FIRST SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
PORIBESH O BIGGYAN QUESTION PAPER
অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩ | Class 8 Poribesh O Biggyan First Unit Test Question Paper Set-3 wbbse
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
Set-3
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৩০ সময় : ১ ঘণ্টা
PHYSICAL SCIENCE
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৬=৬
১.১ তরলের চাপ কাজ করে—
(ক) শুধু নীচের দিকে
(খ) শুধু পাশের দিকে
(গ) শুধু ওপরের দিকে
(ঘ) সবদিকে সমানভাবে।
উত্তরঃ (ঘ) সবদিকে সমানভাবে।
১.২ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান হল—
(ক) 9m/s²
(খ) 9.8m/s²
(গ) 4.9m/s²
(ঘ) 11m/s²
উত্তরঃ (খ) 9.8m/s²
১.৩ অ্যালুমিনিয়াম অক্সাইড হল—
(ক) আম্লিক অক্সাইড
(খ) ক্ষারীয় অক্সাইড
(গ) মিশ্র অক্সাইড
(ঘ) উভধর্মী অক্সাইড।
উত্তরঃ (ঘ) উভধর্মী অক্সাইড।
১.৪ পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হল—
(ক) CO₂
(খ) NH₃
(গ) H₂S
(ঘ) H₂
উত্তরঃ (গ) H₂S
১.৫ ভরসংখ্যা হল—
(ক) ইলেকট্রন + প্রোটোন
(খ) নিউট্রন × ইলেকট্রন
(গ) নিউট্রন – প্রোটোন
(ঘ) নিউট্রন + প্রোটোন।
উত্তরঃ (ঘ) নিউট্রন + প্রোটোন।
১.৬ ³₁H ও এবং ³₂He এরা পরস্পরের—
(ক) আইসোটোন
(খ) আইসোবার
(গ) আইসোটোপ
(ঘ) কোনটিই নয়।
উত্তরঃ (খ) আইসোবার।
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১×৪=৪
২.১ বস্তুর ঘনত্ব কাকে বলে ?
উত্তরঃ কোনো বস্তুর একক আয়তনের ভরকে ওই বস্তুর উপাদানের ঘনত্ব বলে। (ঘনত্ব = ভর/আয়তন)।
২.২ SI পদ্ধতিতে বলের পরম এককটি লেখ।
উত্তরঃ নিউটন (N)।
২.৩ তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখ।
উত্তরঃ গ্রাফাইট।
২.৪ পরমানুর প্রায় সমস্ত ভরই পরমানুর কোন্ অংশে অবস্থান করে ?
উত্তরঃ নিউক্লিয়াসে।
৩। শূন্যস্থান পূরণ করো : ১×২=২
৩.১ সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ ___________ থাকে।
উত্তরঃ বাড়তে।
৩.২ অভিকর্ষজ ত্বরণ বস্তুর __________ নিরপেক্ষ।
উত্তরঃ ভর।
৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২×৪=৮
৪.১ প্লবতা কাকে বলে ?
উত্তরঃ কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস বস্তুটির ওপর যে ঊর্ধমুখী বল প্রয়োগ করে, তাকে প্লবতা বলে।
৪.২ স্থির অবস্থান ঘর্ষণ বল কাকে বলে ?
উত্তরঃ যখন কোনো স্থির বস্তুর ওপর বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটি স্থির থাকে, তখন বস্তু ও স্পর্শতলের সংযোগস্থলে গতির বিরুদ্ধে যে বলের সৃষ্টি হয়, তাকে স্থির অবস্থার ঘর্ষণ বল বলে।
অথবা, নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো।
উত্তরঃ মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
৪.৩ ধাতুর প্রসারণ শীলতা বলতে কী বোঝ ?
উত্তরঃ ধাতুর প্রসারণশীলতা বলতে ধাতুর সেই বিশেষ ধর্মকে বোঝায়, যার ফলে কোনো ধাতুকে টেনে বা চাপ দিয়ে ছিঁড়ে না ফেলে সরু তারে পরিণত করা যায়।
অথবা, লোহিততপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো।
উত্তরঃ লোহিততপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
সমীকরণ: 3Fe + 4H₂O → Fe₃O₄ + 4H₂
৪.৪ আইসোটোপ কাকে বলে ?
