FIRST SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
BENGALI QUESTION PAPER
Set-2
অষ্টম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২ | Class 8 Bengali Question Paper with Answer Set-2 wbbse
∆ পাঠ্যসূচি—
∆ সাহিত্যমেলাঃ
- গদ্য– অদ্ভুত আতিথেয়তা, বনভোজনের ব্যাপার, চিঠি, পথচতি,
- পদ্য– বোঝাপড়া, সবুজ জামা, পরবাসী, একটি চড়ুই পাখি।
- নাটক– চন্দ্রগুপ্ত।
∆ ছোটদের পথের পাঁচালী– প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ।
∆ ভাষাচর্চা– দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ প্রবচন।
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
HAZARATPUR HIGH SCHOOL
1st Summetive Examination, 2025
Class VIII
Sub – BENGALI
F.M. – 30 Time-1 Hour
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৭=৭
1.1 টেনিদাদের চার মূর্তির আড্ডা ছিল—
(ক) উল্টোডাঙা,
(খ) পটলডাঙা,
(গ) নারকেলডাঙা,
(ঘ) ভুবনডাঙা।
1.2 মুরসেনাপতি প্রার্থনা করেছিলেন—
(ক) খাদ্য, (খ) বস্ত্র, (গ) জল, (ঘ) আশ্রয়।
1.3 ‘বোঝাপড়া’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটি হল—
(ক) ‘পত্রপুট’, (খ) ‘ক্ষণিকা’, (গ) ‘গীতাঞ্জলি, (ঘ) ‘পুনশ্চ’।
1.4 ‘রবীন্দ্রনাথ’ শব্দটিতে দলসংখ্যা—
(ক) চারটি, (খ) পাঁচটি, (গ) তিনটি, (ঘ) ছয়টি।
1.5 করিয়া কইর্যা করে, এখানে রেখাঙ্কিত অংশে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে, তা হল- (ক) অপিনিহিতি,
(খ) সমীভবন,
(গ) অভিশ্রুতি,
(ঘ) ধ্বনি-বিপর্যয়।
1.6 ‘ভারতবর্ষ’ শব্দটিতে দল সংখ্যা—
(ক) তিনটি, (খ) পাঁচটি, (গ) চারটি, (ঘ) ছয়টি
1.7 নারিকেল > নারকেল – এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি অনুসৃত হয়েছে তা হল—
(ক) মধ্য-স্বরলোপ,
(খ) আদি-স্বরলোপ,
(গ) মধ্য-স্বরাগম,
(ঘ) আদি-স্বরাগম।
2. একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো সাতটি) : ১×৭=৭
2.1 “জগতে একটা কীর্তি রেখে যেতে চাই।” বক্তা কীভাবে এই ‘কীর্তি’ রেখে যেতে চান ?
2.2 অপু ও দুর্গার বাবার নাম লেখো।
2.3 দল বিশ্লেষণ করো : অপরাজিতা, জীবনানন্দ।
2.4 ‘চন্দ্রগুপ্ত’ নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো।
2.5 ‘পরবাসী’ কবিতায় কোন্ দুটি নৃত্যের কথা বলা হয়েছে ?
2.6 তোতাই সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে ?
2.7 অপিনিহিতি কাকে বলে ? উদাহরণ দাও।
2.8 দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো : বাতাস।
2.9 মধ্য-স্বরাগমের অপর নাম স্বরভক্তি কেন ?
2.10 সার্থক বাক্যে প্রয়োগ করো : নুন আনতে পান্তা ফুরায়।
3. নিচের প্রশ্নগুলি উত্তর দাও (যে-কোনো তিনটি) : ২x৩=৬
3.1 ‘সবুজ জামা’ কবিতায় কবি তোতাই- এর সবুজ জামা চাওয়ার মধ্য দিয়ে কোন্ ভাবনাকে প্রকাশ করেছেন, তা লেখো।
3.2 কবি নিজেকে পরবাসী বলেছেন কেন ?
3.3 ‘কি বিচিত্র এই দেশ।’– বক্তার চোখে এই দেশের বৈচিত্র কিভাবে ধরা পড়েছে ?
3.4 ‘সেইটে সবার চেয়ে শ্রেয়।’– কোনটি সবার চেয়ে শ্রেয় ?
4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও : ৫×২=১০
4.1 মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড়ো ভালো লাগে কেন ?
4.2 অপুর পাঠশালাটি কেমন ছিল ?
📌আরও পড়ুনঃ
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
