁওতাল-হুল বিদ্রোহ
১.৮ বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ‘তিতুমির’-এ -এর প্রকৃত নাম—
(ক) মৈনুদ্দিন বিশ্বাস
(খ) গোলাম মাসুম
(গ) এ মজনু শাহ
(ঘ) মির নিশার আলি
উত্তরঃ (ঘ) মির নিশার আলি
১.৯ ফরাজি আন্দোলনের সূচনা করেন—
(ক) আব্দুল গফুর
(খ) রফিউদ্দিন আহমেদ।
(গ) হাজি শরিয়ত উল্লাহ
(ঘ) মহম্মদ মুসিন
উত্তরঃ (গ) হাজি শরিয়ত উল্লাহ
১.১০ ১৮৩১ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের সূত্রপাত হয়—
(ক) ছোটোনাগপুরে
(খ) ময়মনসিংহে
(গ) কোচবিহারে
(ঘ) রংপুরে
উত্তরঃ (ক) ছোটোনাগপুরে
বিভাগ – ‘খ’
২। নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ১×৬=৬
A. একটি পূর্ণ বাক্যে উত্তর দাও।
২.১ ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে কোন্ সাহিত্যিক সামাজিক ব্যঙ্গ সাহিত্য ‘হুতোম প্যাঁচার নক্সা’ রচনা করেন ?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে সামাজিক ব্যঙ্গ সাহিত্য ‘হুতোম প্যাঁচার নক্সা’ রচনা করেন।
২.২ সরলাদেবী চৌধুরানীর ‘আত্মজীবনী’র নাম কী ?
উত্তরঃ সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম ‘জীবনের ঝরাপাতা’।
B. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্য / মিথ্যা নিরূপণ করো।
২.৩ বীরসা মুণ্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের শীর্ষ নেতা।
উত্তরঃ সত্য।
২.৪ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ দেশ পত্রিকায় প্রকাশিত হয়।
উত্তরঃ উত্তরঃ মিথ্যা (এটি ‘প্রবাসী’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল)।
C. নিম্নলিখিত বিবৃতির সঙ্গে সম্পর্কিত সর্বাপেক্ষা উপযুক্ত ব্যাখ্যাটি চিহ্নিত করো :
২.৫ হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার ভূমিকায় ব্রিটিশরা ভীত হয়ে পড়ে।
ব্যাখ্যা-১ পত্রিকাটিতে সমকালীন সমাজজীবন ও সাহেবদের দেশ শাসন নীতির সমালোচনা করা হয়।
ব্যাখ্যা-২ পত্রিকাটিতে নারীদের সংঘবদ্ধভাবে বিদ্রোহ করার জন্য উদ্বুদ্ধ করা হয়।
ব্যাখ্যা-৩ পত্রিকাটি সশস্ত্র বিপ্লবের মুখপত্র ছিল।
উত্তরঃ ব্যাখ্যা-১ পত্রিকাটিতে সমকালীন সমাজজীবন ও সাহেবদের দেশ শাসন নীতির সমালোচনা করা হয়।
২.৬ ১৮৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ‘ভারতীয় অরণ্য আইন পাশ করায়।
ব্যাখ্যা-১ অরণ্য আইনের মাধ্যমে সামাজিক বনসৃজন প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া।
ব্যাখ্যা- ২ ভারতীয় বনভূমি ও অরণ্য সম্পদের উপর ব্রিটিশদের একাধিপত্য কায়েম করা।
ব্যাখ্যা-৩ আদিবাসী জনগোষ্ঠীর স্বর্থে তাদের অধীনে অরণ্য সম্পদ বণ্টন করা।
উত্তরঃ ব্যাখ্যা- ২ ভারতীয় বনভূমি ও অরণ্য সম্পদের উপর ব্রিটিশদের একাধিপত্য কায়েম করা।
বিভাগ – ‘গ’
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও (যে-কোনো চারটি) : ২×৪=৮
৩.১ ‘সোমপ্রকাশ’ পত্রিকার প্রকাশ এক বছর স্থগিত থাকার কারণ কী ?
