FIRST SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
Set-4
নবম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 9 Geography First Unit Test Question with Answer Set-4 wbbse
∆ পাঠ্যসূচী / Syllabus :
∆ প্রাকৃতিক ভূগোল—
১. গ্রহ রূপে পৃথিবী, ২. পৃথিবীর গতি সমূহ
∆ আঞ্চলিক ভূগোল— ৭. ভারতের সম্পদ
∆ মানচিত্র— ভারতের সম্পদ (অনেক সময় মানচিত্রের বদলে প্রশ্ন দেওয়া হয়)।
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
BANSDRONI BENOY BALIKA VIDYALAYA
1st Summative Evaluation – 2023
Class – IX
Subject: GEOGRAPHY
Time: 1 Hrs. 30 Mins. Full Marks : 40
১। শূন্যস্থান পূরণ করো : ১×১০=১০
(ক) _________ পৃথিবীকে গোলাকার ধরেই জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন।
উত্তরঃ এরাটোস্থেনিস।
(খ) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস _______।
উত্তরঃ 12757 কিমি।
(গ) _________ গ্রহের আবর্তনের সময় সর্বাধিক।
উত্তরঃ নেপচুন
(ঘ) রাত্রিবেলা উত্তর গোলার্ধে ________ সাহায্যে অবস্থান নির্ণয় করা হয়।
উত্তরঃ ধ্রুবতারার।
(ঙ) আন্তর্জাতিক তারিখ রেখা ________ মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত।
উত্তরঃ প্রশান্ত।
(চ) ________ গ্রিনিচের সময় নির্ধারণকারী ঘড়ি।
উত্তরঃ ক্রনোমিটার।
(ছ) ___________ একটি মহাবৃত্ত।
উত্তরঃ নিরক্ষরেখা।
(জ) একটি বামন গ্রহ হল __________।
উত্তরঃ প্লুটো।
(ঝ) ২৩শে সেপ্টেম্বরকে __________ বলে।
উত্তরঃ জলবিষুব।
(ঞ) ________ অঞ্চলে দিন ও রাত্রির দৈর্ঘ্য সর্বদা সমান।
উত্তরঃ নিরক্ষীয়।
২। অতি সংক্ষিপ্ত উত্তর লেখো : ১×৮=৮
(ক) G.P.S. এর পুরো কথাটি কি ?
উত্তরঃ Galobal Positioning System
(খ) কোন গ্রহ দক্ষিণ থেকে উত্তর দিকে আবর্তন হয় ?
উত্তরঃ শুক্র।
(গ) রবিমার্গ কাকে বলে ?
উত্তরঃ রবি কথার অর্থ হল সূর্য এবং মার্গ কথার অর্থ হল পথ। আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিনে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ।
(ঘ) পৃথিবীর আবর্তন বেগ কোথায় সর্বাধিক ?
উত্তরঃ নিরক্ষরেখায়।
(ঙ) অক্ষাংশ কাকে বলে ?
উত্তরঃ নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থান এবং পৃথিবীর নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে।
(চ) একটি পূর্ণ আবর্তনের জন্য পৃথিবীর কত সময় লাগে ?
উত্তরঃ 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড।
(ছ) ছায়াবৃত্ত কাকে বলে ?
উত্তরঃ পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
(জ) ‘নিশীথ সূর্যের দেশ’ কাকে বলে ?
উত্তরঃ নরওয়ে।
৩। টীকা লেখ : ২×৩=৬
(ক) অপসূর ও অনুসুর
উত্তরঃ পৃথিবী সূর্যকে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। এই কক্ষপথে ঘোরার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্বের হ্রাস-বৃদ্ধি ঘটে, যা থেকে দুটি বিশেষ অবস্থানের সৃষ্টি হয়—
অপসূর (Aphelion): কক্ষপথে পরিক্রমণকালে যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় (প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি), তাকে অপসূর বলে। এটি প্রতি বছর ৪ জুলাই ঘটে।
অনুসুর (Perihelion): কক্ষপথে ঘোরার সময় যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয় (প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি), তাকে অনুসুর বলে। এটি প্রতি বছর ৩ জানুয়ারি ঘটে।
(খ) অধিবর্ষ
উত্তরঃ পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড (প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা)। কিন্তু ক্যালেন্ডারে আমরা এক বছর ৩৬৫ দিনে ধরি। এই বাড়তি ৬ ঘণ্টা সময়কে সমন্বয় করতে প্রতি ৪ বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সাথে এক দিন (৬ ঘণ্টা × ৪ = ২৪ ঘণ্টা বা ১ দিন) যোগ করা হয়।
যে বছরের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় এবং বছরের মোট দিন সংখ্যা ৩৬৬ হয়, তাকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে।
(গ) প্রতিপাদ স্থান
উত্তরঃ ভূপৃষ্ঠের কোনো একটি বিন্দু বা স্থানের ঠিক বিপরীত দিকের বিন্দুটিকে ওই স্থানের প্রতিপাদ স্থান বলে।
বৈশিষ্ট্য: কোনো স্থানের অক্ষাংশ ও তার প্রতিপাদ স্থানের অক্ষাংশের মান এক হলেও গোলার্ধ বিপরীত হয় (যেমন: উত্তর হলে দক্ষিণ)।
সময়ের পার্থক্য: একটি নির্দিষ্ট স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় ঠিক ১২ ঘণ্টা।
অবস্থান: কোনো স্থানের ওপর দিয়ে একটি কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্র ভেদ করে বিপরীত দিকে যেখানে গিয়ে পৌঁছাবে, সেটিই হলো তার প্রতিপাদ স্থান।
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ৩×২=৬
(ক) কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি বলতে কী বোঝ ?
উত্তরঃ কর্কট সংক্রান্তি—
তারিখ: ২১ জুন।
বিবরণ: এই দিন উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে এবং সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার (২৩.৫° উত্তর) ওপর লম্বভাবে পড়ে।
ফলাফল: উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। এই দিনটিকে উত্তর অয়নান্ত দিবস বা কর্কট সংক্রান্তি বলে।
∆ মকর সংক্রান্তি—
তারিখ: ২২ ডিসেম্বর।
বিবরণ: এই দিন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে এবং সূর্যরশ্মি মকরক্রান্তি রেখার (২৩.৫° দক্ষিণ) ওপর লম্বভাবে পড়ে।
ফলাফল: দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় এবং উত্তর গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা (ছোট দিন ও বড় রাত) দেখা দেয়। এই দিনটিকে দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি বলে।
(খ) দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্যগুলি লেখো।
উত্তরঃ সেট-৩ এ দেওয়া হয়েছে।
৫। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ৫×২=১০
(ক) ভূজালক কী ? অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্যগুলি লেখ। ১+৪
উত্তরঃ ভূজালক: ভূপৃষ্ঠের ওপর পূর্ব-পশ্চিমে বিস্তৃত অক্ষরেখা এবং উত্তর-দক্ষিণে বিস্তৃত দ্রাঘিমারেখাগুলি পরস্পরকে লম্বভাবে ছেদ করে যে জালের মতো কাঠামো তৈরি করে, তাকে ভূজালক বলে। এর সাহায্যে ভূপৃষ্ঠের যেকোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা যায়।
অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য—
| বৈশিষ্ট্য | অক্ষরেখা | দ্রাঘিমারেখা |
| আকৃতি | এগুলি পূর্ণবৃত্তাকার রেখা। | এগুলি অর্ধবৃত্তাকার রেখা। |
| পরিধি ও দৈর্ঘ্য | অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। | প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান হয়। |
| রেখা | অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, অর্থাৎ একে অপরকে ছেদ করে না। | দ্রাঘিমারেখাগুলি সমান্তরাল নয়; এগুলি উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুতে মিলিত হয়। |
| গুরুত্ব | অক্ষরেখার সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ ও জলবায়ু নির্ণয় করা হয়। | দ্রাঘিমারেখার সাহায্যে কোনো স্থানের স্থানীয় সময় ও দ্রাঘিমা নির্ণয় করা হয়। |
(খ) স্থানীয় সময় কাকে বলে ? লন্ডনে (০°) যখন সকাল ১১টা তখন (৫০° প) নামক স্থানের স্থানীয় সময় কত হবে ? ২+৩
উত্তরঃ স্থানীয় সময় (Local Time): কোনো স্থানে সূর্য যখন আকাশে ঠিক মাথার ওপর আসে (সর্বোচ্চ উচ্চতায়), তখন সেই সময়কে দুপুর ১২টা ধরে নিয়ে যে সময় গণনা করা হয়, তাকে ওই স্থানের স্থানীয় সময় বলে। একই দ্রাঘিমাংশে অবস্থিত সব স্থানের স্থানীয় সময় একই হয়।
∆ গাণিতিক সমাধান—
স্থানের দ্রাঘিমার পার্থক্য: লন্ডনের দ্রাঘিমা ০° এবং নির্দিষ্ট স্থানের দ্রাঘিমা ৫০° পঃ।
সুতরাং, দ্রাঘিমার পার্থক্য = (৫০° – ০°) = ৫০°।
সময়ের পার্থক্য: আমরা জানি, ১° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট।
সময়ের পার্থক্য: আমরা জানি, ১° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট।
সুতরাং, ৫০° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে = (৫০ × ৪) মিনিট = ২০০ মিনিট।
২০০ মিনিট = ৩ ঘণ্টা ২০ মিনিট।
স্থানীয় সময় নির্ণয়: যেহেতু স্থানটি লন্ডনের পশ্চিমে (৫০° পঃ) অবস্থিত, তাই ওই স্থানের সময় লন্ডনের সময়ের চেয়ে পিছিয়ে থাকবে।
লন্ডনে সময় = সকাল ১১:০০ টা।
৫০° পঃ স্থানের সময় হবে = (সকাল ১১:০০ টা — ৩ ঘণ্টা ২০ মিনিট) = সকাল ৭:৪০ মিনিট।
∴ ৫০° পঃ নামক স্থানের স্থানীয় সময় হবে সকাল ৭টা ৪০ মিনিট। (উত্তর)
📌 আরো দেখোঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
