নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১ | Class 9 Life Science First Unit Test Question with Answer Set-1 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER

Set-1

নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১ | Class 9 Life Science First Unit Test Question with Answer Set-1 wbbse

পাঠ্যসূচি–
1. জীবন ও তার বৈচিত্র্য
2 জীবন সংগঠনের স্তর

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬
নবম শ্রেণি
বিষয় – জীবন বিজ্ঞান

সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট                 পূর্ণমান-৪০

বিভাগ – ক

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো : 1×7

(i) কোন্‌টি আম গাছের সঠিক বিজ্ঞানসম্মত নাম ?
(a) Mangifera Indica
(b) Mangifera, indica Linn
(c) Indica Mangifera
(d) Indica Mangifera

উত্তরঃ (a) Mangifera Indica

(ii) পলিস্যাকারাইড এর পাচনের অন্তিম ধাপে কোন্‌টি উৎপন্ন হয় ?
(a) অ্যামাইনো অ্যাসিড
(b) ফ্যাটি অ্যাসিড
(c) নিউক্লিওটাইড
(d) একশর্করা।

উত্তরঃ (d) একশর্করা।

(iii) কর্ডাটা পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হল—
(a) গলবিলীয় ফুলকাছিদ্রের উপস্থিতি
(b) স্টোমোকর্ডের উপস্থিতি
(c) ম্যান্টলের উপস্থিতি
(d) কম্বপ্লেট-এর উপস্থিতি।

উত্তরঃ (a) গলবিলীয় ফুলকাছিদ্রের উপস্থিতি

(iv) নিচের কোন্ জোড়াটি সঠিক ?
(a) ভিটামিন A– রোডপসিন সংশ্লেষ
(b) ভিটামিন C– গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধি
(c) ভিটামিন A– হিমোগ্লোবিন সংশ্লেষ
(d) ভিটামিন K– RBCগঠন।

উত্তরঃ (a) ভিটামিন A– রোডপসিন সংশ্লেষ

(v) কোন্ কোশ-অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে থাকে ?
(a) মাইটোকন্ড্রিয়া
(b) এন্ডোপ্লাজমীয় জালিকা
(c) লাইসোজোম
(d) রাইবোজোম।

উত্তরঃ (b) এন্ডোপ্লাজমীয় জালিকা

(vi) লোহিত রক্ত কণিকা কোন্ অঙ্গে ধ্বংস হয়ে থাকে ?
(a) যকৃত (b) বৃক্ক (c) ফুসফুস (d) প্লীহা।

উত্তরঃ (d) প্লীহা।

(vii) সারকোলেমা কোন্ কলায় দেখা যায় ?
(a) স্নায়ুকলা (b) পেশীকলা
(c) আবরণী কলা (d) যোগকলা।

উত্তরঃ (b) পেশীকলা

বিভাগ – খ

2. শূন্যস্থান পূরণ করো (যে কোনো দুটি) : 1×2

(i) জীববিদ্যা ও _________ এর সমন্বয়ে গঠিত, জীববিদ্যার শাখা হলো জীবমিতি।

উত্তরঃ পরিসংখ্যানবিদ্যা

(ii) মানুষের বক্ষ গহ্বরের দু’টি ফুসফুসের মাঝে __________ অবস্থিত।

উত্তরঃ হৃদপিণ্ড

(iii) নিউক্লিয়াসের মধ্যস্থ ঘন গোলাকার বস্তুকে বলে ___________।

উত্তরঃ নিউক্লিওলাস

3. একটি বাক্যে উত্তর দাও (যে কোনো তিনটি) : 1×3

(i) বিসদৃশ শব্দটি খুঁজে বের করে লেখো : নিমাটোসিস্ট, নিডোব্লাস্ট, কম্বপ্লেট, প্লানুলা-লার্ভা।

উত্তরঃ বিসদৃশ শব্দটি হলো কম্বপ্লেট (কারণ এটি সিটেনোফোরা পর্বের বৈশিষ্ট্য, অন্যগুলি নিডারিয়া পর্বের)।

(ii) পুরুষদেহে শুক্রাণু উৎপন্নকারী অঙ্গের নাম লেখো।

উত্তরঃ অণ্ডকোষ

(iii) আণবিক-জীববিদ্যা’-তে কী কী বিষয়ে আলোচনা করা হয়ে থাকে ?

