FIRST SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
BENGALI QUESTION PAPER
Set-2
নবম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২ | Class 9 Bengali First Unit Test Question Paper Set-2 wbbse
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
∆ সিলেবাস বা পাঠ্যসূচি—
∆ সাহিত্যমেলাঃ
- গল্প বা গদ্য– ইলিয়াস, দাম।
- কবিতা বা পদ্য– কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি, নোঙর।
- নাটক– ধীবর-বৃত্তান্ত।
∆ সহায়ক পাঠ– ব্যোম যাত্রীর ডায়েরি।
∆ ব্যাকরণ– ধ্বনি ও ধ্বনি পরিবর্তন।
∆ নির্মিতি– ভাবসম্প্রসারণ।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬
নবম শ্রেণি
বিষয় – বাংলা
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৪০
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১×৮=৮
১.১ “অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কণ’— অম্বিকা হলেন—
(ক) দেবী মনসা (খ) দেবী শীতলা
(গ) দেবী চণ্ডী (ঘ) দেবী সরস্বতী।
উত্তরঃ (গ) দেবী চণ্ডী।
১.২ “মহারাজ ধীবরকে দিয়েছিলেন”—
(ক) আংটি (খ) স্বর্ণমুদ্রা
(গ) মাছধরার উপকরণ
(ঘ) আংটির মূল্যের সমপরিমাণ অর্থ।
উত্তরঃ (ঘ) আংটির মূল্যের সমপরিমাণ অর্থ।
৩. ইলিয়াসের সন্তান বলতে ছিল—
(ক) দুই ছেলে, দুই মেয়ে
(খ) দুই ছেলে,এক মেয়ে
(গ) এক ছেলে, এক মেয়ে
(ঘ) এক ছেলে, দুই মেয়ে।
উত্তরঃ (খ) দুই ছেলে,এক মেয়ে।
৪. ________ ছাত্র ছিলেন মাস্টারমশাই’—
(ক) গানের (খ) বিজ্ঞানের (গ) কলার (ঘ) ইতিহাসের।
উত্তরঃ (খ) বিজ্ঞানের
৫. তরী ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন ?
(ক) নতুন দেশে (খ) অজানা সমুদ্রে
(গ) সপ্তসিন্ধুপারে (ঘ) দূরের বন্দরে।
উত্তরঃ (গ) সপ্তসিন্ধুপারে
৬. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা—
(ক) ১১ (খ) ৮ (গ) ৬ (ঘ) ৭
উত্তরঃ (ঘ) ৭
৭. দূঃ + অবস্থা = ?
(ক) দুরিবস্থা (খ) দুরবস্থা (গ) দুর্বস্থা (ঘ) দুরাবস্থা।
উত্তরঃ (গ) দুর্বস্থা
৮. প্রােফেসর শঙ্কুর ভৃত্যের নাম—
(ক) নিউটন (খ) প্রহ্লাদ (গ) তারক (খ) বিধু।
উত্তরঃ (খ) প্রহ্লাদ
২। কমবেশি ১৫টি শব্দের মধ্যে উত্তর দাও : ১x৭
২.১ চারিদিকে কারা মেঘে জল দেয় ?
উত্তরঃ ভারতীয় পুরাণ অনুযায়ী আটটি দিকের রক্ষাকর্তা আটটি গজ বা হাতি। এই আটটি হাতির সাহায্যে জল যোগান দেয় চারটি মেঘে। তার ফলে প্রবল বৃষ্টি হয়।
২.২ শকুন্তলা রাজসভায় অপমানিত হয়েছিলেন কেন ?
উত্তরঃ রাজা দুষ্মন্তের রাজসভায় শকুন্তলা কোনাে স্মারকচিহ দেখাতে না পারায় অপমানিত হন।
২.৩ ইলিয়াসের সম্পত্তিতে টান পড়েছিল কেন ?
উত্তরঃ ছােটো ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গােরু-ঘােড়া দিয়ে তাড়িয়ে দেওয়ায় তার সম্পত্তিতে টান পড়ল।
২.৪ পত্রিকা থেকে সুকুমার কত টাকা দক্ষিণা পেয়েছিলেন ?
উত্তরঃ পত্রিকা থেকে সুকুমার দশ টাকা দক্ষিণা পেয়েছিলেন।
২.৫ কবে, কখন শঙ্কু মঙ্গলযাত্রা করে ?
উত্তরঃ ১৩ই জানুয়ারী রাত বারোটা।
২.৬ ধ্বন্যাগম কয়প্রকার ও কী কী ?
উত্তরঃ ধ্বন্যাগম দুই প্রকারের যথা (i) স্বরাগম ও (ii) ব্যঞ্জনাগম।
৩। অনধিক ৬০টি শব্দে সপ্রসঙ্গ উত্তর দাও : ১×৩=৩
৩.১ ‘আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে’ —বক্তা কে ? রক্ত কেন হিম হত ? ১+২
৩.২ ‘ততই বিরামহীন এই দাঁড়টানা’— কবি, কেন বিরামহীন দাঁড় টানেন ? ৩
৪। কমবেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে : ৫×২=১০
৪.১ ‘অতিথিরা হেসে উঠল’ —কার্ , কোন্ কথায় অতিথিরা হাসল ? অতিথিদের হাসির উত্তরে বক্তা কী বলেছিলেন ? ১+১+৩
অথবা, ‘দাম’ ছােটোগল্পের সুকুমার চরিত্রটি আলােচনা করাে।
৪.২ ‘দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল’—দিনটির তারিখ লেখাে। বিশ্রী কাণ্ডটা কী ছিল ? ১+৪
অথবা, ব্যোমযাত্রীর ডায়রি কাহিনিতে তােমরা নিউটনের যে পরিচয় পাও তা লেখাে। ৫
৫। কমবেশি ২০০ শব্দের মধ্যে নীচের একটি প্রশ্নের উত্তর দাও : ৭x১= ৭
৫.১ ‘নিরবধি সাতদিন বৃষ্টি নিরন্তর’—সাত দিন কোথায় বৃষ্টি হয়েছিল ? এর ফলে প্রজাদের দুর্দশার কথা লেখাে। ১+৬
৫.২ ‘সারারাত তবু দাঁড় টানি’—কবি সারারাত দাঁড় টানেন কেন ? ‘তবু’ কথাটি বলার কারণ কী ? দাঁড়টানার মাধ্যমে কবির কোন মানসিকতা প্রস্ফুটিত ?
৬। কমবেশি ১৫০ শব্দে একটি ভাবসম্প্রসারণ করাে : ৫×১= ৫
৬.১ জীবনের মূল্য আয়ুতে নহে কল্যাণপূত কর্মে।
৬.২ স্নেহের স্বভাবই এই অকারণে অনিষ্ট আশঙ্কা করে।
📌 আরো দেখোঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
