সাহিত্য সঞ্চয়ন
নবম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)
কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি কবিতার MCQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Abohoman Kobitar MCQ Question Answer Class 9 Bengali wbbse
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি কবিতার MCQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Abohoman Kobitar MCQ Question Answer Class 9 Bengali wbbse
• ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান-১
১. ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতাটি কোন্ মঙ্গলকাব্যের অন্তর্গত ?
(ক) চণ্ডীমঙ্গল
(খ) মনসামঙ্গল
(গ) ধর্মমঙ্গল
(ঘ) শিবমঙ্গল
উত্তরঃ (ক) চণ্ডীমঙ্গল।
২. মেঘ কোথায় উচ্চনাদে ডাকে –
(ক) অট্টালিকা পরে
(খ) কলিঙ্গে
(গ) গুজরাটে
(ঘ) গগন মন্ডলে
উত্তরঃ (ঘ) গগন মন্ডলে।
৩. ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতাটির রচয়িতা—
(ক) মুকুন্দ চক্রবর্তী
(খ) দ্বিজ মাধব
(গ) মুক্তারাম সেন
(ঘ) মানিক দত্ত
উত্তরঃ (ক) মুকুন্দ চক্রবর্তী।
৪. কোন মাসে তাল পড়ে–
(ক) বৈশাখ মাসে (খ) আষাঢ় মাসে
(গ) আশ্বিন মাসে (ঘ) ভাদ্র মাসে
উত্তরঃ (ঘ) ভাদ্র মাসে।
৫. কবিতার ভণিতায় উল্লিখিত ‘চণ্ডীমঙ্গল’- এর অন্য নাম—
(ক) কলিঙ্গমঙ্গল (খ) মুকুন্দমঙ্গল
(গ) অম্বিকামঙ্গল (ঘ) চণ্ডীগান
উত্তরঃ (গ) অম্বিকামঙ্গল।
৬. কি উলটিয়ে পড়ে ?
(ক) শস্য (খ) পাথরের মূর্তি (গ) গাছপালা
(ঘ) ঘরবাড়ি
উত্তরঃ (ক) শস্য
৭. মুকুন্দ চক্রবর্তী কোন্ উপাধি পেয়েছিলেন ?
(ক) মঙ্গল কবি (খ) কঙ্কণ কবি
(গ) কবিকঙ্কণ (ঘ) চণ্ডীমঙ্গলের কবি
উত্তরঃ (গ) কবিকঙ্কন।
৮. ‘মেঘে কৈল অন্ধকার’— ফলে কী হল ?
(ক) কেউ কারোর শরীর দেখতে পাচ্ছিল না
(খ) কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না
(গ) সবাই দিনকেই রাত ভাবছিল
(ঘ) কেউ নিজের বাড়ি দেখতে পাচ্ছিল না
উত্তরঃ কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না।
৯. মঠ অট্টালিকা খানখান করে কে ভেঙে দিল ?
(ক) চন্ডী (খ) গজরাজ (গ) প্রবল ঝড়
(ঘ) হনুমান
উত্তরঃ (ঘ) হনুমান
১০. কলিঙ্গদেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল ?
(ক) দুইদিন (খ) সাত দিন (গ) চার দিন
(ঘ) দশ দিন
উত্তরঃ (খ) সাত দিন
১১. ‘মেঘে কৈল অন্ধকার’ – বাক্যটি কবিতায় কতবার আছে ?
(ক) একবার (খ) তিনবার (গ) দুইবার
(ঘ) একবারও না
উত্তরঃ (গ) দুইবার।
১২. ‘ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর।’- এখানে ‘চিকুর’ বলতে বোঝানো হয়েছে—
(ক) আকাশকে (খ) বিদ্যুৎকে (গ) বাতাসকে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) বিদ্যুৎকে।
১৩. চণ্ডীর আদেশ কে পেয়েছিল ?
(ক) কলিঙ্গ বাসীরা (খ) গুজরাট বাসীরা
(গ) বীর হনুমান (ঘ) জৈমিনি
উত্তরঃ (গ) বীর হনুমান
১৪. ‘উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর’।– এখানে ‘উত্তর পবনে’ বলতে বোঝানো হয়েছে-
(ক) উত্তুরে বাতাসকে
(খ) হনুমানকে
(গ) উত্তর দিককে
(ঘ) উত্তরের জানালাকে
উত্তরঃ (ক) উত্তুরে বাতাসকে
১৫. ‘মুষলধারে’ শব্দের অর্থ কী ?
(ক) গদা (খ) অত্যন্ত বেগে (গ) পেষণদণ্ড
(ঘ) অত্যন্ত মোটা ধারায়
উত্তরঃ (খ) অত্যন্ত বেগে।
১৬. কবিতায় কোন্ দেশের ঝড়-বৃষ্টির কথা বলা হয়েছে ?
(ক) বঙ্গদেশ (খ) অঙ্গদেশ (গ) কলিঙ্গদেশ
(ঘ) উত্তর দেশ।
উত্তরঃ (গ) কলিঙ্গদেশ।
১৭. ‘ঈশানে উড়িলো মেঘ সঘনে _________’ শূন্যস্থান পূরণ করো।
(ক) বরিষণ (খ) জলদ (গ) মেঘ (ঘ) চিকুর
উত্তরঃ (ঘ) চিকুর
১৮. চাল বিদরিয়া কি পড়ছে ?
(ক) তাল (খ) ডাব (গ) বরফ (ঘ) শিল
উত্তরঃ (ঘ) শিল
১৯. ‘________ উড়িল মেঘ সঘনে চিকুর।’ (শূন্যস্থান পূরণ করো)
(ক) নৈঋতে (খ) ঈশানে (গ) গগনে
(ঘ) বায়ুতে।
উত্তরঃ (খ) ঈশানে।
২০. চারি মেঘে বর্ষণ হচ্ছিল—
(ক) ভয়ংকর বেগে (খ) মুষলধারে
(গ) উচ্চনাদে (ঘ) অল্প বেগে।
উত্তরঃ (খ) মুষলধারে।
২১. অম্বিকা মঙ্গল গান কে গেয়েছেন ?
(ক) নদ-নদী (খ) বীর হনুমান
(গ) শ্রীকবিকঙ্কণ (ঘ) চন্ডী
উত্তরঃ (গ) শ্রীকবিকঙ্কণ
২২. ‘মেঝ্যাতে পড়য়ে শিল __________।’
(ক) বৃষ্টি নিরন্তর (খ) যেন পাকা তাল
(গ) কলিঙ্গ-মণ্ডলে (ঘ) বিদারিয়া চাল
উত্তরঃ (ঘ) বিদারিয়া চাল।
২৩. শিলগুলির আকার কেমন ছিল ?
(ক) ছোটো শস্যদানার মতো
(খ) বড়ো বড়ো পাথর আকৃতি
(গ) ভাদ্রের তালের মতো
(ঘ) পর্বত সমান।
উত্তরঃ (গ) ভাদ্রের তালের মতো।
২৪. “চারি মেঘে বরিষে মুষলধারে জল।” – এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে, তা হল—
(ক) চার রকমের মেঘ মুষলধারে জল বর্ষণ করছে
(খ) চারিদিক থেকে মেঘ জল বর্ষণ করছে
(গ) চারি মেঘে নামক মুষলধারে জল বর্ষণ করছে
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) চার রকমের মেঘ মুষলধারে জল বর্ষণ করছে।
২৫. “না পাই দেখিতে কেহ রবির কিরণ।”– রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ—
(ক) সূর্য ডুবে যাওয়ায় ।
(খ) ঘন মেঘ আকাশ ঢেকে যাওয়ায়।
(গ) সূর্য গ্রহণ হওয়ার ফলে।
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (খ) ঘন মেঘ আকাশ ঢেকে যাওয়ায়।
২৬. দেবী চণ্ডী হনুমান আর কাদের আদেশ দিয়েছিলেন ?
(ক) বিশাল পর্বতদের
(খ) ভুজঙ্গদের
(গ) কলিঙ্গ প্রজাদের
(ঘ) নদনদীদের।
উত্তরঃ (ঘ) নদনদীদের।
২৭. চারদিক অন্ধকার হয়ে গেল কারণ—
(ক) সূর্য অস্ত গেছে
(খ) ধুলোয় ভরে গেছে
(গ) মেঘে ঢেকে গেছে
(ঘ) গ্রহণ লেগেছে।
উত্তরঃ (গ) মেঘে ঢেকে গেছে
২৮. ________ কাৰ্য্য হেজ্যা গেল ঘর।।’
(ক) কলিঙ্গ প্রজার (খ) বীর হনুমানের
(গ) আছুক শস্যের (ঘ) নদনদীগণের।
উত্তরঃ (গ) আছুক শস্যের।
২৯. ‘চন্ডীর আদেশে ধায় ___________।’-
(ক) হনুমান (খ) নদ-নদীগণ (গ) বরুণদেব
(ঘ) জৈমিনি
উত্তরঃ (খ) নদ-নদীগণ
৩০. বীর হনুমান কী করেন ?
(ক) বৃষ্টি থামিয়ে দেন
(খ) মঠ অট্টালিকা ভেঙে খান খান করেন
(গ) প্রলয় থামান
(ঘ) চণ্ডীর আদেশের অপেক্ষায় থাকেন।
উত্তরঃ (খ) মঠ অট্টালিকা ভেঙে খান খান করেন।
৩১. ঢেউগুলির আকার কেমন ?
(ক) ছোটো ছোটো (খ) তাল গাছের সমান
(গ) বিশাল পর্বত সমান
(ঘ) ভয়ংকর আকৃতির।
উত্তরঃ (গ) বিশাল পর্বত সমান।
৩২. কী দলমল করছিল ?
(ক) পর্বত (খ) মঠ-অট্টালিকা
(গ) মাঝারি আকৃতির (ঘ) ঘরগুলি
উত্তরঃ (ঘ) ঘরগুলি।
৩৩. কবিতার শেষে কবির নাম উল্লেখকে কী বলা হয় ?
(ক) বর্ণিতা (খ) ভণিতা (গ) প্রকাশ
(ঘ) অহংকার
উত্তরঃ (খ) ভণিতা।
৩৪. কবি মুকুন্দ নিজের উপাধি হিসেবে ব্যবহার করতেন—
(ক) কবিসুন্দর (খ) কবিকঙ্কন
(গ) বিদ্যাসুন্দর (ঘ) রায়গুনাকর
উত্তরঃ (খ) কবিকঙ্কন।
৩৫. ‘ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর’- ঈশান বলতে বোঝায় যে কোণকে—
(ক) দক্ষিণ-পূর্ব (খ) উত্তর-দক্ষিণ
(গ) দক্ষিণ-পশ্চিম (ঘ) উত্তর-পূর্ব।
উত্তরঃ (ঘ) উত্তর-পূর্ব।
৩৬. ‘উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর’- এখানে ‘উত্তর পবনে’ বলতে বোঝানো হয়েছে—
(ক) উত্তুরে বাতাসকে
(খ) হনুমানকে
(গ) উত্তর দিককে
(ঘ) উত্তরের জানালাকে।
উত্তরঃ (ক) উত্তুরে বাতাসকে
৩৭. ‘বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়।’- এখানে ‘রড়’ শব্দের অর্থ—
(ক) হাঁটা (খ) বসা (গ) চলা (ঘ) দৌড়ানো
উত্তরঃ (ঘ) দৌড়ানো
৩৮. ‘জলে মহী একাকার পথ হইল হারা’- ‘মহী’ শব্দটির প্রতিশব্দ হল-
(ক) ফসল (খ) ধরা (গ) মাঠ (ঘ) জমিদার
উত্তরঃ (খ) ধরা।
৩৯. ‘উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত’।– কোথাকার প্রজারা চমকে উঠেছিল ?
(ক) গুজরাটের প্রজা
(খ) কলিঙ্গের প্রজা
(গ) বাংলার প্রজা
(ঘ) বিহারের প্রজা
উত্তরঃ (খ) কলিঙ্গের প্রজা
৪০. ‘ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত।’- ‘হরিত’ শব্দটির অর্থ হল—
(ক) সবুজ
(খ) মেঘ
(গ) ঘরবাড়ি
(ঘ) রাজপ্রাসাদ
উত্তরঃ (ক) সবুজ
৪১. ‘কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনি’- ‘সোঙরে শব্দটির অর্থ—
(ক) বিস্মৃত হয়ে
(খ) স্মরণ করে
(গ) আঘাত পেয়ে
(ঘ) প্রত্যাখ্যান করে
উত্তরঃ (খ) স্মরণ করে
৪২. অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কণ।’- এখানে ‘অম্বিকা’ বলতে বোঝানো হয়েছে-
(ক) চণ্ডীকে
(খ) মনসাকে
(গ) শীতলাকে
(ঘ) ধর্মকে
উত্তরঃ (ক) চণ্ডীকে
৪৩. ‘ঈশান’ শব্দের একটি অর্থ হল—
(ক) শিব
(খ) রাজা
(গ) প্রজা
(ঘ) নাগরিক
উত্তরঃ (ক) শিব।
◆ ∆ কলিঙ্গ দেশে ঝড়-বৃষ্টি কবিতার বিষয়বস্তু
◆ ∆ SAQ প্রশ্নোত্তর (প্রশ্নের মান ১)
◆ ∆ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নের মান ৩)
◆ ∆ বড়ো প্রশ্নোত্তর (প্রশ্নের মান ৫)
📌 আরো দেখুনঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
