FIRST SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER
Set-3
নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩ | Class 9 Physical Science First Unit Test Question with Answer Set-3 wbbse
∆ পাঠ্যসূচি / Syllabus–
1. পরিমাণ
2. বল ও গতি
3. পরমাণুর গঠন
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
বাহাদুরপুর হাইস্কুল (উঃ মাঃ)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন- ২০২৩
নবম শ্রেণি
বিষয় – ভৌত বিজ্ঞান
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৪০
1. নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×7=7
1.1 বলের মাত্রীয় সংকেত হল—
(a) `MLT^{-1}` (b) `MLT^{-2}`
(c) `ML²T^{-1}` (d) `ML²T^{-2}`
উত্তরঃ (b) MLT⁻²
1.2 নিচের কোনটি স্কেলার রাশি—
(a) বল (b) ভরবেগ (c) ত্বরণ (d) কার্য
উত্তরঃ (d) কার্য
1.3. নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায়—
(a) বলের সংজ্ঞা (b) বলের পরিমাপ
(c) ভরবেগ (d) সবগুলি।
উত্তরঃ (d) সবগুলি।
1.4. সমবেগে গতিশীল বস্তুর—
(a) ত্বরণ বাড়তে থাকে
(b) ত্বরণ কমতে থাকে
(c) মসৃণ থাকে
(d) ত্বরণ থাকে না।
উত্তরঃ (d) ত্বরণ থাকে না
1.5. নীচের কোনটি স্থায়ী কনা নয়—
(a) ইলেকট্রন (b) মেসন (c) প্রোটন (d) নিউট্রন।
উত্তরঃ (b) মেসন
1.6. ইলেকট্রনের আবনি কত—
(a) 1.602×`10^{–19}`C
(b) −1.602×`10^{–2}`C
(c) 1.602 x `10^{–22}`C
(d) –1.602×`10^{–19}`C
উত্তরঃ (d) −1.602 × 10⁻¹⁹ C
1.7. S.T.P. তে মোল 1 গ্যাসের আয়তন—
(a) 22.3 লিটার (b) 22.1 লিটার
(c) 22.4 লিটার (d) 22.8 লিটার
উত্তরঃ (c) 22.4 লিটার
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (যে-কোনো সাতটি) : 1×7=7
2.1 ভরবেগের মাত্রীয় সংকেত লেখ।
উত্তরঃ MLT⁻¹
2.2 ক্ষমতা হল একটি _________ রাশি।
উত্তরঃ ক্ষমতা হল একটি → স্কেলার রাশি।
2.3 নিউক্লিয় বল কী ?
উত্তরঃ নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখার জন্য যে শক্তিশালী আকর্ষণ বল কাজ করে তাকে নিউক্লিয় বল বলে।
2.4 একটি স্থির বস্তুর বেগ কত ?
উত্তরঃ একটি স্থির বস্তুর বেগ → 0 (শূন্য)
2.5. 1 dyne সমান ________N
উত্তরঃ 1 dyne = 10⁻⁵ N
2.6. Mg এর শেষ কক্ষপথে কটি ইলেকট্রন থাকে ?
উত্তরঃ ইলেকট্রন → 2টি
2.7. ভরসংখ্যা কাকে বলে ?
উত্তরঃ একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন + নিউট্রনের মোট সংখ্যাকে ভরসংখ্যা বলে।
2.8. H₂SO₄ এর আনবিক ভর কত ? (H এর পারমানবিক ভর 1, S এর পারমানবিক ভর 32, O এর পারমানবিক ভর 16)।
সমাধান : H₂SO₄ এর আনবিক ভর →
2×1+32+4×16 = 2+32+64 = 98
উত্তরঃ 98
2.9. 96 গ্রাম অক্সিজেনে কত মোল O₂ অণু আছে।
সমাধান : 96 গ্রাম O₂ এ মোল সংখ্যা →
O₂ এর মোলার ভর = 32 g
96 ÷ 32 = 3
96÷32=3
উত্তরঃ 3 মোল
3. নিম্ন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো সাতটি) : 2×7=14
3.1 মৌলিক ও লব্ধি একক কাকে বলে ?
উত্তরঃ যেসব একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, তাদের মৌলিক একক বলে।
উদাহরণ: মিটার, কিলোগ্রাম, সেকেন্ড
লব্ধি একক: যেসব একক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, তাদের লব্ধি একক বলে।
উদাহরণ: বল (নিউটন), কাজ (জুল)
3.2 তুলা যন্ত্রের সুবেদিতা কাকে বলে ?
উত্তরঃ তুলা যন্ত্রের সুবেদিতা হল— যন্ত্রটি ক্ষুদ্রতম ভরের পার্থক্য কতটুকু নির্ণয় করতে পারে।
3.3 5kg ভরের একটি বস্তু 10 m/s বেগে গতিশীল। বস্তুটির ভরবেগ কত ?
সমাধান : দেওয়া আছে—
ভর m = 5 kg, বেগ v = 10 m/s
ভরবেগ p = mv
p = 5 × 10 = 50 kg.m/s
উত্তরঃ 50 kg-m/s
3.4 রৈখিক ভরবেগের সংরক্ষন সূত্রটি লিখ।
উত্তরঃ কোনো বিচ্ছিন্ন সিস্টেমে বাহ্যিক বল না থাকলে মোট ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে।
3.5 ক্রিয়া ও প্রতিক্রিয়া বল যুগপৎ- ব্যাখ্যা করো।
উত্তরঃ নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী—
প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী ও সমান মানের একটি প্রতিক্রিয়া থাকে।
এই দুই বল— একই সময়ে উৎপন্ন হয়, সমান মানের, বিপরীত দিকে ক্রিয়া করে।
তাই এদের যুগপৎ (simultaneous) বলা হয়।
3.6. ₂₀Ca এর ইলেকট্রন বিন্যাস লেখো।
উত্তরঃ 20Ca এর ইলেকট্রন বিন্যাস—
Orbital অনুযায়ী: 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s²
Shell অনুযায়ী: 2, 8, 8, 2
3.7 আইসোবার কাকে বলে উদাহরণ সহ লেখো।
উত্তরঃ যেসব পরমাণুর ভরসংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদের আইসোবার বলে।
উদাহরণ: Ar-40 এবং Ca-40
3.8. 1 মোল NO অনু এবং 0.5 মোল NO₂ অনুর মধ্যে কোনটি ভারী।
সমাধান :
NO এর মোলার ভর = 14 + 16 = 30g
NO₂ এর মোলার ভর = 14 + 32 = 46g
এখন,
1 মোল NO = 30 g
0.5 মোল NO₂ = 0.5×46 = 23g
উত্তরঃ 1 মোল NO বেশি ভারী
3.9. 12.044×10²³ সংখ্যক সেডিয়াম পরমানুতে মোল সংখ্যা নির্নয় করো।
সমাধান : দেওয়া আছে–
সংখ্যা = 12.044 × 10²³
অ্যাভোগাড্রো সংখ্যা = 6.022 × 10²³
মোল = `frac(12.044×10²³){6.022 × 10²³}` = 2
উত্তরঃ 2 মোল।
4. নিম্ন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়) : 3×4=12
4.1 চলন গতি ও ঘূর্নন গতির পার্থক্য লেখ। অথবা, দ্রুতি ও বেগের পার্থক্য লিখ।
4.2 প্রমান কর : s = ut +`frac(1){2}` = at²
4.3 একটি স্কুটার 10 m/s বেগে গতিশীল। ব্রেক প্রয়োগ করে স্কুটারটি থামানো হল। এক্ষেত্রে সৃষ্ট মন্দনের মান 0.5m/s²। স্কুটারটি থামানোর আগে কত দূরত্ব অতিক্রম করবে।
অথবা, নিউটনের তৃতীয় সূত্র থেকে রকেটের গতি ব্যাখা করো।
4.4. রাদারফোর্ডের পরমানু মডেলটি লেখো।
📌 আরো দেখোঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
