সপ্তম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩ | Class 7 Bengali First Unit Test Question with Answer Set-3 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
BENGALI QUESTION PAPER

Set-3

সপ্তম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩ | Class 7 Bengali First Unit Test Question with Answer Set-3

সিলেবাস বা পাঠ্যসূচি

  • গল্প বা গদ্য : পাগলা গনেশ, আত্মকথা, একুশের তাৎপর্য, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা।
  • কবিতা বা পদ্য : ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, নানান দেশে নানান ভাষা, একুশের কবিতা, আঁকা লেখা।
  • ব্যাকরণ (ভাষাচর্চা) : বাংলা ভাষার শব্দ।
  • মাকু : ১ম ও ২য় অধ্যায়।

বাহাদুরপুর হাইস্কুল (উ.মা.)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন-২০২৫
সপ্তম শ্রেণি
বিষয় : বাংলা
সময় : ৬০ মিনিট                        পূর্ণমান : ৩০

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১x৫=৫

(ক) (পদ্য / গদ্য / গান) – লেখা সহজ নয়।

উত্তরঃ পদ্য।

(খ) অবজার্ভেটারি র বাংলা প্রতিশব্দ- (পরীক্ষাগার / গবেষণাগার / নিরীক্ষণাগার)।

উত্তরঃ গবেষণাগার।

(গ) আঁকা লেখা কবিতাটির লেখক হলেন- (রবীন্দ্রনাথ / মৃদুল দাশগুপ্ত / কাজী নজরুল)।

উত্তরঃ মৃদুল দাশগুপ্ত।

(ঘ) খোকনের বাবার একজন বন্ধু (বিখ্যাত চিত্রকর / চিকিৎসক / বৈজ্ঞানিক)।

উত্তরঃ চিত্রকর।

(ঙ) কুতুব মিনারটি- (চার তলা / পাঁচ তলা / ছয় তলা) বিশিষ্ট মিনার।

উত্তরঃ পাঁচ তলা।

২। এক বাক্যে উত্তর দাও : ১x৫=৫

(ক) ‘সেই ধন্য নরকূলে’— কোন মানুষ নরকুলে ধন্য ?

উত্তরঃ যে মানুষকে লোকে কখনও ভুলে যায় না, মনের মন্দিরে শ্রদ্ধার আসনে বসিয়ে রাখে, সেই মানুষ নরকুলে ধন্য।

(খ) কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয় ?

উত্তরঃ ‘প্রবাসী’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে ১৯২৫ খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়।

(গ) অয়েল পেইন্টিং বলতে কী বোঝায় ?

উত্তরঃ অয়েলপেন্টিং-এর বাংলা প্রতিশব্দ হল তৈলচিত্র। রং ও তেল ব্যবহার করে এই ছবি আঁকা হয়।

(ঘ) (কাপন / কাঁপন / কাপণ) এখানে কোন বানানটি সঠিক ?

উত্তরঃ এখানে কাঁপন বানানটি সঠিক।

(ঙ) প্রজাপতিদের ইচ্ছা কী ?

উত্তরঃ মৃদুল দাশ গুপ্তের আঁকা লেখা কবিতায় প্রজাপতিদের ইচ্ছে তাদেরকেও যেন এঁকে রাখা হয়।

৩। দুএকটি বাক্যে উত্তর দাও : ২x৫=১০

(ক) ‘তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল’– এই তিনজন কারা ?

উত্তরঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে মন্ত্রমুগ্ধ যে তিনজনের কথা বলা হয়েছে, তারা হলেন গণেশের প্রাক্তন ছাত্র এক পুলিশম্যান, তার স্ত্রী আর তার মা।

(খ) ‘এই মিনতি করি পদে’– কবি কার কাছে কী মিনতি জানিয়েছেন ?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি জন্মভূমিকে ‘মা’ বলে সম্বোধন করে তাঁর কাছে প্রার্থনা জানিয়েছেন, তিনি যেন দাস হিসেবে কবিকে সবসময় মনে রাখেন। জীবনে যদি কবির কখনও ভুলভ্রান্তি হয় তবুও যেন বঙ্গজননীর হৃদয় থেকে কবি মধুসূদন দত্ত যেন মুছে না যান, সেই প্রার্থনাই কবি বঙ্গজননীকে জানিয়েছেন।

(গ) ‘পাখি সব করে রব’– উদ্ধৃত অংশটি কার লেখা, কোন্ কবিতার অংশ ?

উত্তরঃ উদ্ধৃতাংশটি কবি মদনমোহন তর্কালঙ্কারের লেখা।

» উদ্ধৃতাংশটি তাঁর ‘প্রভাতবর্ণন’ কবিতার অংশ।

(ঘ) সোনা-টিয়া আম্মার উপর কেন রাগ করেছিল এবং তারা কোথায় চলে গিয়েছিল ?

উত্তরঃ পিসির ছেলের জন্য আনা পুতুল সোনা টিয়াকে হাত দিতে দেওয়া হয়নি। তাছাড়া পিসি, পিসেমশাই ও তাদের ছেলের জন্য নারকোলচিঁড়ে, ইঁচামুড়ো ও ক্ষীর বানানো হচ্ছে। আম্মা বলেছে এ খাবার তাদের জন্য নয়। তাই তারা রাগ করে কালিয়ার বনে চলে গিয়েছিল।

(ঙ) মাছরাঙ্গা পাখি কেমন দেখতে ? সে মৎস্য ভুলে যায় কেন ?

উত্তরঃ মাছরাঙা পাখির চোখ তীক্ষ্ণ, ক্ষুরধার লম্বা ঠোঁট এবং গায়ে নীল হলুদ ডোরাকাটা।

» কবি মৃদুল দাশগুপ্তের ছবি আঁকা দেখে সে মৎস্য ভুলে যায় অর্থাৎ মাছ ধরা ভূলে যায়।

৪। যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২=১০

(ক) ‘এগুলো সব নকল করা ছবি।’– কে কাকে এ কথা বলেছেন্য ? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন ?

উত্তরঃ লেখক বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্পে খোকনের বাবার বন্ধু বিখ্যাত চিত্রকর খোকনকে বলেছেন— ‘এগুলো সব নকল করা ছবি।’

» একদিন বাবার ‘নকল করা ছবি’ বলতে খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনদের বাড়িতে আসলে খোকন সগর্বে তার ড্রইং খাতা নিয়ে আসে। তিনি সব ছবিগুলো দেখে বলেন এসব কপি করা। ‘এগুলো সব নকল করা ছবি।’ আসলে নকল করা ছবি বলতে বুঝিয়েছেন প্রকৃতিতে যা আছে অবিকল তাকে ছবিতে আঁকা।

(খ) তৎসম শব্দ কাকে বলে ? কয়েকটি তৎসম শব্দের উদাহরণ দাও। ২+৩=৫

উত্তরঃ তৎসম শব্দের সংজ্ঞা: ‘তৎসম’ শব্দটির অর্থ হলো— ‘তৎ’ (তার) + ‘সম’ (সমান) অর্থাৎ ‘তার সমান’। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো প্রকার পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে, তাদের তৎসম শব্দ বলে।

তৎসম শব্দের উদাহরণ— চন্দ্র, সূর্য, নক্ষত্র, পর্বত, ধর্ম, পত্র, মনুষ্য।

(গ) আত্মকথা রচনাংশটি কার লেখা ? ছোটবেলায় লেখক কী কী দিয়ে রঙের প্রয়োজন মেটাতেন ?

উত্তরঃ আত্মকথা রচনাংশটি লেখক রামকিঙ্কর বেইজ এর লেখা।

ছোটবেলায় লেখক মাটির নানারকম পুতুল, মূর্তি তৈরি করতেন। মূর্তি গড়ার পর রঙের প্রয়োজনও ছিল। তাই গাছের পাতার রস, বাটনা-বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়ি-ভাজা খোলার চাঁছা ভুসোকালি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন।

📌আরও দেখোঃ

📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply