FIRST SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
SANSKRIT QUESTION PAPER
Set-3
সপ্তম শ্রেণির সংস্কৃত প্রশ্নপত্র প্রথম ইউনিট টেস্ট সেট-৩ | Class 7 Sanskrit First Unit Test Question with Answer Set-3 wbbse
বিঃ দ্রঃ সংস্কৃত বিষয়ের পাঠ্যপুস্তক বিভিন্ন বিদ্যালয়ে এক নাও হতে পারে। ব্যাকরণ বিষয়গুলো মোটামুটি একই থাকবে। প্রশ্নপত্রের বিষয়ের সঙ্গে তোমাদের বিদ্যালয়ের পাঠ্যপুস্তক মিলে গেলে তবেই প্র্যাকটিস করবে।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
সপ্তম শ্রেণি
বিষয় : সংস্কৃত
পূর্ণমান-৩০ সময় : ১ ঘণ্টা
DAKSHIN BARASAT S.A. HIGH SCHOOL (H.S)
1st Summative Evaluation – 2025
Class – VII
Sub – Sanskrit
Full Marks – 30 Time – 1 hr
১। নীচের শব্দগুলি দেবনাগরী হরফে লেখ। (৫টি) : 1×5=5
গোটকঃ, কৌরবঃ, গ্লানিঃ, রমনী, রাজ্যম্, চঞ্চলঃ, পত্রম্
উত্তরঃ
ঘোটকঃ — घोटकः, কৌরবঃ — कौरवः, গ্লানিঃ — ग्लानिः, রমণী — रमणी, রাজ্যম্ — राज्यम्, চঞ্চলঃ — चञ्चलः, পত্রম্ — पत्रम्
২। বাংলায় অর্থ লেখ (৫টি) : 1×5=5
वाचसः, गजौ, कवयः, अटवी, अङ्गली, पुस्तकानि, मित्रम्
উত্তরঃ वाचसः — বাক্যসমূহ / কথাগুলি, गजौ — দুটি হাতি, कवयः — কবিগণ, अटवी — অরণ্য বা বন, अङ्गली — আঙুল, पुस्तकानि — বইগুলি, मित्रम् — বন্ধু।
৩। সঠিক উত্তরটিতে দাগ দাও : 1×5=5
• ছাত্রৌ- (সুশীলঃ / সুশীলৌ / সুশীলঃ)
উত্তরঃ ছাত্রৌ — সুশীলৌ (দ্বিবচন)
• মুনিঃ- (শান্তঃ / শান্তৌ / শান্তাঃ)
উত্তরঃ মুনিঃ — শান্তঃ (একবচন)
• বেগবতী- (নদী / নদ্যো /নদ্যঃ)
উত্তরঃ বেগবতী — নদী (একবচন)
• শুষ্কানি- (পত্রম / পত্রে / পত্রাণি)
উত্তরঃ শুষ্কানি — পত্রাণি (বহুবচন)
• লতে-(পুষ্পিতে / পুষ্পিতা / পুষ্পিতাঃ)
উত্তরঃ লতে — পুষ্পিতে (দ্বিবচন)
৪। অব্যয় পদ বের করো : 1×5=5
• অদ্য বৃষ্টিঃ ভবতি। উত্তরঃ অদ্য (আজ)।
• ত্বম্ কুত্র গচ্ছসি ? উত্তরঃ কুত্র (কোথায়)।
• গ্রামং নিকষা নদী তিষ্ঠতি। উত্তরঃ নিকষা (নিকট)
• নক্তম্ চন্দ্র ভাতি। উত্তরঃ নক্তম্ (রাত্রে)
• সদা সত্যং বদ। উত্তরঃ সদা (সবদা)
৫। সংস্কৃতে অনুবাদ কর (২টি) : 1×2=2
চঞ্চল হরিণগুলি, সরল মেয়েটি, দুটি সুন্দর, কবিতা, নতুন বইটি।
উত্তরঃ
• চঞ্চল হরিণগুলি — চঞ্চলাঃ মৃগাঃ (चञ्चलाः मृगाः)
• সরল মেয়েটি — সরলা বালিকা (सरला बालिका)
• দুটি সুন্দর কবিতা — দ্বে সুন্দরে কবিতে (द्वे सुन्दरे कविते)
• নতুন বইটি — নূতনম্ পুস্তকম্ (नूतनम् पुस्तकम्)
৬। ‘মুনি’ শব্দের প্রথমা থেকে তৃতীয়া অবধি লেখ : 3×1=3
উত্তরঃ
প্রথমা: মুনিঃ, মুনী, মুনয়ঃ
দ্বিতীয়া: মুনিম্, মুনী, মুনীন্
তৃতীয়া: মুনিনা, মুনিভ্যাম্, মুনিভিঃ
৭। স্থা ধাতুর লটের রূপটা লেখ : 3×1=3
উত্তরঃ
প্রথম পুরুষ: তিষ্ঠতি, তিষ্ঠতঃ, তিষ্ঠন্তি
মধ্যম পুরুষ: তিষ্ঠসি, তিষ্ঠথঃ, তিষ্ঠথ
উত্তম পুরুষ: তিষ্ঠামি, তিষ্ঠাবঃ, তিষ্ঠামঃ
৮। উষ্ণবর্ণ ও অনুনাসিক বর্ণের উদাহরণ দাও : 1×2=2
উত্তরঃ
উষ্ণবর্ণ: শ, ষ, স, হ।
অনুনাসিক বর্ণ: ঙ, ঞ, ণ, ন, ম।
📌আরও দেখোঃ
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here