উত্তরঃ একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের আইসোটোপ বলে।
অথবা, আয়নীয় যৌগের বৈশিষ্ট্য গুলি লেখো।
উত্তরঃ ভৌত অবস্থা: আয়নীয় যৌগগুলি সাধারণত কঠিন এবং কেলাসাকার হয়। এদের অণু বলে কিছু থাকে না, এরা অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন দিয়ে গঠিত একটি ত্রিমাত্রিক জালকাকার গঠন তৈরি করে।
গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক: বিপরীত আধানযুক্ত আয়নগুলির মধ্যে অত্যন্ত শক্তিশালী স্থিরতড়িৎ আকর্ষণ বল কাজ করে। তাই এদের বন্ধন ভাঙতে প্রচুর তাপশক্তির প্রয়োজন হয়, ফলে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব বেশি হয়।
LIFE SCIENCE
৫। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৪=৪
৫.১ রডকোশ ও কোণকোশ দেখা যায়—
(ক) যকৃতে
(খ) ফুসফুসে
(গ) হৃৎপিন্ডে
(ঘ) চোখের রেটিনায়।
উত্তরঃ (ঘ) চোখের রেটিনায়।
৫.২ দেহের ক্ষুদ্রতম একক—
(ক) কোশ
(খ) অঙ্গ
(গ) তন্ত্র
(ঘ) কলা।
উত্তরঃ (ক) কোশ।
৫.৩ গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গানুটি থেকে সেটি হল—
(ক) রাইবোজোম
(খ) কোশপর্দা
(গ) এন্ডোপ্লাজমীয় জালিকা
(ঘ) লাইসোজোম।
উত্তরঃ (গ) এন্ডোপ্লাজমীয় জালিকা
৫.৪ স্বাভাবিক মানুষের দেহকোশের নিউক্লীয়াসে ক্রোমোজোম সংখ্যা হলো—
(ক) 49
(খ) 46
(গ) 47
(ঘ) 48
উত্তরঃ (খ) 46
৬। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১×২=২
৬.১ কোন অঙ্গানুকে আত্মঘাতি থলি বলা হয় ?
উত্তরঃ লাইসোজোম-কে আত্মঘাতী থলি বলা হয়।
৬.২ মানবদেহের দীর্ঘতম কোশটির নাম লেখো।
উত্তরঃ স্নায়ুকোশ বা নিউরন।
৭। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২×২=৪
৭.১ লোহিত রক্তকনিকার দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ (i) এরা দ্বি-অবতল এবং চাকতির মতো গোলাকার হয়।
(ii) পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না।
(iii) এদের সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন থাকে যা অক্সিজেন পরিবহনে সাহায্য করে।
অথবা, স্নায়ুকোশের দুটি কাজ লেখো।
উত্তরঃ উদ্দীপনা গ্রহণ ও পরিবহন: পরিবেশ থেকে সংগৃহীত বিভিন্ন উদ্দীপনা (যেমন— আলো, তাপ, চাপ) গ্রহণ করা এবং সেই সংকেতকে বিদ্যুৎ তরঙ্গের আকারে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে (মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড) পৌঁছে দেওয়া।
সাড়া প্রদান: উদ্দীপনার পরিপ্রেক্ষিতে মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড থেকে আসা নির্দেশ বা বার্তা কার্যকরী অঙ্গে (যেমন— পেশি বা গ্রন্থিতে) পৌঁছে দিয়ে শরীরের নির্দিষ্ট প্রতিক্রিয়া বা সাড়া প্রদানে সাহায্য করা।
৭.২ টীকা লেখোঃ রাইবোজোম অথবা মাইটোকন্ড্রিয়া।
মাইটোকন্ড্রিয়া : মাইটোকন্ড্রিয়া হলো কোশের একটি গুরুত্বপূর্ণ সজীব অঙ্গাণু। এতে সবাত শ্বসন ঘটে এবং শক্তি (ATP) উৎপন্ন হয়, তাই একে ‘কোশের শক্তিঘর’ বলা হয়। এটি দ্বি-স্তরীয় পর্দা দিয়ে ঘেরা থাকে, যার ভেতরের পর্দাটি আঙুলের মতো ভাঁজ হয়ে ‘ক্রিস্টি’ গঠন করে।
📌আরো দেখোঃ
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তর দেখুনঃ
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