উত্তরঃ ১৮৭৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ‘দেশীয় মুদ্রণযন্ত্র আইন’ (Vernacular Press Act) জারি করলে ‘সোমপ্রকাশ’ পত্রিকাটির ওপর নিষেধাজ্ঞা নেমে আসে। এই আইনের অবমাননাকর শর্ত মানতে অস্বীকার করায় এবং রাজদ্রোহমূলক লেখা প্রকাশের অভিযোগে পত্রিকাটির প্রকাশ এক বছর স্থগিত থাকে।
৩.২ কোন গভর্নর জেনারেল, কত খ্রিস্টাব্দে ‘সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেন ?
উত্তরঃ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৯ খ্রিস্টাব্দের ৪ঠা ডিসেম্বর সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। তিনি ‘রেগুলেশন ১৭’ (Regulation XVII) বিধিবদ্ধ করে এই নিষ্ঠুর প্রথাকে বেআইনি ও দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছিলেন।
৩.৩ ‘নব্যবেদান্ত’ বলতে কী বোঝ ?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ প্রচলিত অদ্বৈত বেদান্তের সঙ্গে মানবতাবাদের সংমিশ্রণ ঘটিয়ে যে নতুন আদর্শ প্রচার করেন, তাকেই ‘নব্যবেদান্ত’ বলা হয়। এতে কেবল ঈশ্বর সাধনা নয়, বরং ‘জীব সেবাই শিব সেবা’—এই মন্ত্রে মানুষের সেবা ও আর্তের উপকারের ওপর জোর দেওয়া হয়েছে।
৩.৪ ‘জঙ্গলমহলের পাইকান জমি’ বলতে কী বোঝ ?
উত্তরঃ মেদিনীপুর ও সংলগ্ন অঞ্চলের পাইক বা রক্ষীবাহিনী সামরিক কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে যে করমুক্ত জমি ভোগ করত, তাকে ‘পাইকান জমি’ বলা হয়। চুয়াড় বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল ইংরেজদের দ্বারা এই পাইকান জমি কেড়ে নেওয়া ও তাতে চড়া হারে খাজনা বসানো।
৩.৫ সাঁওতাল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে সাঁওতালদের জন্য কী কী সুযোগ-সুবিধা প্রদান করা হয় ?
উত্তরঃ বিদ্রোহের পর সাঁওতালদের জন্য স্বতন্ত্র ‘সাঁওতাল পরগনা’ জেলা গঠন করা হয়, যেখানে অ-সাঁওতাল বা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এ ছাড়া, সাঁওতালদের নিজস্ব আইন ও প্রথা অনুযায়ী গ্রাম শাসনের অধিকার দেওয়া হয় এবং মহাজনদের শোষণ থেকে তাদের সুরক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়।
বিভাগ – ঘ
৪। সাত অথবা আটটি বাক্যে নিম্নলিখিত যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৪×২=৮
৪.১ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ‘সত্তর বৎসর’- এর গুরুত্ব বিশ্লেষণ করো।
৪.২ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের অবদান বিবৃত করো।
৪.৩ সন্ন্যাসী-ফকির বিদ্রোহকে ব্রিটিশ বিরোধী কৃষক বিদ্রোহ বলার কারণ বিশ্লেষণ করো।
বিভাগ – ‘ঙ’
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
৫.১ আধুনিক ইতিহাস চর্চায় ‘পোশাক-পরিচ্ছদের ইতিহাস এবং ‘স্থাপত্যের ইতিহাসে’র ভূমিকা ও গুরুত্ব বিবৃত করো। ৫+৩
৫.২ উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ বিশ্লেষণ করো। ৫+৩
৫.৩ মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এবং এই বিদ্রোহের গুরুত্ব গুরুত্ব বিবৃত করো। ৫+৩
📌 আরো দেখোঃ
📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here
📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here
