মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৬ পশ্চিমবঙ্গ বোর্ড | Madhyamik Bengali Suggestion 2026 wbbse

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৬ পশ্চিমবঙ্গ বোর্ড | Madhyamik Bengali Suggestion 2026 wbbse

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৬

📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৬ Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

📌মাধ্যমিক সিলেবাস বাংলা Click Here

∆ সাজেশন বিষয়ে কিছু কথা—

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় মূল্যায়ন। এই পরীক্ষায় বাংলা বিষয়টি শুধু নম্বর পাওয়ার মাধ্যম নয়, বরং ভাষা, ভাবনা ও প্রকাশভঙ্গির প্রকৃত পরিচয় দেয়। সঠিক দিশা ও পরিকল্পনা থাকলে বাংলা বিষয়ে ভালো ফল করা অনেক সহজ হয়ে ওঠে।

এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রের ধারা, পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ অংশ এবং পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে। এর উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের পড়াশোনাকে আরও সুসংগঠিত করা এবং শেষ মুহূর্তের প্রস্তুতিতে সহায়তা করা। আশা করা যায়, এই সাজেশন মাধ্যমিক পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সঠিক পথে প্রস্তুতি নিতে সাহায্য করবে।

⚠️ সতর্কীকরণ—

• এই সাজেশনটি সহায়ক নির্দেশিকা মাত্র, সম্পূর্ণ প্রশ্নপত্র বা প্রশ্নের নিশ্চয়তা নয়।

• পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পাঠ্যবই সম্পূর্ণ পড়া ও অনুশীলন করা অপরিহার্য।

• বোর্ডের প্রশ্ন যেকোনো অধ্যায় থেকেই আসতে পারে; শুধুমাত্র সাজেশনের উপর নির্ভর করা উচিত নয়।

• এখানে উল্লিখিত বিষয়বস্তু পূর্বাভাসমূলক, কোনোভাবেই প্রশ্ন ফাঁস বা বোর্ডের নিশ্চয়তা নির্দেশ করে না।

• নিয়মিত অধ্যয়ন, নিজের ভাষায় লেখা ও পর্যাপ্ত অনুশীলনই সাফল্যের চাবিকাঠি।

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৬

👉সম্ভাব্য ৫ নম্বরের বড় প্রশ্ন সাজেশন👈

গদ্য / গল্প : (১) জ্ঞানচক্ষু (২) বহুরূপী (৩) পথের দাবী, (৪) অদল বদল (৫) নদীর বিদ্রোহ।

বিঃ দ্রঃ প্রতিবছর যেকোনো দুটো গদ্যাংশ থেকে দুটি ৫ নম্বরের বড় প্রশ্ন আসে, যেকোনো একটি উত্তর করতে হবে।

২০২৫ সালে ৫ নম্বরের বড় প্রশ্ন এসেছে অদল বদল ও নদীর বিদ্রোহ গল্প থেকে, তাই বাকি তিনটি গদ্য থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্ন করতে হবে।

∆ জ্ঞানচক্ষু সাজেশন ২০২৬—

(১) ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ?’- কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে ? একে অলৌকিক বলার কারণ কী ? ৩+২

(২) “কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের”- নতুন মেসোর পরিচয় দাও। তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কী ? ১+৪

(৩) “তবে তপনেরই বা লেখক হতে বাধা কী ?”- কোন্ ঘটনা প্রসঙ্গে তপনের মনে এমন অনুভূতি জেগেছিল ? এই অনুভব থেকে তপন চরিত্রের কী কী বৈশিষ্ট্য উঠে আসে ? ২+৩

(৪) “সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এল আজ ?”- তপনের জীবনের সবচেয়ে সুখের দিন কোনটি ? ওই সুখের দিনের শেষ পরিণতি কী হয়েছিল ? ২+৩

(৫) ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ?’- কোন্ ঘটনাকে অলৌকিক বলা হয়েছে ? একে অলৌকিক বলার কারণ কী ? ৩+২=৫

(৬) ‘জ্ঞানচক্ষু’ অবলম্বনে তপনের চরিত্র আলোচনা করো। ৫

(৭) ‘জ্ঞানচক্ষু’ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। ৫

∆ বহুরূপী সাজেশন—

(১) ‘হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে।-হরিদা কে ? তাঁর কর্মকান্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। ১+৪=৫

(২) ‘সে ভয়ানক দুর্লভ জিনিস’- এখানে ‘দুর্লভ জিনিস’ বলতে কী বোঝানো হয়েছে ? তাকে দুর্লভ বলা হয়েছে কেন ?

(৩) “হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না।”- কথাটির প্রেক্ষিতে হরিদার দারিদ্র্যপীড়িত জীবনযাপনের পরিচয় দাও। ৫

(৪) ‘তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়’- বক্তা কে ? ‘ঢং’ বলতে কী বোঝানো হয়েছে ? কীসে ঢং নষ্ট হয়ে যাবে ? ১+২+২

(৫) বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি আলোচনা করো। ৫

(৬) “আজ তোমাদের একট জবর খেলা দেখাব।”- বক্তার এই জবর খেলা দেখানোর উদ্দেশ্য কী ছিল ? শেষপর্যন্ত এই খেলার পরিণতিই বা কী হয়েছিল ? ২+৩

(৭) বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। ৫

∆ পথের দাবী সাজেশন—

(১) গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও। ৫

(২) পথের দাবী রচনাংশ টির নামকরণ কতদূর সঙ্গত আলোচনা করো। ৫

(৩) ‘কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি’- আলোচ্য অংশে কার কথা বলা হয়েছে ? উক্তিটির বক্তা কে ? তার দৃষ্টিকে কেন আশ্চর্য মনে হয় ? ১+১+৩

(৪) ‘দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে। মিথ্যেবাদী কোথাকার!’- কে, কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে ? তাকে ‘দয়ার সাগর’ ও ‘মিথ্যেবাদী’ বলার কারণ কী ? ১+৪

(৫) “পথের দাবী” গদ্যাংশ অবলম্বনে গিরীশ মহাপাত্র চরিত্রটির যে বৈশিষ্ট্যগুলি খুঁজে পাও, উল্লেখ করো। ৫

(৬) “পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল”- এরপর পুলিশস্টেশনে কী পরিস্থিতি তৈরি হল, তা পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। ৫

*******************************************

পদ্য / কবিতা থেকে সাজেশন 

(১) অসুখী একজন (২) আয় আরো বেঁধে বেঁধে থাকি (৩) আফ্রিকা (৪) অভিষেক (৫) প্রলয়োল্লাস (৬) অস্ত্রের বিরুদ্ধে গান

বিঃ দ্রঃ প্রতিবছর যেকোনো দুটো পদ্য থেকে ৫ নম্বরের দুটি বড় প্রশ্ন আসে, যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে।

২০২৫ সালে ৫ নম্বরের বড় প্রশ্ন এসেছে আফ্রিকা ও অভিষেক কবিতা থেকে, তাই বাকি চারটি থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্ন করতে হবে।

∆ অসুখী একজন সাজেশন—

(১) অপেক্ষারত প্রিয়জনের কাছে ফিরতে না পারার বেদনা অসুখী একজন কবিতায় কীভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। ৫

(২) “আমি তাকে ছেড়ে দিলাম / অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়।”- উক্তিটির বক্তা কে ? তিনি কাকে ছেড়ে দিয়ে কোথায় গেলেন ? তার চলে যাওয়ার পর কী কী ঘটনা ঘটলো ? ১+১+৩

(৩) “শিশু আর বাড়িরা খুন হলো / সেই মেয়েটির মৃত্যু হলো না।”- মেয়েটি কে ? তাঁর মৃত্যু না-হওয়ার কারণ কী ? কী কারণে শিশু ও বাড়িরা খুন হল ? ১+১+৩

(৪) “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।”- অপেক্ষমান এই নারীর মধ্যে দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটিকে ফুটিয়ে তুলেছেন, তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো। ৫

(৫) ‘অসুখী একজন’ কবিতার মর্মার্থ বিশ্লেষণ করে, কে কেন অসুখী বুঝিয়ে দাও। ৫

(৬) ‘অসুখী একজন’ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। ৫

∆ আয় আরো বেঁধে বেঁধে থাকি—

(১) আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। ৫

(২) “আয় আরো বেঁধে বেঁধে থাকি”- ‘বেঁধে বেঁধে থাকা’ বলতে কী বোঝায় এবং কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন ? কবি ‘বেঁধে বেঁধে থাকা’র প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন কেন ? ৩+২

(৩) ‘আমাদের ইতিহাস নেই’– ইতিহাস বলতে কী বুঝায় ? ইতিহাস না থাকার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন ?২+৩

(৪) ‘তবু তো কজন আছি বাকি / আয় আরো হাতে হাত রেখে / আয় আরো বেঁধে বেঁধে থাকি।’- পাঠ্য কবিতায় কবি নৈরাশ্যে পীড়িত হলেও শেষে আশাবাদকেই অবলম্বন করেছেন, আলোচনা করো। ৫

