FIRST SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
PORIBESH O BIGGYAN QUESTION PAPER
Class 8 Poribesh O Biggyan First Unit Test Question Paper Set-1 wbbse | অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
Set-1
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৩০ সময় : ১ ঘণ্টা
HAZARATPUR HIGH SCHOOL (H. S)
1st Summetive Examination, 2025
Class – VIII
Sub – Poribesh O Bigyan
FM – 30 Time – 1 Hrs
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ : 1×5=5
(i) স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হল— (a) ঘনত্ব, (b) ভর, (c) আয়তন, (d) ওজন।
উত্তরঃ (d) ওজন।
(ii) দুটি বস্তুকে ঘর্ষণ করলে তাদের মধ্যে
(a) সমান পরিমাণে ও বিপরীতধর্মী আধানের সৃষ্টি হয়,
(b) একই আধানের সৃষ্টি হয়,
(c) ভিন্ন পরিমাণের আধানের সৃষ্টি হয়,
(d) একটিতে আধান সৃষ্টি হয় অন্যটি অনাহিত থাকে।
উত্তরঃ (a) সমান পরিমাণে ও বিপরীতধর্মী আধানের সৃষ্টি হয়,
(iii) কার্বন-ডাইসালফাইডে দ্রাব্য একটি পদার্থ হল—
(a) চিনি, (b) নুন, (c) তুঁতের গুঁড়ো, (d) সালফার।
উত্তরঃ (d) সালফার।
(iv) ক্যালসিয়াম ফসফেট এর সংকেত হল—
(a) Ca₃(PO₄)₂,
(b) Ca₂(PO₄)₃,
(c) CaPO₄,
(d) Ca(PO₄)₃
উত্তরঃ (a) Ca₃(PO₄)₂
(v) প্রোটিন তৈরি করতে সাহায্য করে—
(a) গলগি বস্তু, (b) সাইটোপ্লাজম,
(c) লাইসোজোম, (d) রাইবোজোম।
উত্তরঃ (d) রাইবোজোম।
2. অতি সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো পাঁচটি) : 1×5=5
(i) জলের ভর 1 kg হলে, তার ওজন কত হবে ?
উত্তরঃ জলের ভর 1 kg হলে তার ওজন হবে 9.8 নিউটন (কারণ ওজন = ভর × অভিকর্ষজ ত্বরণ)।
(ii) দুটি বস্তুর মধ্যে দূরত্ব পূর্বের তিনগুণ করা হলে মহাকর্ষ বলের মান কত গুন হবে ?
উত্তরঃ মহাকর্ষ বলের মান পূর্বের `frac(1){9}` গুণ হবে (বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক)।
(iii) পশম দিয়ে কাচদণ্ডকে ঘষলে কাচে কোন্ ধরনের স্থির তড়িৎ সৃষ্টি হয় ?
উত্তরঃ কাচদণ্ডকে পশম দিয়ে ঘষলে কাচে ধনাত্মক (+) স্থির তড়িৎ সৃষ্টি হয়।
(iv) একটি অধাতুর উদাহরণ দাও যেটি তাপ ও তড়িৎ এর সুপরিবাহী।
উত্তরঃ গ্রাফাইট (এটি কার্বনের একটি রূপভেদ যা অধাতু হওয়া সত্ত্বেও সুপরিবাহী)।
(v) ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করা হলে উৎপন্ন গ্যাসের গন্ধ কিরূপ হয় ?
উত্তরঃ উৎপন্ন গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড (H₂S), যার গন্ধ পচা ডিমের মতো।
(vi) কোন্ কোশীয় অঙ্গানুকে আত্মঘাতী থলি বলা হয় ?
উত্তরঃ লাইসোজোম-কে আত্মঘাতী থলি বলা হয়।
(vii) উজ্জ্বল আলোয় বর্ণ দর্শন এর সাহায্য করে কোন্ কোশ ?
উত্তরঃ উজ্জ্বল আলোয় বর্ণ দর্শনে সাহায্য করে কোণ (Cone) কোশ।
(viii) রক্তের কোন্ কোশীয় উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে ?
উত্তরঃ রক্তের শ্বেত রক্তকণিকা (WBC) জীবাণু ধ্বংস করতে সাহায্য করে।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন পাঁচটি) : 2×5=10
(i) 1 esu এর সংজ্ঞা দাও।
(ii) আর্কিমিডিসের নীতিটি বিবৃত কর।
(iii) নাইট্রিক অক্সাইডের সঙ্গে একটি বর্ণহীন গ্যাসীয় মৌলের বিক্রিয়ায় একটি বাদামী বর্ণের গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। মৌলটিকে ও যৌগটিকে শনাক্ত করো এবং রাসায়নিক সমীকরণটি লেখ।
(iv) অ্যান্টিফ্রিজ প্রোটিন কী ? এর কাজ কী ?
(v) উদ্ভিদকোশ ও প্রাণীকোশের মধ্যে পার্থক্য লেখ।
(vi) একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন সংক্ষেপে লেখ।
(vii) ভাজক কলার দুটি কাজ লেখ।
4. অবাধে পতনশীল কোন বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রগুলি বিবৃত কর। একটি প্রশম অক্সাইডের উদাহরণ দাও। 2+1
5. আইসোবার কী ? ₂₀₆⁸²(Pb) পরমাণুতে ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় কর। 1+2
6. একটি আদর্শ উদ্ভিদ কোশের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। 4
📌আরো দেখোঃ
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তর দেখুনঃ
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