উত্তরঃ আণবিক জীববিদ্যায় DNA, RNA ও প্রোটিনের গঠন ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয়।

(iv) হুইটেকার শ্রেণিবিভাগ অনুসারে, কোন্ রাজ্যভুক্ত সকল জাবই হলো, বাস্তুতন্ত্রের বিয়োজক ?

উত্তরঃ হুইটেকার শ্রেণিবিভাগ অনুসারে সকল বিয়োজক ফাঞ্জাই (ছত্রাক) রাজ্যভুক্ত।

4. সঠিক বাক্যের পাশে ‘সত্য’ ও ভুল বিবৃতির পাশে ‘মিথ্যা’ লেখোঁ (যে কোনো দুটি) : 1×2

(i) RNA-তে পিরিমিডিন বেস হিসাবে থাইমিন থাকে।

উত্তরঃ মিথ্যা।

(ii) আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের দেহে সন্ধিল উপাঙ্গ থাকে।

উত্তরঃ সত্য

(iii) প্রকরণ, জৈববৈচিত্র্য সৃষ্টির একটি প্রধান কারণ।

উত্তরঃ সত্য

5. স্তম্ভ ‘A’ ও স্তম্ভ ‘B’-এর মধ্যে সমতা বিধান করো : 1×4

স্তম্ভ ‘A’স্তম্ভ ‘B’
(i) রাইবোজোম(a) যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা
(ii) প্ল্যাটিহেলমিনথিস(b) নলাকৃতি দেহ
(iii) মোলাস্কা(c) চ্যাপ্টা দেহ
(iv) স্ক্লেরেনকাইমা(c) (d) প্রোটিন সংশ্লেষ
(e) নরম দেহ

উত্তরঃ
(i) রাইবোজোম — (d) প্রোটিন সংশ্লেষ
(ii) প্ল্যাটিহেলমিনথিস — (c) চ্যাপ্টা দেহ
(iii) মোলাস্কা — (e) নরম দেহ
(iv) স্ক্লেরেনকাইমা — (a) যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা

বিভাগ – গ

6. সংক্ষিপ্ত উত্তর দাও : 2×6

(i) চিকিৎসাশাস্ত্রে, আধুনিক জীববিদ্যার 2টি প্রয়োগ-এর উদাহরণ দাও।

উত্তরঃ চিকিৎসাশাস্ত্রে আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ —
১. টিকা প্রস্তুতকরণ।
২. অঙ্গ প্রতিস্থাপন ও টেস্ট-টিউব বেবি প্রযুক্তি।

(ii) ব্রায়োফাইটাকে উদ্ভিদ জগতে উভচর বলা হয় কেন ?

উত্তরঃ ব্রায়োফাইটাকে উদ্ভিদ জগতে উভচর বলা হয় কারণ এরা স্থলে জন্মালেও প্রজননের জন্য জলের প্রয়োজন হয়।

(iii) মূল ও কাণ্ডের বাহ্যিক গঠনের ভিত্তিতে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদকে পৃথক করো।

উত্তরঃ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী পার্থক্য—

একবীজপত্রী উদ্ভিদের মূল তন্তুমূল এবং কাণ্ডে সমান্তরাল শিরাযুক্ত পাতা থাকে।

দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধানমূল (অলম্বমূল) এবং জালিকাযুক্ত শিরাযুক্ত পাতা থাকে।

(iv) প্রোটিনের দু’প্রকার কাজের উল্লেখ করো।

উত্তরঃ প্রোটিনের দুটি কাজ—
১. দেহগঠন (গাঠনিক কাজ)।
২. এনজাইম হিসেবে রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ।

(v) নালীপদ ও মাংসল পদের উপস্থিতির ভিত্তিতে দু’টি প্রাণী পর্বকে সনাক্ত করো।

উত্তরঃ নালীপদ উপস্থিত — ইকাইনোডার্মাটা পর্ব।
মাংসল পদ উপস্থিত — মোলাস্কা পর্ব।

(vi) কোশীয় বস্তুর ক্ষরণ ও পাচনে অংশগ্রহণকারী কোশ অঙ্গাণুর নাম লেখো।

উত্তরঃ কোশীয় বস্তুর ক্ষরণ ও পাচনে অংশগ্রহণকারী কোশ অঙ্গাণু হলো গলজি বডি ও লাইসোজোম।

বিভাগ – ঘ

7. নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মোনেরা ও প্রোটিষ্টা রাজ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো—
(a) কোশের প্রকৃতি
(b) কোশীয় সংগঠনের প্রকৃতি।
কর্ডাটা পর্বের প্রাণীদের 3টি সনাক্তকারী বৈশিষ্ট উল্লেখ করো। 2+3

উত্তরঃ প্রদত্ত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মোনেরা (Monera) ও প্রোটিষ্টা (Protista) রাজ্যের পার্থক্য হলো—

বৈশিষ্ট্য মোনেরা প্রোটিষ্টা
কোশের প্রকৃতিএদের কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস থাকে না।এদের কোশ ইউক্যারিওটিক প্রকৃতির, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস বর্তমান।
কোশীয় সংগঠনের প্রকৃতিএরা মূলত এককোষী এবং কোশে পর্দাবেষ্টিত কোশ অঙ্গাণু (যেমন- মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড) থাকে না।এরা প্রধানত এককোষী হলেও কোশে পর্দাবেষ্টিত কোশ অঙ্গাণু উপস্থিত থাকে।

∆ কর্ডাটা পর্বের প্রাণীদের প্রধান তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো—

নটোকর্ড (Notochord) : ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন দেহের পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর একটি নমনীয়, দণ্ডাকৃতির ও স্থিতিস্থাপক নটোকর্ড উপস্থিত থাকে। উন্নত মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটি মেরুদণ্ড (Vertebral column) দ্বারা প্রতিস্থাপিত হয়।

পৃষ্ঠীয় ফাপা স্নায়ুরজ্জু (Dorsal Hollow Nerve Cord): নটোকর্ডের ঠিক ওপরে দেহের পৃষ্ঠদেশে একটি ফাপা ও নলাকার স্নায়ুরজ্জু থাকে, যার সামনের অংশটি মস্তিষ্কে এবং পেছনের অংশটি সুষুম্নাকাণ্ডে রূপান্তরিত হয়।

গলবিলীয় ফুলকা রন্ধ্র (Pharyngeal Gill Slits): জীবনের যেকোনো দশায় (প্রধানত ভ্রূণ অবস্থায় বা জলজ প্রাণীদের ক্ষেত্রে সারা জীবন) গলবিলের দু-পাশে একাধিক ফুলকা রন্ধ্র অবস্থান করে।

অথবা, বিজ্ঞানসম্মত নাম দেবার তিনটি নিয়ম উল্লেখ করো। ট্যাক্সোনোমির জনক কে ? তাঁর রচিত একটি গ্রন্থের নাম লেখো। 3+2

8. পলিস্যাকাইডের দু’টি উদাহরণ দাও। প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ও ফ্যাটের মনোমার-এর নাম লেখো। 2+3

অথবা, প্রাণীকোশে ATP উৎপাদনে সহায়ক কোশ-অঙ্গাণুর চিত্র অঙ্কন করে উহার যেকোনো দুটি অংশকে চিহ্নিত করে দেখাও। 3+2

📌 আরো দেখোঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply