ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 6 Geography First Unit Test Question with Answer Set-4 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

Set-4

ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 6 Geography First Unit Test Question with Answer Set-4

পাঠ্যসূচী / Syllabus

১. আকাশ ভরা সূর্য তারা (১)
২. পৃথিবী কি গোল (১৫)
৩. তুমি কোথায় আছো (১৯)
৪. পৃথিবীর আবর্তন (২৪)
১০.ভারতের সাধারণ পরিচয় (৬৫)
১০. ভারতের ভূপ্রকৃতি ও নদনদী (৬৯)

(বিঃ দ্রঃ সেট-৪ নম্বর প্রশ্নপত্রটি প্রশ্নপত্রের নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন করা হয়নি। অনেক ক্ষেত্রে বিদ্যালয়গুলি নিজের মতো করেও প্রশ্ন করে থাকে।)

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন-২০২৫
শ্ৰেণি : ষষ্ঠ
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৩০                             সময় : ১ ঘণ্টা।

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : ১x৫=৫

১.১ সৌর জগতের শীতলতম গ্রহ – (শনি / ইউরেনাস / পৃথিবী)।

উত্তরঃ ইউরেনাস।

১.২ যে গ্রহ আবর্তনে সবচেয়ে কম সময় নেয় তার তা হলো- (নেপচুন / বৃহস্পতি / ইউরেনাস)।

উত্তরঃ বৃহস্পতি।(৯ ঘণ্টা ৫০ মিনিট)

১.৩ মাউন্ট এভারেস্ট- (ভারত / নেপাল / চীন) দেশে অবস্থিত।

উত্তরঃ নেপাল।

১.৪ মারিয়ানা খাতের গভীরতা (১০৯০০ / ১০৯১৫ / ১১৯১৫) কিমি।

উত্তরঃ ১০৯১৫ কিমি।

১.৫ মূল মধ্যরেখাটি (লন্ডন / নিউইয়র্ক / প্যারিস) শহরের উপর দিয়ে গেছে।

উত্তরঃ লন্ডন।

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো দশটি) : ১×১০=১০

২.১ সৌর ঝড় কত বছর অন্তর প্রবল আকার ধারণ করে ?

উত্তরঃ প্রতি ১১ বছর অন্তর।

২.২ গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ ?

উত্তরঃ বৃহস্পতি।

২.৩ হ্যালির ধূমকেতু শেষ কত সালে দেখা দিয়েছিল ?

উত্তরঃ ১৯৮৬

২.৪ চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে কে বলেছিলেন পৃথিবী গোল ?

উত্তরঃ গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।

২.৫ কর্কটক্রান্তি রেখার মান কত?

উত্তরঃ 23½° উত্তর।

২.৬ পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে ?

উত্তরঃ 66½°

২.৭ কোন্ বলের দ্বারা পৃথিবী সবকিছুকে নিজের কেন্দ্রের দিকে টেনে ধরে রাখে ?

উত্তরঃ অভিকর্ষ বল দ্বারা।

২.৮ ফার্দিনান্দ ম্যাগেলান ও তার সঙ্গীরা কত খ্রিস্টাব্দে পৃথিবী পদক্ষিণের অভিযান শুরু করেন ?

উত্তরঃ ১৫১৯ সালে।

২.৯ ভারতের প্রমাণ সময় কত ?

উত্তরঃ ৮২°৩০′ পূর্ব।

২.১০ তিনদিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কী বলে ?

উত্তরঃ উপদ্বীপ

২.১১ ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?

উত্তরঃ গোয়া।

২.১২ ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?

উত্তরঃ সিয়াচেন।

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২x৫=১০

৩.১ নীহারিকা কাকে বলে ?

উত্তরঃ মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাকে নীহারিকা বলে। এই নীহারিকা থেকেই নক্ষত্রের জন্ম হয়।

৩.২ সৌরঝড় বলতে কী বোঝো ?

উত্তরঃ সূর্যের করোনা অঞ্চলে ছোটো ছোটো বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি বাইরের দিকে ছড়িয়ে পড়ে, যাকে ‘সৌরঝড়’ বলে। এই সৌর ঝড়ের তীব্রতা প্রতি ১১ বছর অন্তর বেশি হয়।

৩.৩ অভিগত গোলক কাকে বলে ?

উত্তরঃ যে গোলকের উত্তর-দক্ষিণ দিক কিছুটা চাপা এবং পূর্ব-পশ্চিম দিক কিছুটা স্ফীত সেই গোলককে অভিগত গোলক বলে। অনেক বিজ্ঞানী পৃথিবীকে অভিগত গোলকের সঙ্গে তুলনা করেছেন।

৩.৪ নিরক্ষরেখাকে ‘বিষুবরেখা’ বলা হয় কেন ?

উত্তরঃ ‘বিষুব’ কথার অর্থ সমান দিন ও রাত্রি। নিরক্ষরেখা বরাবর সারা বছর ১২ ঘন্টা দিন ও ১২ ঘন্টা রাত হয়। তাই নিরক্ষরেখাকে বিষুবরেখা বলে।

৩.৫ প্রমাণ সময় বলতে কী বোঝো ?

উত্তরঃ কোনো দেশের মধ্যভাগের একটি নির্দিষ্ট দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে সেই দেশের প্রশাসনিক কাজকর্ম চালানো হয়।
ওই নির্দিষ্ট দ্রাঘিমার স্থানীয় সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে। ভারতের প্রমাণ সময় ৮২°৩০’ পূর্ব দ্রাঘিমা অনুসারে নির্ণয় করা হয়।

৩.৬ ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন ?

উত্তরঃ ছোটো, বড়ো অসংখ্য নদী জালের মতো ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীগুলি ভারতীয়দের জনজীবনে, কৃষিকার্যে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়।

৩.৭ ভূপ্রকৃতির বৈচিত্র অনুসারে ভারতকে ক-টি ভাগে বিভক্ত করা হয় ও কী কী ?

উত্তরঃ ভারতকে ভূপ্রকৃতির বৈচিত্র অনুসারে পাঁচ ভাগে ভাগ করা হয়। যথা (১) উত্তরের পার্বত্য অঞ্চল (২) উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল (৩) উপদ্বীপীয় মালভূমি অঞ্চল (৪) পশ্চিমের মরু অঞ্চল (৫) উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ।

৪। নীচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৪.১. ব্রহ্মপুত্র নদের গতিপথ সম্পর্কে লেখ

উত্তরঃ ব্রহ্মপুত্রের গতিপথ সম্বন্ধে নিম্নে আলোচনা করা হল—

উৎস বা পার্বত্য প্রবাহ : ব্রহ্মপুত্র নদ তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তিব্বতে এই নদ সাংপো নাম ধারণ করে পশ্চিম থেকে পূর্বদিকে প্রবাহিত হয়েছে। এরপর ভারতের উত্তর-পূর্বে অরুণাচলপ্রদেশে প্রবেশ করেছে, যেখানে এটি ডিহং নামে পরিচিত। এই পথটি অরুণাচলপ্রদেশ থেকে অসমের সাদিয়া পর্যন্ত বিস্তৃত। এরপর ডিহং, ডিবং ও লোহিত নদী তিনটি মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে।

মধ্যপ্রবাহ : ব্রহ্মপুত্র নদ এই প্রবাহে অসমের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হয়ে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে।

বদ্বীপ প্রবাহ : ব্রহ্মপুত্র নদটি বদ্বীপ প্রবাহে পদ্মা ও যমুনার মিলিত জলধারা মেঘনা নামে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।

৪.২ উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা করো।

উত্তরঃ উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে নীচে আলোচনা করা হল—

অবস্থান : উত্তরের সমভূমি অঞ্চলের দক্ষিণ দিকে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল অবস্থিত।

উৎপত্তি : ভূবিজ্ঞানীদের মধ্যে ভূ-অভ্যন্তর থেকে লাভা নির্গত হয়ে এই মালভূমি অঞ্চলের সৃষ্টি হয়েছে।

বৈশিষ্ট্য : বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হল—

(i) উপদ্বীপীয় মালভূমির তিন দিক পাহাড় দ্বারা বেষ্টিত। এই মালভূমির উত্তর দিকে আরাবল্লি, বিন্ধ্য ও সাতপুরা পর্বত রয়েছে। পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বে পূর্বঘাট পর্বতমালা ও দক্ষিণে নীলগিরি, আনাইমালাই ও পালনি পর্বত অবস্থিত।

(ii) এই মালভূমি অঞ্চলটির গড় উচ্চতা 600-900 মিটার।

(iii) সমগ্র অঞ্চলটি পশ্চিম থেকে পূর্বদিকে ঢালু হয়ে গেছে।

(iv) এই অঞ্চলটির শিলা ব্যাসল্ট জাতীয়।

(v) নর্মদা নদী সমগ্র অঞ্চলটিকে দুটি ভাগে বিভক্ত করেছে। যেমন- মধ্যভাগের উচ্চভূমি ও দাক্ষিণাত্যের মালভূমি।

📌 আরো দেখোঃ

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি গণিত প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply