Class 8 Poribesh O Biggyan First Unit Test Question Paper Set-2 wbbse | অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
PORIBESH O BIGGYAN QUESTION PAPER

Class 8 Poribesh O Biggyan First Unit Test Question Paper Set-2 wbbse | অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

Set-2

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৩০                            সময় : ১ ঘণ্টা

Baidyanathpur High School
Pandaveswar, Paschim Bardhaman
1st Summative Evaluation, 2025
Class – VIII
Subject – Poribesh

Time : 1 hr                              F.M. 30

PHYSICAL SCIENCE (20 Marks)

1. সঠিক উত্তরটি নির্বাচন কর : 1×6=6

(i) কোনো বস্তুর ভর 10kg হলে বস্তুটির ওজন হবে (g = 9.8m/s²)
(a) 98N
(b) 19.6 N
(c) 10 N
(d) 0.98 N

উত্তরঃ (a) 98N

(ii) তরলের চাপ ক্রিয়া করে
(a) শুধু নীচের দিকে
(b) শুধু পাশের দিকে
(c) শুধু ওপরের দিকে
(d) সবদিকে সমানভাবে

উত্তরঃ (d) সবদিকে সমানভাবে।

(iii) পরমানুর মধ্যে সবচেয়ে ভারী কনার নাম
(a) প্রোটন
(b) ইলেকট্রন
(c) নিউট্রন
(d) পজিট্রন

উত্তরঃ (c) নিউট্রন

(iv) জলে দ্রবীভূত অবস্থাতে তড়িৎ পরিবহন করে—
(a) NaCl
(b) CCl₄
(C) C₁₂H₂₂O₁₁
(d) CH₄

উত্তরঃ (a) NaCl

(v) প্লবতার একক হল—
(a) নিউটন
(b) নিউটন/মিটার
(c) নিউটন/মিটার
(d) নিউটন মিটার

উত্তরঃ (a) নিউটন

(vi) চাঁদের গড় অভিকর্ষজ ত্বরন পৃথিবীর
গড় অভিকর্ষজ ত্বরনের—
(a) `frac(1){3}` গুণ
(b) `frac(1){9}` গুণ
(c) `frac(1){6}` গুণ
(d) `frac(1){5}` গুণ

উত্তরঃ (c) `frac(1){6}` গুণ

2. নীচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো : 1×3=3

(i) একটি অধাতুর উদাহরন হল কার্বন।

উত্তরঃ সত্য (কার্বন একটি অধাতু)।

(ii) উর্ধপাতিত হয় এমন একটি পদার্থ হল কপূর।

উত্তরঃ সত্য (কপূর কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়)।

(iii) মহাকর্ষ বলের মান শূন্য হতে পারে।

উত্তরঃ মিথ্যা (দুটি বস্তুর মধ্যে ভর থাকলে মহাকর্ষ বল কখনো শূন্য হয় না, তবে অসীম দূরত্বে তা প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছায়)।

3. শূন্যস্থান পূরণ করো : 1×3=3

(i) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ __________ থাকে।

উত্তরঃ বাড়তে।

(ii) PH₃ যৌগে ফসফরাস P এর যোজ্যতা _________ থাকে।

উত্তরঃ ৩

(iii) গ্যাসীয় পদার্থের অনুগুলির মধ্যে __________ বল সবচেয়ে কম হবে।

উত্তরঃ আন্তঃআণবিক আকর্ষণ।

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন চারটি) : 2×4=8

(i) কোনো বস্তুর মোট ভরকে মোট আয়তন দিয়ে ভাগ করা হলে কোন রাশি পাওয়া যাবে ? এই রাশিটির SI একক লেখ।

উত্তরঃ কোনো বস্তুর মোট ভরকে মোট আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পাওয়া যায়।

SI একক: ঘনত্বের SI একক হলো কিলোগ্রাম/ঘনমিটার (kglm³)।

(ii) একটি অধাতুর নাম লেখ যা তাপ ও তড়িতের সুপরিবাহী। Na(11) এর ইলেকট্রন বিন্যাস লেখ।

উত্তরঃ তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো গ্রাফাইট।
Na (সোডিয়াম)-এর ইলেকট্রন বিন্যাস: সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক ১১, তাই এর ইলেকট্রন বিন্যাস হলো ২, ৮, ১ (K কক্ষে ২টি, L কক্ষে ৮টি এবং M কক্ষে ১টি)।

(iii) কুলম্বের সূত্রটি লেখ।

উত্তরঃ দুটি স্থির বিন্দু-আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে।

(iv) সমযোজী যৌগ কাকে বলে? উদাহরন দাও।

উত্তরঃ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য যখন দুটি পরমাণু (একই বা ভিন্ন মৌলের) এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে এবং সেই জোড়কে উভয় পরমাণু সমানভাবে ব্যবহার করে যে রাসায়নিক বন্ধন তৈরি করে, তাকে সমযোজী যৌগ বলে।
উদাহরণ: জল (H₂O), মিথেন (CH₄)।

(v) আইসোটোপ কাকে বলে ? H এর আইসোটোপ গুলির নাম লেখ।

উত্তরঃ একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক (বা প্রোটন সংখ্যা) সমান কিন্তু ভর সংখ্যা (নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্য) ভিন্ন, তাদের আইসোটোপ বলে।
H (হাইড্রোজেন)-এর আইসোটোপ: ১. প্রোটিয়াম, ২. ডয়টেরিয়াম এবং ৩. ট্রিটিয়াম।

LIFE SCIENCE (10 Marks)

1. সঠিক উত্তরটি নির্বাচন কর : 1×3=3

(i) দেহের বর্জ্যকে মুত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গটি সেটি হল—
(a) বৃক্ক
(b) ফুসফুস
(c) হৃৎপিন্ড

উত্তরঃ (a) বৃক্ক

(ii) প্রোটিন তৈরিতে সাহায্য করে
(a) গলগি বস্তু
(b) রাইবোজোম
(c) লাইসোজোম

উত্তরঃ (b) রাইবোজোম

(iii) আত্মঘাতী থলি হল
(a) গলগি বডি
(b) লাইসোজোম
(c) রাইবোজোগ

উত্তরঃ (b) লাইসোজোম

2. শূন্যস্থান পূরন কর (যে কোন একটি) : 1×1=1

(i) লিউকোপ্লাসটিডের কাজ হল ______________ ।

উত্তরঃ খাদ্য সঞ্চয় করা।

(ii) তরল যোগ কলা হল ______________ ।

উত্তরঃ রক্ত।

3. নীচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখ : 1×2=2

(i) স্নায়ুকোশের দৈর্ঘ্য সবচেয়ে বেশী।

উত্তরঃ সত্য।

(ii) মানব দেহে মোট ক্রোমোজোম সংখ্যা 46 টি।

উত্তরঃ সত্য।

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন দুটি) : 2×2=4

(i) কোশ কাকে বলে ?

উত্তরঃ জীবদেহের গঠনগত ও কার্যগত একক যা স্বপ্রজননশীল, তাকে কোশ বলে।

(ii) ভাজক কলার দুটি কাজ লেখ।

উত্তরঃ ১. এই কলার কোশগুলো ক্রমাগত বিভাজিত হয়ে উদ্ভিদের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধিতে সাহায্য করে।
২. ভাজক কলা থেকে উদ্ভিদের নতুন অঙ্গ (যেমন: পাতা, ফুল) এবং স্থায়ী কলার সৃষ্টি হয়।

(iii) পার্থক্য লেখ: কোশ পর্দা ও কোশ প্রাচীর।

উত্তরঃ

বৈশিষ্ট্য কোশ পর্দা কোশ প্রাচীর
উপস্থিতি উদ্ভিদ ও প্রাণী উভয় কোশেই থাকে। শুধুমাত্র উদ্ভিদ কোশে থাকে (প্রাণী কোশে নেই)।
প্রকৃতি এটি সজীব, পাতলা ও স্থিতিস্থাপক। এটি জড়, পুরু ও দৃঢ় প্রকৃতির।
কাজ কোশের ভেতরের অংশকে রক্ষা ও যাতায়াত নিয়ন্ত্রণ করে। কোশকে নির্দিষ্ট আকার ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।

(iv) একটি নিউক্লিয়াসের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিউক্লিওলাস ও নিউক্লিও জলিকাটি চিহ্নিত কর।

উত্তরঃ নিজে করো।

📌আরো দেখোঃ

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তর দেখুনঃ

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌অষ্টম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌অষ্টম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply