FIRST SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
PORIBESH o BIGYAN QUESTION PAPER
Set-4
সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 7 Poribesh O Biggan First Unit Test Question with Answer Set-4 wbbse
পাঠ্যসূচি / SYLLABUS ও নম্বর বিভাজন

1. ভৌত পরিবেশ তাপ
2. পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া
3. মানুষের খাদ্য
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬
সপ্তম শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান-৩০ সময় : ১ ঘণ্টা
B. E. COLLEGE MODEL HIGH SCHOOL
1st Summative Evaluation – 2026
Class – VII
Subject – PARIBESH O BIGGAN
Time: 1 Hour Full Marks-30
ভৌতবিজ্ঞান (F.M. – 20)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×6 = 6
(i) 1 গ্রাম জল বাষ্পে পরিণত হতে যে তাপ লাগে
(a) +537 ক্যালোরি
(b) 100°C
(c) 212°F
(d) –537 ক্যালোরি।
উত্তরঃ (a) +537 ক্যালোরি
(ii) মানুষের শরীরে গরমের দিনে ঘাম ঝরে কারণ
(a) শরীর গরম করতে
(b) শরীর ঠাণ্ডা রাখতে
(c) জল অতিরিক্ত হয় বলে
(d) মানুষের রক্ত ঠাণ্ডা বলে।
উত্তরঃ (b) শরীর ঠাণ্ডা রাখতে
(iii) কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান?
(a) 40°C
(b) 40°F
(c) –40°C
(d) একটিও না।
উত্তরঃ (c) –40°C
(iv) যে প্রক্রিয়ায় বরফ থেকে জল হয় তাকে বলে-
(a) কঠিনিভবন
(b) ঘনীভবন
(c) স্ফুটন
(d) গলন।
উত্তরঃ (d) গলন।
(v) পরিবর্তনশীল যোজ্যতার বেশি যোজ্যতাটিকে বলে-
(a) আস্
(b) ইক্
(c) আয়ন
(d) মূলক।
উত্তরঃ (b) ইক্
(vi) ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলে-
(a) ক্যাটায়ন
(b) অ্যানায়ন
(c) রসায়ন
(d) মুক্তমূলক।
উত্তরঃ (a) ক্যাটায়ন।
2. পদার্থ দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ? 2
উত্তরঃ গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করে–
(১) বস্তুর ভর, (২) উপাদানের আপেক্ষিক তাপ এবং (৩) তাপমাত্রার পার্থক্যের ওপর।
অথবা, তাপ ও তাপমাত্রার একটি করে একক লেখ। 2
উত্তরঃ তাপের একক: ক্যালোরি (Calorie) এবং তাপমাত্রার একক: সেলসিয়াস (°C)।
3. ক-স্তম্ভের সাথে খ-স্তম্ভ মিলিয়ে লেখ : 1×4=4
| ‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
| (i) সোডিয়াম হাইড্রক্সাইড | (a) Li Cl |
| (ii) অ্যামোনিয়াম সালফেট | (b) Al₂O₃ |
| (iii) লেড নাইট্রেট | (c) (NH4)₂SO₄ |
| (iv) অ্যালুমিনিয়াম অক্সাইড | (d) NaOH |
| (e) Pb(NO₃)₂ |
উত্তরঃ
(i) সোডিয়াম হাইড্রক্সাইড (d) NaOH
(ii) অ্যামোনিয়াম সালফেট (c) (NH4)₂SO₄
(iii) লেড নাইট্রেট (e) Pb(NO₃)₂
(iv) অ্যালুমিনিয়াম অক্সাইড (b) Al₂O₃
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দুটি) : 2×2=4
(a) থার্মোমিটারের উর্ধস্থিরাঙ্ক ককে বলে ?
উত্তরঃ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয়, তাকে থার্মোমিটারের ঊর্ধ্বস্থিরাঙ্ক বলে (সেলসিয়াসে ১০০°C)।
(b) 10°C তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে ?
সমাধান : আমরা জানি, `frac(C){5}`=`frac(F–32){9}`
এখানে, C=10
`frac(10){5}` = `frac(F–32){9}`
⇒ 2 = `frac(F–32){9}`
⇒ 18 = F – 32
F = 50
অতএব, উত্তর ৫০°F।
(c) মাটির কলশির জল ঠাণ্ডা হয় কেন ?
উত্তরঃ মাটির কলশির গায়ে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে জল চুঁইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ কলশি ও কলশির জল থেকে সংগৃহীত হয়, ফলে জল ঠান্ডা থাকে।
5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
(a) প্রতিস্থাপন বিক্রিয়ার রাসায়নিক সমীকরণসহ উদাহরণ দাও। 2
উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলিক পদার্থ অন্য কোনো যৌগের অণু থেকে একটি মৌলকে সরিয়ে নিজে সেই স্থান দখল করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
উদাহরণ– Fe + CuSO₄ → FeSO₄ + Cu
অথবা, শূন্যস্থান পূরণ করো : 2
Na₂CO₃ + Pb(NO₃)₂ → _________ + __________
উত্তরঃ Na₂CO₃ + Pb(NO₃)₂ → 2NaNO₃ + PbCO₃↓
(b) পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে ? সালফাইড আয়নের সংকেত কী ? 2
উত্তরঃ কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে। সালফাইড
আয়নের সংকেত: S²-
অথবা, মারকিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে কী ঘটে রাসায়নিক সমীকরণসহ লেখ। 2
উত্তরঃ মারকিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পারদ এবং অক্সিজেন উৎপন্ন করে।
সমীকরণ– 2HgO (তাপ)⟶ 2Hg + O₂↑
জীবন বিজ্ঞান (F.M. – 10)
1. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোন 6টি) : 1×6=6
(a) অস্টিওম্যালেসিয়া রোগ কেন হয় ?
উত্তরঃ বড়দের শরীরে ভিটামিন D-এর অভাবে এই রোগ হয়। এর ফলে হাড় দুর্বল ও নরম হয়ে যায়।
(b) মানুষের স্বাভাবিক BMI কত ?
উত্তরঃ স্বাভাবিক BMI— ১৮.৫ থেকে ২৪.৯ (অর্থাৎ ১৮.৫ – ২৫ এর মধ্যে)।
(c) হাড় ও লিগামেন্টে কোন প্রোটিন থাকে ?
উত্তরঃ হাড় ও লিগামেন্টে কোলাজেন (Collagen) নামক প্রোটিন থাকে।
(d) স্কার্ভি রোগের লক্ষণ কী ?
উত্তরঃ মাড়ি ফুলে যাওয়া, মাড়ি দিয়ে রক্ত পড়া এবং দাঁত আলগা হয়ে যাওয়া।
(e) vit-B₇ এর রাসায়নিক নাম কী ?
উত্তরঃ Vit-B₇ এর রাসায়নিক নাম বায়োটিন (Biotin)।
(f) কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তল্পতা রোগ হয় ?
উত্তরঃ অ্যানিমিয়া: ভিটামিন B₁₂ (সায়ানোকোবালামিন) এবং ভিটামিন B₉ (ফলিক অ্যাসিড)-এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়।
(g) vit-K-এর অভাবে কী হয় ?
উত্তরঃ শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে দেরি হয় (অতিরিক্ত রক্তক্ষরণ হয়)।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোন 2টি) : 2×2=4
(a) ম্যারাসমাস রোগের লক্ষণ কী কী ?
উত্তরঃ শরীরের ওজন অত্যধিক কমে যায় এবং হাড় জিরজিরে হয়ে পড়ে। চামড়া কুঁচকে যায় এবং চোখ বসে যায়। হাত-পা খুব সরু হয়ে যায়।
(b) সালোকসংশ্লেষ কাকে বলে ?
উত্তরঃ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে গৃহিত জল ও কার্বন ডাই-অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য (গ্লুকোজ) তৈরি করে, তাকে সালোকসংশ্লেষ বলে।
(c) খাদ্য কাকে বলে ?
উত্তরঃ যেসব আহার্য বস্তু গ্রহণ করলে জীবের পুষ্টি ও বৃদ্ধি ঘটে, ক্ষয়পূরণ হয় এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি উৎপন্ন হয়, তাকে খাদ্য বলে।
📌আরও দেখোঃ
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here
