নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১ | Class 9 Physical Science First Unit Test Question with Answer Set-1 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER

Set-1

নবম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১ | Class 9 Physical Science First Unit Test Question with Answer Set-1 wbbse

∆ পাঠ্যসূচি / Syllabus–
1. পরিমাণ
2. বল ও গতি
3. পরমাণুর গঠন

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬
নবম শ্রেণি
বিষয় – ভৌত বিজ্ঞান

সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট                    পূর্ণমান-৪০

ক-বিভাগ

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×10

1.1 বলের মাত্রা হল – ( `MLT^{-1}` / `{ML}^{-1}T^{-1}` / `MLT^{-2}` / `MLT^{-3}`) ।

উত্তরঃ `MLT^{-2}`

1.2 কোন্‌টি ভেক্টর রাশি ? (ভর / আয়তন / সময় / ওজন )।

উত্তরঃ ওজন।

1.3 কোন্ তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক ? (0°c / 4°c /1k / 4k)।

উত্তরঃ 4°C

1.4 সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হল (বৃত্তীয় গতি / চলন গতি / ঘূর্ণন গতি / কোনটাই নয়)।

উত্তরঃ বৃত্তীয় গতি

1.5 যখন 1 kg ভরের বস্তুতে 1N বল প্রযুক্ত হয়, তখন ত্বরণ হবে ( 1 cm s⁻² / 10 cm s⁻² / 100 cm s⁻² / 10 cm s⁻²) |

উত্তরঃ 100 cm s⁻²

1.6 “ক্রিয়া ও প্রতিক্রিয়া (সমান / বিপরীতমুখী / সমান ও বিপরীতমুখী / কোনটিই নয়)।

উত্তরঃ সমান ও বিপরীতমুখী

1.7 বলের S.I একক হল ( ডাইন / জুল / নিউটন / আর্গ )।

উত্তরঃ নিউটন

1.8 ₆¹²X -এর আইসোটোপ হল – ( ₇¹²X / ₅¹²X / ₆¹³X / ₈¹⁴X)

উত্তরঃ ₆¹³X

1.9 একটি প্রোটনের ভর ( 1.6725×10⁻²⁴ / 1.602×10⁻¹⁹ /1.652×10⁻²⁴ /1.6750×10⁻²⁴) গ্রাম।

উত্তরঃ 1.6725 × 10⁻²⁴ গ্রাম

1.10 2, 8, 8 ইলেকট্রিক বিন্যাসবিশিষ্ট পরমাণু হল – (ক্লোরিন / পটাশিয়াম / আর্গন / নিয়ন )।

উত্তরঃ আর্গন

খ-বিভাগ

2. অতিসংক্ষিপ্ত উত্তর দাও : 1×11

2.1 তড়িৎ প্রবাহের S.I একক কী ?

উত্তরঃ তড়িৎ প্রবাহের S.I একক – অ্যাম্পিয়ার (Ampere)

2.2 স্টপ-ওয়াচে কী মাপা হয় ?

উত্তরঃ স্টপ-ওয়াচে সময় মাপা হয়।

অথবা, পারমাণবিক গুরুত্বের একক কী ?

উত্তরঃ পারমাণবিক গুরুত্বের একক – amu (atomic mass unit)

2.3 দুটি ভৌত রাশির নাম লেখ যাদের একই একক আছে।

উত্তরঃ একই এককযুক্ত দুটি রাশি – কাজ ও শক্তি (একক : জুল)

2.4 বল কর্তৃক কাজ স্কেলার রাশি না ভেক্টর রাশি ?

উত্তরঃ বল কর্তৃক কাজ – স্কেলার রাশি

অথবা, শূন্যস্থান পূরণ করো: 1 Å = ___________ cm.

উত্তরঃ 1 Å = 10⁻⁸ cm

2.5 ক্রিয়া এবং প্রতিক্রিয়া কী একই বস্তুর উপর ক্রিয়া করে ?

উত্তরঃ না, ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর ক্রিয়া করে না, ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে।

2.6 ভর এবং ভারের মধ্যে সম্পর্কটি উল্লেখ করো।

উত্তরঃ ভার (W) = ভর (m) × অভিকর্ষজ ত্বরণ (g)

অথবা, শূন্যস্থান পূরণ করো : ভর বস্তুর ___________ ধর্ম।

উত্তরঃ জড়ত্বের

2.7 সরণ কী ?

উত্তরঃ কোনো বস্তুর প্রারম্ভিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। এটি একটি ভেক্টর রাশি।

2.8 নিউটনের প্রথম সূত্রটি বিবৃত করো।

উত্তরঃ যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, তবে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে।

2.9 আইসোটোনের একটি উদাহরণ দাও।

উত্তরঃ আইসোটোনের উদাহরণ – ₆¹⁴C এবং ₇¹⁵N (উভয়ের নিউট্রন সংখ্যা 8)

2.10 অ্যালুমিনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটি লেখো।

উত্তরঃ অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস – 2, 8, 3

2.11 কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই ?

উত্তরঃ যে পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই – হাইড্রোজেন (প্রোটিয়াম)

গ-বিভাগ

3. প্রশ্নগুলির উত্তর দাও : 2×5

3.1 লম্বন ভুল কাকে বলে ?

উত্তরঃ যখন স্কেল চোখের সমতলে না রেখে উপর বা নিচ থেকে পাঠ নেওয়া হয়, তখন যে ভুল হয় তাকে লম্বন ভুল (Parallax error) বলে।

3.2 স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি, পার্থক্য লেখো।

উত্তরঃ স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য হলো—

(১) দিকের উপস্থিতি—

স্কেলার রাশির শুধু মান (পরিমাণ) থাকে, দিক থাকে না। উদাহরণ: ভর, তাপমাত্রা, সময়।

ভেক্টর রাশির মানের সঙ্গে নির্দিষ্ট দিকও থাকে। উদাহরণ: বেগ, বল, ত্বরণ।

(২) যোগের নিয়ম—

স্কেলার রাশি সাধারণ গাণিতিক নিয়মে (সাধারণ যোগ-বিয়োগ) যোগ করা হয়।

ভেক্টর রাশি ত্রিভুজ বা সামান্তরিক সূত্র (vector addition rule) অনুসারে যোগ করা হয়।

অথবা, একক বিহীন রাশি কাকে বলে ? একটি উদাহরণ দাও।

উত্তরঃ এককবিহীন রাশি: যে রাশির কোনো একক নেই তাকে এককবিহীন রাশি বলে। উদাহরণ: আপেক্ষিক গুরুত্ব।

3.3 চলন্ত গাড়ী হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন ?

উত্তরঃ নিউটনের প্রথম সূত্র অনুযায়ী, গাড়ি থেমে গেলেও যাত্রীদের দেহ গতিশীল অবস্থায় থাকতে চায় (জড়ত্বের জন্য), তাই তারা সামনের দিকে ঝুঁকে পড়ে।

3.4 v = u + at সমীকরণটি প্রতিষ্ঠা করো।

উত্তরঃ আমরা জানি, ত্বরণ (a) = বেগের পরিবর্তন / সময়
a = (v – u) / t

⇒ v – u = at
⇒ v = u + at

3.5 আইসোবার কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ যেসব পরমাণুর ভরসংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদের আইসোবার বলে।

উদাহরণ: ₁₈⁴⁰Ar এবং ₁₉⁴⁰K

অথবা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো।

উত্তরঃ কোনো বিচ্ছিন্ন (isolated) সিস্টেমের উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে, সেই সিস্টেমের মোট রৈখিক ভরবেগ সর্বদা ধ্রুব থাকে।

অর্থাৎ, সংঘর্ষের আগে মোট ভরবেগ = সংঘর্ষের পরে মোট ভরবেগ।

ঘ-বিভাগ

4. প্রশ্নগুলির উত্তর দাও : 3×3

4.1 রৈখিক স্কেলের সাহায্যে অপ্রত্যক্ষভাবে পাতলা কাগজের বেধ নির্ণয় করো।

4.2 প্রমাণ করো : v² = u² + 2as

অথবা, একটি কণা স্থিরাবস্থা থেকে 5ms⁻² সমত্বরণে যায় । 10 সেকেন্ড পরে ঐ গতিশীল কণার বেগ কত হবে ?

4.3 ₇³⁵A এবং ₁₇³⁵B পরমাণু দুটির দুটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য উল্লেখ করো।

অথবা, চিত্রের সাহায্যে সোডিয়াম পরমাণুর গঠন দেখাও। নিউক্লিয়াস কাকে বলে ? 2+1

📌 আরো দেখোঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply