সপ্তম শ্রেণির গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১ | Class 7 Math First Unit Test Question Paper Set-1 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
MATHEMATICS QUESTION PAPER

Set-1

সপ্তম শ্রেণির গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১ | Class 7 Math First Unit Test Question Paper Set-1 wbbse

∆ পাঠ্যসূচি / সিলেবাস—

∆ অধ্যায়—
1. পূর্বপাঠের পুনরালোচনা
2. অনুপাত
3. সমানুপাত
4. পূর্ণসংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ.
5. সূচকের ধারণা
6. বীজগাণিতিক প্রক্রিয়া
7. কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
সপ্তম শ্রেণি
বিষয় : গণিত

পূর্ণমান-৩০              সময় : ১ ঘণ্টা মিনিট

বাহাদুরপুর হাইস্কুল (উ.মা.)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
শ্রেণি : সপ্তম
বিষয় : গণিত

পূর্ণমান : ৩০                  সময় : ৬০ মিনিট

১। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : 1×5=5

(a) 1 টাকার `frac(1){2}` অংশ = পয়সা ?

সমাধান :

1 টাকা = 100 পয়সা

সুতরাং `frac(1){2}`×100= 50 পয়সা।

উত্তরঃ 50 পয়সা।

(b) লোক সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক সরল / ব্যস্ত।

সমাধান :

লোক সংখ্যা বাড়লে কাজ শেষ হতে দিনের সংখ্যা কমে যায়।
অর্থাৎ একটির বৃদ্ধি হলে অন্যটি হ্রাস পায়।

উত্তরঃ ব্যস্ত সম্পর্ক

(c) 1.25 টাকা 5 টাকা শতকরা কত ?

সমাধান :

`frac(1.25){5}`×100= 25%

উত্তরঃ 25%

(d) 8 : 6 ও 3 : 6 এর মিশ্র অনুপাত গুরু অনুপাত / লঘু অনুপাত / সাম্যানুপাত।

সমাধান :

8 : 6 ও 3 : 6 এর মিশ্র অনুপাত =

(8 × 3) : (6 × 6) = 24 : 36 = 2:3

2:3 হলো লঘু অনুপাত (কারণ পূর্বপদ ছোট)।

উত্তরঃ লঘু অনুপাত

(e) x ও y এর যোগফলের `frac(1){4}` অংশ বীজগণিতিক সংখ্যামালাতে লেখ।

সমাধান :

x ও y এর যোগফল = (x + y)

এর `frac(1){4}` অংশ = `frac(x+y){4}`

উত্তরঃ `frac(x+y){4}`

(f) সরল করো : –7x –2x + 5x = ?

সমাধান :

– 7x – 2x + 5x

= (– 7 – 2 + 5)x

= (– 4)x

উত্তরঃ –4x

২। যে কোন তিনটি প্রশ্নের উত্তর করো : 2×3=6

(a) এক ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে লেখো।

সমাধান : নিজে করি – 1.2 (4)

(b) মানিকবাবু ও পুলকবাবুর বয়সের অনুপাত 7 : 9, মানিক বাবুর বয়স 72 বছর হলে, পুলকবাবুর বয়স কত হিসাব করে লেখ।

সমাধান : কষে দেখি – 2.1 (8)

(c) 8,10,16,20 সংখ্যা গুলি কি সমানুপাতিক সংখ্যা ?

সমাধান : নিজে দেখো।

(d) 2y² + x বীজগাণিতিক সংখ্যামালাকে উৎপাদক গাছের চিত্র আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদক গুলি দেখাও।

সমাধান : কষে দেখি – 6.1

(e) সরল কর : 17x²y –3xy² + 14x²y + 2xy²

সমাধান : কষে দেখি – 6.2 (5. a)

৩‌। যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 3×3=9

(a) সুহাস বাবু তার মাসিক আয়ের `66\frac(2){3}`% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ 3 করেন। তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে লেখ।

সমাধান : কষে দেখি – 1.2 (9)

(b) 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা (i) 3000 থেকে বড় (ii) 3000 থেকে ছোট।

সমাধান : কষে দেখি – 1.4 (6)

(c) দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম 4,20,000টাকা, প্রথম বাড়িটির দাম কত ? প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো ?

সমাধান : কষে দেখি – 2.2 (6)

(d) এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কতটা সংসার খরচ করেন ?

সমাধান : কষে দেখি – 2.3 (6)

(e) একটি বন্যা ত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট টাকা তাদের আর কত দিন চলবে ?

সমাধান : কষে দেখি – 3 (5)

৪। যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2 = 6

(a) একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে (x + 4) সেমি, (2x+1) সেমি, (4x–8) সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত হবে হিসাব করো।

সমাধান : কষে দেখি – 6.2 (7)

(b) –8x² + 8x + 1 এর সাথে কত যোগ করলে –14x² + 11x – 3 পাবো।

সমাধান : কষে দেখি – 6.2 (8)

(c) (3x² + 4x) ও (5x² – x) এর যোগফল (3x – 5x²) এর থেকে কত বেশি হিসাব করো।

সমাধান : কষে দেখি – 6.2 (10)

৫। স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে তাকে কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি এবং প্রতিভাগের দৈর্ঘ্য মেপে লিখি। 4

সমাধান : কষে দেখি – 1.5 (2)

📌আরও দেখোঃ

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply