FIRST SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
Set-2
ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২ | Class 6 Geography First Unit Test Question with Answer Set-2
পাঠ্যসূচী / Syllabus
১. আকাশ ভরা সূর্য তারা (১)
২. পৃথিবী কি গোল (১৫)
৩. তুমি কোথায় আছো (১৯)
৪. পৃথিবীর আবর্তন (২৪)
১০.ভারতের সাধারণ পরিচয় (৬৫)
১০. ভারতের ভূপ্রকৃতি ও নদনদী (৬৯)
Raniganj High School (H.S.)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন-২০২৫
শ্ৰেণি : ষষ্ঠ
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৩০ সময় : ১ ঘণ্টা।
A. সঠিক উত্তরটি নির্বাচন করো: 1×6=6
1. সৌরজগতের উষ্ণতম গ্রহ হল—
(a) বুধ
(b) শুক্র
(c) মঙ্গল
(d) শনি
উত্তরঃ (b) শুক্র
2. ভারতীয় মহাকাশ গবেষণাকেন্দ্রটি হল—
(a) NASA
(b) ISRO
(c) SpaceX
(d) USSR
উত্তরঃ (b) ISRO
3. পৃথিবীর আকৃতি দেখতে—
(a) ত্রিভুজাকার
(b) বৃত্তাকার
(c) গোলাকার
(d) জিয়ড-এর মতো।
উত্তরঃ (d) জিয়ড-এর মতো
4. পৃথিবীর মেরু ব্যাস হল—
(a) 40,000
(b) 12,714
(c) 12,756
(d) 12,700 কিমি
উত্তরঃ (b) 12,714 কিমি
5. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে—
(a) 33½°
(b) 45°
(c) 66½°
(d) 90°
উত্তরঃ (c) 66½°
6. স্টেশন বা এয়ারপোর্টের ঘড়িতে 19:00 hrs বাজা মানে আসল সময় হবে—
(a) সকাল 7 টা
(b) রাত্রি 7 টা
(c) সকাল 10 টা
(d) রাত্রি 10 টা
উত্তরঃ (b) রাত্রি 7 টা
B. নির্দেশ অনুসারে উত্তর দাও (যে-কোনো চারটি) : 1×4=4
1. শূন্যস্থান পূরণ করো : ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান হল _____________ ।
উত্তরঃ সপ্তম।
2. সত্য/মিথ্যা লেখো : ভারতের উত্তর দিকে রয়েছে বাংলাদেশ।
উত্তরঃ মিথ্যা।
3. ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ K2 (গডউইন অস্টিন)।
4. কোন্ নদ/নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত ?
উত্তরঃ ব্রহ্মপুত্র নদ।
5. সিন্ধু নদীর একটি উপনদীর নাম লেখো।
উত্তরঃ ঝিলম / চেনাব / রাভি / বিয়াস / শতদ্রু (যে কোনো একটি)।
C. সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো দুটি) : 2×2=4
1. উপসাগর ও উপদ্বীপ বলতে কী বোঝো ?
উত্তরঃ উপসাগর : সমুদ্রের যে অংশ স্থলভাগের ভিতরে ঢুকে পড়ে তাকে উপসাগর বলে।
উপদ্বীপ : যে স্থলভাগ তিনদিকে জল দ্বারা বেষ্টিত এবং একদিকে স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাকে উপদ্বীপ বলে।
2. ভারতের চারদিকে কী কী দেশ রয়েছে তা লেখো।
উত্তরঃ ভারতের চারদিকে যে দেশগুলি রয়েছে— পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার এবং সমুদ্রের ওপারে শ্রীলঙ্কা।
3. কর্কটক্রান্তিরেখা ভারতের কোন্ কোন্ রাজ্যের ওপর দিয়ে গেছে ?
উত্তরঃ কর্কটক্রান্তিরেখা ভারতের ৮টি রাজ্যের ওপর দিয়ে গেছে— গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম।
D. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও (যে-কোনো দুটি) : 3×2=6
1. নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো।
উত্তরঃ (১) নিরক্ষরেখা পৃথিবীর মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
(২) এর অক্ষাংশ 0°।
(৩) এটি পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে।
(৪) নিরক্ষরেখা পৃথিবীর দীর্ঘতম অক্ষরেখা।
(৫) নিরক্ষরেখা অঞ্চলে সাধারণত উষ্ণ জলবায়ু দেখা যায়।
2. পার্থক্য লেখো : অক্ষরেখা ও দ্রাঘিমারেখা।
উত্তরঃ
| অক্ষরেখা | দ্রাঘিমারেখা |
| এগুলি পূর্ণবৃত্ত। | এগুলি অর্ধবৃত্ত। |
| পূর্ব-পশ্চিমে বিস্তৃত এবং পরস্পর সমান্তরাল। | উত্তর-দক্ষিণে বিস্তৃত এবং সমান্তরাল নয়। |
| সর্বোচ্চ মান ৯০° (উত্তর বা দক্ষিণ)। | সর্বোচ্চ মান ১৮০° (পূর্ব বা পশ্চিম) |
| মোট সংখ্যা ১৮১টি। | মোট সংখ্যা ৩৬০টি। |
3. নিরক্ষরেখার (0°) উত্তরে যে সব অক্ষরেখাগুলি রয়েছে তাদের নাম অক্ষাংশসহ লেখো।
উত্তরঃ
(১) কর্কটক্রান্তি রেখা — 23½° উত্তর অক্ষাংশ
(২) সুমেরুবৃত্ত রেখা — 66½° উত্তর অক্ষাংশ
(৩) উত্তর মেরু — 90° উত্তর অক্ষাংশ
E. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি) : 5×2=10
1. উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করো।
উত্তরঃ ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর-পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর-পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। – হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বতশ্রেণি। কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন (৮,৬১১ মি) ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, যা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। উত্তরের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায় যেমন-সিয়াচেন (ভারতের দীর্ঘতম হিমবাহ), জেমু। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদী সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলো গিরিপথ রয়েছে। যেমন- বানিহাল, জোজিলা, নাথুলা।
ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সব থেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণি হলো হিমালয়। হিমালয় কথার অর্থ ‘বরফের গৃহ’ (হিম+আলয়)। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে তিনটে সমান্তরাল পর্বতশ্রেণি উত্তরে হিমাদ্রি (গড় উচ্চতা ৬০০০ মি এর বেশি), তার দক্ষিণে হিমাচল (গড় উচ্চতা ৩০০০ মি এর বেশি) ও একেবারে দক্ষিণে শিবালিক (গড় উচ্চতা ১৫০০ মি কম)।
2. গঙ্গা নদীর গতিপথের বর্ণনা দাও।
উত্তরঃ গঙ্গা ভারতের দীর্ঘতম ও প্রধান নদী, যার মোট দৈর্ঘ্য প্রায় ২৫২৫ কিমি। এই নদীটির গতিপথ নিচে আলোচনা করা হলো—
(১) উৎস ও উচ্চগতি: গঙ্গা নদী উত্তরাখণ্ডের হিমালয় পর্বতমালার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। উৎসস্থলে এই নদীর নাম ভাগীরথী।
(২) মধ্যগতি: পরবর্তীকালে নদীটি সমভূমিতে নেমে আসে এবং উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে তার প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। যমুনা ছাড়াও শোন, গোমতী, গণ্ডক, কোশী প্রভৃতি নদী গঙ্গার সঙ্গে উপনদী হিসেবে মিশেছে। গঙ্গার এই বিস্তীর্ণ প্রবাহ পথে হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী এবং পাটনার মতো ভারতের প্রধান প্রধান শহরগুলি গড়ে উঠেছে।
(৩) নিম্নগতি ও মোহনা: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে গঙ্গা নদী পদ্মা ও ভাগীরথী-হুগলি নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। এর প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অন্য শাখাটি ভাগীরথী-হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই ভাগীরথী-হুগলি নদীর তীরে কলকাতা শহর অবস্থিত। সবশেষে নদীটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।
3. ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী ? হিমবাহ কী ? 3+2
উত্তরঃ ভূ-প্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত পাঁচটি ভূ-প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়—
(১) উত্তরের পার্বত্য অঞ্চল
(২) উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল
(৩) উপদ্বীপীয় মালভূমি অঞ্চল
(৪) পশ্চিমের মরু অঞ্চল
(৫) উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ
হিমবাহ : পাহাড়ের উপর জমে থাকা বরফ দীর্ঘদিন ধরে জমে চাপের ফলে ধীরে ধীরে নেমে আসতে থাকলে তাকে হিমবাহ (Glacier) বলে।
হিমবাহ সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে, বিশেষ করে হিমালয় পর্বতমালায় দেখা যায় এবং অনেক নদীর উৎস হিসেবে কাজ করে।
📌 আরো দেখোঃ
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌ষষ্ঠ শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি গণিত প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান প্রশ্নোত্তর Click Here
