FIRST SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
BENGALI QUESTION PAPER
Set-3
অষ্টম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩ | Class 8 Bengali First Unit Test Question with Answer Set-3 wbbse
∆ পাঠ্যসূচি—
∆ সাহিত্যমেলাঃ
গদ্য– অদ্ভুত আতিথেয়তা, বনভোজনের ব্যাপার, চিঠি, পথচতি,
পদ্য– বোঝাপড়া, সবুজ জামা, পরবাসী, একটি চড়ুই পাখি।
নাটক– চন্দ্রগুপ্ত।
∆ ছোটদের পথের পাঁচালী– প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ।
∆ ভাষাচর্চা– দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ প্রবচন।
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
অষ্টম শ্রেণি
বিষয় — বাংলা
পূর্ণমান-৩০ সময় : ১ ঘণ্টা মিনিট
Jiaganj Birendra Singh Singhi High School (H.S.)
1st. Summative Evaluation – 2025
Class -VIII
Sub.- Bengali
F.M. – 30 ✶ Time – 1 Hour
১। যে কোন ৬টি প্রশ্নের এককথায় উত্তর দাও : ১x৬=৬
(ক) পাঠানদের মাতৃভাষা কী ?
উত্তরঃ পাঠানদের মাতৃভাষা হলো পশতু।
(খ) ‘সবুজ জামা’ অসলে কী ?
উত্তরঃ গাছেদের সবুজ পাতা যেমন তাদের প্রাণধারণে সাহায্য করে, তেমনি তােতাইবাবুর সবুজ জামা হল তার প্রাণশক্তির প্রতীক।
(গ) “বাঘের বিক্রম সম মাঘের হিমানী”- লাইনটি কার লেখা ?
উত্তরঃ “বাঘের বিক্রম সম মাঘের হিমানী” – এই বিখ্যাত পঙক্তিটি অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ভারতচন্দ্র রায়গুণাকর-এর লেখা
(ঘ) ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে কোন্ কোন্ সেনাপতির প্রসঙ্গ রয়েছে ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে মূলত দুজন সেনাপতির প্রসঙ্গ রয়েছে- ১. আরব সেনাপতি ২. মুর সেনাপতি
(ঙ) বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবাড় করেছিল ?
উত্তরঃ বনভােজনের বেশিরভাগ সামগ্রী বানরের দল সাবাড় করেছিল।
(চ) ‘পরবাসী’ কবিতায় ময়ূর কীভাবে মারা গেছে ?
উত্তরঃ বিষ্ণু দে রচিত ‘পরবাসী’ কবিতায় ময়ূর মারা গেছে পণ্যলুব্ধ মানুষের হাতে বা সভ্যতার আগ্রাসনের কারণে।
(ছ) ‘গুপ্তচর’ কাকে বলা হয়েছে গল্পে ?
উত্তরঃ নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ‘চন্দ্রগুপ্ত’ শীর্ষক নাট্যাংশে চন্দ্রগুপ্তকে ‘গুপ্তচর’ অ্যাখ্যা দেওয়া হয়েছে।
২। যে কোন ২টি প্রশ্নের দু-এক কথায় উত্তর দাওঃ ২×২=৪
(ক) ‘সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল’- কারণ কী ?
উত্তরঃ আশ্রয়প্রার্থী মুর সেনাপতির সঙ্গে কথোপকথনের সময় আরব সেনাপতি জানতে পারেন যে, এই মুর সেনাপতিই তাঁর পিতার হন্তারক বা হত্যাকারী। নিজের পরম শত্রুকে হাতের কাছে পেয়ে এবং একইসঙ্গে ‘অতিথি দেবো ভব’ রীতির দায়বদ্ধতার দ্বন্দ্বে তাঁর মানসিক অবস্থা পালটে যায়, যার বহিঃপ্রকাশ ঘটে তাঁর বিবর্ণ মুখে।
(খ) রাজ হাঁসের ডিম চুরি করার ঘটনাটি বর্ণনা করো।
উত্তরঃ বনভোজনের মেনুতে ডিমের কারি করার জন্য প্যালারাম নিজের বাড়ি থেকে সযত্নে দুটি রাজহাঁসের ডিম চুরি করে এনেছিল। সে ডিম দুটিকে আলুর দমের হাঁড়ির ভেতরে লুকিয়ে রেখেছিল যাতে কেউ টের না পায়। কিন্তু শেষ পর্যন্ত তার সেই চুরির চেষ্টা সফল হয়নি, কারণ হাবুল আলুর দমের হাঁড়ি নাড়াচাড়া করার সময় ডিম দুটি খুঁজে পায় এবং প্যালারামের চুরির কীর্তি ফাঁস হয়ে যায়।
(গ) ‘মরণ এলে হঠাৎ দেখি / মরার চেয়ে বাঁচাই ভাল’- লাইনটি ব্যাখ্যা করো।
উত্তরঃ মানুষ জীবনে দুঃখ-কষ্ট বা ব্যর্থতার চরম মুহূর্তে অনেক সময় হতাশ হয়ে মৃত্যুকামনা করে। কিন্তু যখন মৃত্যু সত্যিই সামনে এসে দাঁড়ায়, তখন তার মনে বাঁচার প্রবল আকাঙ্ক্ষা জেগে ওঠে। মানুষ বুঝতে পারে যে, পৃথিবীর আলো-হাওয়া এবং বেঁচে থাকার আনন্দ যে কোনো যন্ত্রণার চেয়ে অনেক বেশি মূল্যবান। এই উপলব্ধির মাধ্যমেই কবি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও জীবনতৃষ্ণার জয়গান গেয়েছেন।
৩। দল বিশ্লেষণ করো : ১x৫=৫
কতকটা, বিশ্বভূবন, সংগ্রাম, দলপতি, বেরসিক।
উত্তরঃ
কতকটা— ক – তক্ – টা [ মুক্তদল— ক, টা, (২ টি), রুদ্ধদল— তক্ (১টি)]।
বিশ্বভূবন— বিশ্ – শ (ব) – ভু – বন্
[ মুক্তদল— শ (ব), ভু (২ টি), রুদ্ধদল— বিশ্, বন্ (২ টি)] ।
সংগ্রাম— সং (রুদ্ধ দল), গ্রাম্ (রুদ্ধ দল)
দলপতি— দল (রুদ্ধ দল), পতি (মুক্তদল)
বেরসিক— বে (মুক্তদল), রস, সিক (রুদ্ধ দল),
৪। সন্ধি বিচ্ছেদ করো : ১x৫=৫
হুংকার, বিষয়ান্তর, পরীক্ষা, রান্না, আবিষ্কার
উত্তরঃ
হুংকার— হুম্ + কার
বিষয়ান্তর— বিষয় + অন্তর
পরীক্ষা— পরি + ঈক্ষা
রান্না— রাঁধ + না
আবিষ্কার— আবিঃ + কার
৫। অর্থ লেখঃ ১×৪=৪
শকট, স্বপক্ষীয়, শির, দ্রাক্ষাফল
উত্তরঃ শকট— যান / গাড়ি।
স্বপক্ষীয়— নিজের দলের।
শিবির— সেনানিবাস / ছাউনি।
দ্রাক্ষাফল— আঙুর ফল।
৬। নির্দেশ মত উত্তর দাওঃ ২×৩=৬
(ক) ‘ইস্কুল’ শব্দটির ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা দাও। ২
উত্তরঃ ইংরেজি ‘স্কুল’ শব্দের শুরুতে যে যুক্তব্যঞ্জন আছে, উচ্চারণের সুবিধার জন্য তার আগে ‘ই’ স্বরধবনি এসেছে, অর্থাৎ এখানে ‘আদিস্বরাগম’ ঘটেছে। স্কুল > ইস্কুল
এইরকম আরও দুটি উদাহরণ— ১. স্টেশন > ইস্টিশন, ২. স্কেল > এস্কেল।
(গ) ‘চোখ’ শব্দটি দুটি ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। ২
উত্তরঃ ‘চোখ’ শব্দের তিনটি ভিন্ন অর্থ হলো-
(১) নজরে রাখা অর্থে।
বাক্য— ছেলেটিকে চোখে চোখে রাখো, চুরি করার অভ্যাস আছে।
(২) ইশারা অর্থে।
বাক্য— গোপাল চোখ টিপতেই আমি বুঝে গেলাম, ও কাজ শেষ করেছে।
(ঘ) ‘গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখা গেল’- ‘না’ সূচক বাক্যে পরিণত করো। ২
উত্তরঃ গাড়িতে সেদিন কম ভিড় দেখা গেল না।
📌আরও পড়ুনঃ
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
