Class 7 Bengali First Unit Test Question with Answer Set-2 wbbse | সপ্তম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

FIRST SUMMATIVE EVALUATION
Class 7 (VII) WBBSE
BENGALI QUESTION PAPER

Set-2

∆ সিলেবাস বা পাঠ্যসূচি—

  • গল্প বা গদ্য : পাগলা গনেশ, আত্মকথা, একুশের তাৎপর্য, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা।
  • কবিতা বা পদ্য : ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, নানান দেশে নানান ভাষা, একুশের কবিতা, আঁকা লেখা।
  • ব্যাকরণ (ভাষাচর্চা) : বাংলা ভাষার শব্দ।
  • মাকু : ১ম ও ২য় অধ্যায়।

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
সপ্তম শ্রেণি
বিষয় – বাংলা

পূর্ণমান-৩০                          সময় : ১ ঘণ্টা

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৮=৮

১.১ আজ সকাল থেকে বসে গণেশ লিখেছে
(ক) গল্প (খ) কবিতা (গ) নাটক (ঘ) ভ্রমণকাহিনি

উত্তরঃ (খ) কবিতা

১.২ রামানন্দ চট্টোপাধ্যায় কোন্ পত্রিকার সম্পাদক ছিলেন ?
(ক) সাধনা (খ) বঙ্গদর্শন (গ) প্রবাসী (ঘ) হিতবাদী

উত্তরঃ (গ) প্রবাসী

১.৩ দৈবের বশে, জীব-তারা কোথায় খসে পড়তে পারে ?
(ক) স্বদেশে (খ) ভারতে (গ) প্রবাসে (ঘ) বিদেশে

উত্তরঃ (গ) প্রবাসে

১.৪ তাইতো সহস্র পাখির ________ আজ দিগন্ত মুখর।
(ক) ডাকে (খ) গানে (গ) কলতানে (ঘ) ধ্বনিতে

উত্তরঃ (গ) কলতানে

১.৫ নীচের কোনটি তদ্ভব শব্দ ?
(ক) কানাই (খ) কাজ‌ (গ) কেষ্ট (ঘ) কৃষ্ণ

উত্তরঃ (খ) কাজ

১.৬ ‘বাবা’ কোন্ দেশীয় শব্দ ?
(ক) ওলন্দাজ (খ) তুর্কি (গ) পেরু (ঘ) স্পেনীয়

উত্তরঃ (খ) তুর্কি

১.৭ চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে (চিনা / ফরাসি / আরবি / তৎসম)।

উত্তরঃ চিনা

১.৮ নীচের কোনটি দেশি শব্দ – ( জামা / চাল / মধু / সূর্য)।

উত্তরঃ চাল

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১×১০=১০

২.১ রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল কোনটি ?

উত্তরঃ রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল কুমোরপাড়া।

২.২ খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন ?

উত্তরঃ খোকনের বাবার চিত্রকর বন্ধু লখনউতে থাকেন।

২.৩ কখন পদ্য লেখা সহজ হবে ?

উত্তরঃ ছন্দ জানা থাকলে পদ্ম লেখা সহজ হবে।

২.৪ জোনাকিরা কোথায় ‘অ’ ‘আ’ লিখছে ?

উত্তরঃ জোনাকিরা বকুল গাছে ‘অ’ ‘আ’ লিখছে।

২.৫ ‘ছেরাদ্দ’ এবং ‘হাত’ শব্দ দুটি কোনটি কী ধরনের শব্দ ?

উত্তরঃ ছেরাদ্দ— অর্ধ-তৎসম শব্দ। হাত— তদ্ভব শব্দ।

২.৬ খণ্ডিত শব্দ কাকে বলে ?

উত্তরঃ কোন সম্পূর্ণ শব্দের কোন একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে।

২.৭ মিশ্র শব্দ কাকে বলে ?

উত্তরঃ তৎসম, তদ্ভব ও দেশি বা বিদেশি শব্দের মধ্যে যেকোনো একশ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় যোগে যে নতুন শব্দ তৈরি হয় তাকে মিশ্র শব্দ বলে।

২.৮ বিদেশি ও তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও।

উত্তরঃ জলহাওয়া, হেডপন্ডিত।

২.৯ ‘তুমি একটা স্পাই।’ তলায় দাগ দেওয়া শব্দটির উৎস নির্ণয় করো।

উত্তরঃ স্পাই— ইংরেজি শব্দ।

২.১০ তৎসম শব্দ কাকে বলে ?