(৫) “আমাদের শিশুদের শব / ছড়ানো রয়েছে কাছে দূরে”- শিশুদের শব ছড়িয়ে থাকার কারণ কী ? পাঠ্য কবিতা অনুসারে পঙ্ক্তি দুটির তাৎপর্য আলোচনা করো। ২+৩

(৬) “আমাদের পথ নেই আর”-কাদের পথ নেই? পথ না থাকার কারণ কী ? এই পরিস্থিতি থেকে রেহাই পেতে কোন্ ব্যবস্থার কথা কবি বলেছেন ? ১+২+২

∆ প্রলয়োল্লাস সাজেশন—

(১) ‘প্রলয়োল্লাস’ কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। ৫

(২) প্রতিবাদী কবিতা হিসেবে প্রলয়োল্লাস কতখানি সার্থকতা লাভ করেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। ৫

(৩) ‘কাল-ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর।’- ‘কাল-ভয়ংকর’ কে ? তাকে সুন্দর বলার কারণ কবিতা অবলম্বনে আলোচনা করে বুঝিয়ে দাও। ১+৪

(৪) “প্রলয়োল্লাস” কবিতা অবলম্বনে কবির স্বদেশপ্রীতির পরিচয় দাও।

(৫) ‘জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে’- প্রলয় ঘনিয়ে আসে কেন ? উদ্ধৃতাংশে কবির যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে, তা নিজের ভাষায় লেখো। ৩+২

∆ অস্ত্রের বিরুদ্ধে গান সাজেশন—

(১) অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। ৫

(২) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি অস্ত্র ফেলতে বলে বলেছেন কেন ? অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কী ? ২+৩

(৩) “অস্ত্র রাখো, অস্ত্র ফ্যালো পায়ে।”- কার উদ্দেশ্যে এমন আবেদন ? এমন আবেদন করার কারণ কী ? এই আবেদনের তাৎপর্য ব্যাখ্যা করো। ১+২+২

(৪) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় গানের ক্ষমতা কীভাবে মানুষের উপরে প্রভাব বিস্তার করে তা কবিতা অনুসরণে লেখো। ৫

(৫) অস্ত্র ও গান কীভাবে পরস্পর বিরোধী হয়ে উঠেছে তা কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসরণে লেখো। ৫

(৬) “আমার শুধু একটা কোকিল / গান বাঁধবে সহস্র উপায়ে।”- উক্তিটি কার লেখা কোন্ কবিতার অংশ ? কোকিল কে এবং সে কীভাবে সহস্র উপায়ে গান বাঁধবে বলে কবি মনে করেন ? ১+৪

******************************************

প্রবন্ধ ৫ নম্বরের প্রশ্ন সাজেশন 

(১) বাংলা ভাষায় বিজ্ঞান
(২) হারিয়ে যাওয়া কালি কলম

(প্রতিবছর দুটো প্রবন্ধ থেকে একটি করে দুটো ৫ নম্বরের বড় প্রশ্ন আসে, যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়)

∆ বাংলা ভাষায় বিজ্ঞান—

বিঃ দ্রঃ এই দুটি প্রবন্ধ থেকে মাধ্যমিক পরীক্ষায় ৩ নম্বরের কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসে না। এই প্রবন্ধ থেকে তোমাদের MCQ, SAQ ও ৫ নম্বরের বড়ো প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নটি বাদে অন্যান্য প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে। এই প্রবন্ধের প্রশ্নের উত্তরের সাথে ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধের একটি প্রশ্ন বিকল্প রূপে দেওয়া হয়।

∆ বাংলা ভাষায় বিজ্ঞান সাজেশন—

(১) ‘এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত।’- কোন্ কথাটি মনে রাখা উচিত‌ ? লেখকদের কোন্ কোন্ ত্রুটির কথা প্রাবন্ধিক তুলে ধরেছেন ? ১+৪=৫

(২) বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণিতে ভাগ করেছেন, তাদের পরিচয় দাও। ৫ (২০২৩)

(৩) ‘আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন।’- শব্দের ত্রিবিধ কথাগুলি আলোচনা করো।

(৪) “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার এখনও নানারকম বাধা আছে”- প্রাবন্ধিক কোন ধরণের বাধার কথা বলেছেন ? (২০২০)

(৫) ‘কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো’- কী কম থাকার কথা বলা হয়েছে ? সেই বিষয়গুলিকে পরিস্ফুট করো। ১+৪

∆ হারিয়ে যাওয়া কালি কলম সাজেশন—

(১) ‘ফাউন্টেন পেন’ বাংলায় কী নামে পরিচিত ? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। (২০১৭)

(২) “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।”- কোন জিনিস আজ অবলুপ্তির পথে ? এই অবলুপ্তির কারণ কী ? এ বিষয়ে লেখকের মতামত কী ? ১+১+৩ (২০১৮)

(৩) “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।”- কারা কালি তৈরি করতেন ? তারা কীভাবে কালি তৈরি করতেন ? (২০১৯)

(৪) আমি ছিলাম কালি কলমের ভক্ত।’- উদ্ধৃতিটির অর্থ বুঝিয়ে দাও। ফাউন্টেন পেনের নানা ধরনের নিবের বর্ণনা দাও। ১+৪ = ৫

(৫) ‘দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত।’- ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে লেখক শ্রীপান্থ কালির দোয়াতের যে বৈচিত্র্যের কথা লিখেছেন, তা আলোচনা করো। ৫

(৬) এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বইকী’!- লেখক যেসব কলমের কথা বলেছেন তার পরিচয় দাও। এই প্রসঙ্গে কালি তৈরির ঘরোয়া পদ্ধতিটি বর্ণনা করো। ২+৩

(৭) ‘এক কালে বাংলায় তাকে বলা হতো ঝরনা কলম’- তাকে বলতে কী বোঝানো হয়েছে ? ঝরনা কলমের ইতিহাস সংক্ষেপে লেখো। ১+৪

*******************************************

সিরাজদ্দৌলা নাটক ৪ নম্বর

বিঃ দ্রঃ নাটক থেকে প্রতিবছর দুটি ৪ নম্বরের বড় প্রশ্ন আসে, যেকোনো একটি প্রশ্নের উত্তর করতে হয়।

∆ সিরাজদ্দৌলা নাটক সাজেশন—

১. ‘তোমাদের কাছে আমি লজ্জিত।’- কে, কাদের কাছে লজ্জিত ? লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো। ১+৩=৪

২. ‘সেদিন যে দন্ড আপনারা দেবেন, আমি মাথা পেতে নোব।’- উক্তিটির বক্তা কে ? কোন্ দিনের প্রতি এমন ইঙ্গিত করা হয়েছে‌? ১+৩=৪

৩. ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশে ঘসেটি বেগম স্বার্থান্বেষী, প্রতিহিংসাপরায়ণ, যুগোপযোগী এক বাস্তব নারীচরিত্র বিশ্লেষণ করো। ৪

৪. ‘জাতির সৌভাগ্য-সূর্য আজ অস্তাচলগামী;’- কোন্ জাতির কথা বলা হয়েছে ? তার ‘সৌভাগ্য-সূর্য’ আজ অস্তাচলগামী বলার কারণ কী ? ১+৩=৪

৫. ‘আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন’- কাদের কাছে বক্তা ‘ভিক্ষা’ চান? তিনি কী আশ্বাস প্রত্যাশা করেন‌ ? ১+৩=৪

৬. ‘আর কত হেয় আমাকে করতে চান আপনারা ?’- ‘আপনারা’ কারা‌ ? প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। ১+৩=৪

৭. ‘আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো।’- বক্তা কাদের কাছে কোন্ অক্ষমতা প্রকাশ করেছেন ? ৩+১=৪

৮. ‘তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো?’-‘তোমাকে’ ও ‘আমরা’ বলতে কাদের বোঝানো হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি এমন আচরণের কারণ কী ? ১+৩=৪

৯. ‘আমি জানিলাম না আমাদের অপরাধ’- ‘আমি’ ও ‘আমাদের’ বলতে কাদের কথা বলা হয়েছে ? এখানে কোন্ অপরাধের কথা বলা হয়েছে ? ১+৩=৪

*******************************************

কোনি উপন্যাস ৫ নম্বর

বিঃ দ্রঃ এই উপন্যাস থেকে প্রতিবছর তিনটি ৫ নম্বরের বড় প্রশ্ন আসে, যেকোনো দুটি প্রশ্নের উত্তর করতে হয়।

∆ কোনি উপন্যাস সাজেশন—

(১) কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। ৫ (২০১৭)

(২) “ফাইট কোনি, ফাইট”- সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ‘ফাইট’ করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো। (২০২০)

(৩) এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই’- বক্তা কে ? তার এমন কথা বলার কারণ কী ছিল ? ১+৪

অথবা, ‘তোমার লাস্ট ফরটি মিটারস আমি ভুলব না’- কার উক্তি ? প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। ১+৪

(৪) “ওইটেই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি।”– বক্তা কে ? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ১+৪

(৫) “আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না।”— বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন ? ১+৪

(৬) বারুনের দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। ৫

(৭) ‘একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও তা হলেই হবে।’- বক্তার এমন আকুতির কারণ ব্যাখ্যা করো। উদ্ধৃতাংশে বক্তার কোন্ মনোভাবের প্রতিফলন ঘটেছে ? ৩+২

(৮) স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল, তার বিবরণ দাও। ৫

(৯) তবে একবার কখনো যদি জলে পাই…’- কোন্ প্রসঙ্গে কার এই উক্তি ? এখানে জলে পাওয়া বলতে কী বোঝানো হয়েছে ? ৩+২

*******************************************

বঙ্গানুবাদ সাজেশন ২০২৬

Words have a lot of power. They can help or hurt, bless or curse. Unkind words do a lot of harm, kind words do a lot of good. We can spoil a friend’s happiness by an unkind word, but cheer up a sad heart with a kind word, which costs nothing.

Discipline is of great importance in student life. Students should be taught to realize that the observance of discipline is a sacred duty of theirs. They should respect their superiors. They should cultivate the habit of punctuality and good manners.

Education has no end so you should keep up your reading. Many young men close their books when they have taken their degrees and learn no more. Therefore they very soon forget all they have learnt before.

India is my motherland. It is an ancient country. India is the second largest populated country in the world. All kinds of people live here and they speak in different languages-wear different costumes and observe customs. But there is unity in diversity.

Man is the maker of his future. We can not prosper in life if we are afraid of labour. Some people think that success in life depends on luck or chance. Nothing can be further from the truth.

The teachers are regarded as the backbone of the society. They built the future citizens of the country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.

No person can be happy without friends. But you cannot receive affection unless you also give it. Love is to be obtained only by giving love in return. If your companions do not love you, it is your fault. They cannot but love you, if you be kind and friendly.

Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie, if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respected by all.

We should try to prosper in life. But we should not give up our sense of morality. If we compromise with dishonesty, it would be difficult for us to respect ourselves. So it is important to choose the right way.

Man is a social animal. He cannot live alone and no person can be happy without sincere friends. But a selfish person cannot get friends. You can not receive love unless you give it. If your neighbours and companions do not love you, it is your fault.

📌বঙ্গানুবাদের উত্তর পেতে নিচের লিংকে ক্লিক করো। বঙ্গানুবাদ

*******************************************

প্রবন্ধ রচনা ১০ নম্বর

১. পরিবেশ সচেতনতা ও ছাত্রসমাজ / পরিবেশ সুরক্ষায় ছাত্রসমাজের ভূমিকা

২. বিজ্ঞান ও মানবজীবন / কম্পিউটার ও তার ব্যবহার / ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা

৩. বই পড়ার অভ্যাস / গ্রন্থাগারের গুরুত্ব

৪. জনসংখ্যা বৃদ্ধি / বেকারত্ব সমস্যা

৫. তোমার প্রিয় উৎসব / বাংলার উৎসব / বাঙালির উৎসব

৬. একটি আত্মকথা- শহরের আত্মকথা।

৭. তোমার জীবনের লক্ষ্য

৮. জল সংরক্ষণ / জলই জীবন

শেষ কথাঃ মাধ্যমিক বাংলা বিষয়ে এটি আমাদের প্রথম সাজেশন। শুধুমাত্র ৫ নম্বরের বড় প্রশ্ন ও প্রবন্ধ রচনা সাজেশন দেওয়া হল। সম্পূর্ণ সাজেশন দিতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ অধ্যায় ও সম্ভাব্য প্রশ্নগুলিকে যথাসম্ভব অন্তর্ভুক্ত করতে। এই সাজেশনকে সহায়ক হিসেবে গ্রহণ করে মূল পাঠ্যবই ভালোভাবে পড়ার জন্য সকল ছাত্রছাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। সকলের পরীক্ষা সুন্দর ও সফল হোক— এই শুভকামনা রইল।

hazarnotes.com

📌প্রবন্ধ লেখার নিয়ম জানতে নিচের লিংকে ক্লিক করো।

প্রবন্ধ বা রচনা লেখার সঠিক নিয়ম

📌সামনে পরীক্ষা, ভয় লাগছে ? আর মাত্র কয়েকটা দিন। কী কী করলে ভয় দূর হবে, তার জন্য নিচের লিংকে ক্লিক করো।

পরীক্ষার ভয়ভীতি দূর করার উপায়।

📌 আরো দেখুনঃ

📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৬ Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

📌মাধ্যমিক সিলেবাস বাংলা Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

This Post Has One Comment

  1. Manab Manna

    জীবন বিজ্ঞান টা দিন।

Leave a Reply