FIRST SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
SANSKRIT QUESTION PAPER
Set-2
সপ্তম শ্রেণির সংস্কৃত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২ | Class 7 Sanskrit First Unit Test Question with Answer Set-2 wbbse
বিঃ দ্রঃ সংস্কৃত বিষয়ের পাঠ্যপুস্তক বিভিন্ন বিদ্যালয়ে এক নাও হতে পারে। ব্যাকরণ বিষয়গুলো মোটামুটি একই থাকবে। প্রশ্নপত্রের বিষয়ের সঙ্গে তোমাদের বিদ্যালয়ের পাঠ্যপুস্তক মিলে গেলে তবেই প্র্যাকটিস করবে।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
সপ্তম শ্রেণি
বিষয় : সংস্কৃত
পূর্ণমান-৩০ সময় : ১ ঘণ্টা
1. শুদ্ধ উত্তরের মাথায় (✓) চিহ্ন দাও : 1×7=7
(i) সঠিক শব্দ কোনটি- (কৌমুদী / কৌমুদি / কৌমূদী)।
উত্তরঃ কৌমুদী।
(ii) সঠিক জোড়া চিহ্নিত করো- (৩২ – ३२ / ২৪ – २४ /৫৬ – ५६)।
উত্তরঃ ৩২ – ३२
(ⅲ) দীর্ঘ ঋ-কার (ঋ) প্রয়োগ হয়- (প্রথমা ও দ্বিতীয়া বিভক্তি / দ্বিতীয়া ও ষষ্ঠী বিভক্তি / চতুর্থী ও পঞ্চমী বিভক্তি)।
উত্তরঃ দ্বিতীয়া ও ষষ্ঠী বিভক্তি
(iv) ‘अपदौकयाम:’ পদের অর্থ (উপহার / বস্ত্র / অলঙ্কার)।
উত্তরঃ অলঙ্কার।
(v) ‘বর্ষা’ শব্দ কোন লিঙ্গ জাত (পুংলিঙ্গ / স্ত্রীলিঙ্গ / ক্লীবলিঙ্গ)।
উত্তরঃ স্ত্রীলিঙ্গ।
(vi) সঠিক বানান লেখো (গ্রন্থ / গ্রণ্থ / গ্রম্থ)।
উত্তরঃ গ্রন্থ।
(vii) বিশেষ্যের দোষ গুণ বোঝাতে (বিশেষ্য / বিশেষণ / অব্যয়) পদ হয়।
উত্তরঃ বিশেষণ।
2. পুনরায় দেবনাগরী হরফে লেখ : 1×5=5
ঋষিঃ, সরযু, আশোকঃ, জম্বুকঃ, কমলম, মালা।
উত্তরঃ
ঋষিঃ— ऋषिः, সরযু— सरयू, আশোকঃ— अशोकः, জম্বুকঃ— जम्बुकः, কমলম— कमलम्, মালা— माला।
3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2×4=8
(i) সংস্কৃত ভাষায় বর্ণ কয়প্রকার ও কী কী ?
উত্তরঃ সংস্কৃত ভাষায় বর্ণ দুই প্রকার। যথা: ১. স্বরবর্ণ এবং ২. ব্যঞ্জনবর্ণ।
(ii) অর্থ লেখো : एसा:, चमूः, तटिनी, अपत्याति।
উত্তরঃ
एसा:— এগুলি (পুংলিঙ্গ বহুবচন)।
चमूः— সেনা বা বাহিনী।
तटिनी— নদী।
अपत्याति— সন্তানগণ।
(iii) সংস্কৃত ভাষায় বচন কতপ্রকার ও কী কী ?
উত্তরঃ সংস্কৃত ভাষায় বচন তিন প্রকার। যথা: ১. একবচন, ২. দ্বিবচন এবং ৩. বহুবচন।
(iv) দুর্দান্ত কে এবং কোথায় বাস করত ?
উত্তরঃ দুর্দান্ত ছিল একটি সিংহ। সে একটি বনে বাস করত।
(v) যৌগিক স্বর কী কী উদাহরণ দাও।
উত্তরঃ দুটি স্বরবর্ণ মিলে যখন একটি স্বরবর্ণ হয়। উদাহরণ- ঐ (অ + এ) এবং ঔ (অ + ও)।
4. মাতৃভাষায় গল্প লেখো : 4
‘अतिलोभी सारमेयकथा’ Or, ‘बुद्धिवलम्
অতিলোভী কুকুরের গল্প
একটি কুকুর এক টুকরো মাংস মুখে নিয়ে নদী পার হচ্ছিল। জলের ছায়ায় নিজের প্রতিবিম্ব দেখে সে ভাবল ওটা অন্য একটি কুকুর এবং তার কাছেও মাংস আছে। সেই মাংসটুকু পাওয়ার লোভে সে যেই ঘেউ ঘেউ করে ডাকল, অমনি নিজের মুখের মাংসের টুকরোটি জলে পড়ে গেল। অতিলোভের কারণে তাকে উপোস থাকতে হলো।
শিক্ষা: অতি লোভে তাঁতি নষ্ট।
5. নীচের প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(i) সকল পশুরা সিংহকে কী বলেছিল ?
উত্তরঃ সকল পশুরা সিংহকে বলেছিল— “হে মহারাজ! আপনি প্রতিদিন অনেক পশু হত্যা করবেন না। আমরা নিজেরাই প্রতিদিন আপনার খাবারের জন্য নির্দিষ্ট সময়ে একটি করে পশু পাঠিয়ে দেব।”
(ii) ব্যঞ্জনবর্ণের ভাগগুলি উদাহরণ সহযোগে লেখ।
উত্তরঃ স্পর্শ বর্ণ: ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণ (যথা: ক, খ, গ)।
অন্তঃস্থ বর্ণ: য, র, ল, ব।
ঊষ্ম বর্ণ: শ, ষ, স, হ।
(iii) বাক্যের কয়টি অংশ ও কী কী ? যে-কোন একটির ব্যাখ্যা করো।
উত্তরঃ বাক্যের দুটি অংশ। যথা: ১. উদ্দেশ্য (Subject) ও ২. বিধেয় (Predicate)।
ব্যাখ্যা: বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য বলে। যেমন— ‘রাম বনে যায়’ বাক্যে ‘রাম’ হলো উদ্দেশ্য।
📌আরও দেখোঃ
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here