উত্তরঃ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলব। উদাহরণ— মাতা, বন্ধু, মৎস্য প্রভৃতি।

৩। নীচের যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪

৩.১ ঘড়িওয়ালার দেওয়া হ্যান্ডবিলটা কী রঙের ছিল ?

উত্তরঃ ঘড়িওয়ালার দেওয়া হ্যান্ডবিলটা গোলাপি রঙের ছিল।

৩.২ আম্মা কে ছিলেন ?

উত্তরঃ আম্মা ছিলেন সোনা-টিয়ার বাপির ধাইমা।

৩.৩ মাকুকে কে বানিয়েছিল ?

উত্তরঃ মাকুকে ঘড়িওয়ালা বানিয়েছিল।

৩.৪ সোনা ও টিয়ার বয়স কত ?

উত্তরঃ সোনার বয়স ছয় আর টিয়ার বয়স পাঁচ বছর।

৩.৫ বনের মধ্যে খাবার কোথায় পাওয়া যেত ?

উত্তরঃ বটতলায় সরাইখানায়।

৪। নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×২=৪

৪.১ কুতুবমিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন ?

উত্তরঃ সুফিসাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেন। সেই সুফিসাধকের নামানুসারেই কুতুব মিনার নামটি রাখা হয়েছে।

৪.২ “ও মশাই, এমন বিকট শব্দ করছেন কেন ?” কার উদ্দেশে এ কথা বলেছিল ? কোন্ কাজকে তারা ‘বিকট শব্দ’ বলে মনে করেছিল ?

উত্তরঃ পাগলা গণেশের উদ্দেশে এ কথা বলা হয়েছে। আকাশপথে তিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় দুজন পাখাওয়ালা লোক হিমালয়ের ওপর নেমে এসে এ কথা বলেছিল। পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল।

৪.৩ “ভিসুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়।”— শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কীভাবে ?

উত্তরঃ নিজের আত্মকথায় শিল্পী রামকিঙ্কর জানান, শিশুকাল থেকেই তাঁর চোখে পড়ত তাঁদের বাড়িঘরের চারদিকের দেয়ালে টাঙানো নানান দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তাঁর আকর্ষণ। শৈশবে দেখা সেইসব ছবি তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ‘কপি’ করতেন। এইভাবেই ‘ভিসুয়াল আর্ট’ বা চিত্রকলার সঙ্গে রামকিঙ্করের প্রথম ‘বর্ণপরিচয়’।

৫। নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×২=৪

৫.১ “এ মিনতি করি পদে”– কবি কার কাছে কী প্ৰাৰ্থনা জানিয়েছেন ?

উত্তরঃ কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মভূমি মায়ের কাছে জনসাধারণের স্মৃতিতে অমর হয়ে থাকার প্রার্থনা জানিয়েছেন। জীবনে চলার পথে কবি যদি কোনো ভুলও করেন, জন্মভূমি মায়ের হৃদয় থেকে কবির নাম যেন মুছে না যায়।

৫.২ ‘মাতৃভাষা” কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন্ কোন্ বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন ?

উত্তরঃ কবি মাতৃভাষার কাছে তাঁর ফিরে আসার ঘটনাকে পিঁপড়ের তার গর্তে ফিরে আসা, কাঠঠোকরা পাখির তার বাসায় ফিরে আসা এবং বিমানের বিমানবন্দরে ফিরে আসার ঘটনার সাহায্যে তুলে ধরেছেন।

৫.৩ কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কী কী পরিবর্তন ঘটে ?

উত্তরঃ কবি যখন ছড়া লিখতে শুরু করেন, সেইসময় চাঁদের আলো দুধের সরের মতো মাঠে পুরু হয়ে জমে ওঠে এবং বাতাসে ঈষৎ কাঁপন লাগে। কবির মনে হয়, সেই সময় তারার দল মালা হয়ে খুব গোপনে তাঁর কাছে নেমে আসে।

📌আরও দেখোঃ

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply