সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩ | Class 7 Poribesh O Biggan First Unit Test Question with Answer Set-3 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
PORIBESH o BIGYAN QUESTION PAPER

Set-3

সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩ | Class 7 Poribesh O Biggan First Unit Test Question with Answer Set-3 wbbse

পাঠ্যসূচি / SYLLABUS ও নম্বর বিভাজন

1. ভৌত পরিবেশ তাপ
2. পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া
3. মানুষের খাদ্য

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
সপ্তম শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান-৩০                           সময় : ১ ঘণ্টা

‘ক’ বিভাগ (ভৌতবিজ্ঞান)

১। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও : 1×4=4

(ক) লীনতাপ পদার্থের-
(a) উষ্ণতা বাড়ায়
(b) উষ্ণতা কমায়
(c) অবস্থান্তর ঘটায়
(d) কোনো পরিবর্তন ঘটায় না।

উত্তরঃ (c) অবস্থান্তর ঘটায়

(খ) যে উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেলে 32° তার পাঠ সেলসিয়াস স্কেলে হবে-
(a) 100°
(b) 212°
(c) 0°
(d) কোনোটিই নয়

উত্তরঃ (c) 0°

(গ) যে গাছের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় ও রাতের বেলা মুড়ে যায় তা হল-
(a) আম
(b) শুশনি
(c) বেল
(d) তুলসী

উত্তরঃ (b) শুশনি

(ঘ) পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে পরিণত হবে-
(a) Na⁺
(b) K⁺
(c) F
(d) CI⁻ আয়নে

উত্তরঃ (b) K⁺

২। স্তম্ভ মেলাও : 1×3=3

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(ক) পরমাণু ক্রমাঙ্ক (i) CO₃²⁻
(খ) ফেরাস ক্লোরাইড (ⅱ) FeCl₂
(গ) কার্বনেট মূলক (iii) FeCl₃
(iv) প্রোটন

উত্তরঃ
(ক) পরমাণু ক্রমাঙ্ক → (iv) প্রোটন
(খ) ফেরাস ক্লোরাইড → (ii) FeCl₂
(গ) কার্বনেট মূলক → (i) CO₃²⁻

৩। শূন্যস্থান পূরণ করো : 1×3=3

(ক) 0°C তাপমাত্রার 1g বিশুদ্ধ বরফকে _________ Cal তাপ দিলে, সম্পূর্ণরূপে 0°C তাপমাত্রার 1g জলে পরিণত হয়।

উত্তরঃ 80 Cal

(খ) ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক __________ °F

উত্তরঃ 212°F

(গ) CaCO₃ (তাপ)→ CaO + CO₂ একটি _________ বিক্রিয়ার উদাহরণ।

উত্তরঃ বিয়োজন

৪। নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাওঃ (যে কোনো দুটি) : 2×2=4

(ক) দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে ?

উত্তরঃ দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে সংস্পর্শে রাখলে উষ্ণ বস্তু থেকে যে তাপ বর্জিত হয়, তা নির্ভর করে—

বস্তুদ্বয়ের তাপমাত্রার পার্থক্যের উপর, বস্তুর ভর (mass) এর উপর, বস্তুর প্রকৃতি বা নির্দিষ্ট তাপধারণ ক্ষমতার উপর।

(খ) হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা বোধ হয় কেন ?

উত্তরঃ হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা বোধ হয়, কারণ স্পিরিট খুব দ্রুত বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের সময় এটি হাত থেকে তাপ শোষণ করে নেয়, ফলে হাত ঠান্ডা অনুভূত হয়।

(গ) সমতা বিধান করো :

(i) N₂ + H₂ → NH₃

উত্তরঃ N₂ + 3H₂ → 2NH₃

(ii) Na₂CO₃ + HCl → NaCl + CO₃ + H₂O

উত্তরঃ Na₂CO₃ + 2HCl → 2NaCl + CO₂ + H₂O

৫। নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাওঃ (যে কোনো দুটি) : 3×2=6

(ক) 0°C উষ্ণতায় 5 গ্রাম বরফকে কত তাপ দিলে তা 0°C উষ্ণতায় 5 গ্রাম জলে পরিণত হবে ?

সমাধান :

বরফ গলনের লীন তাপ (L): 80 cal/g

বরফের ভর (m): 5 g

প্রয়োজনীয় তাপ (Q): m × L = 5 g × 80 cal/g = 400 cal

উত্তরঃ 400 ক্যালোরি তাপের প্রয়োজন।

(খ) ক্লোরিন পরমাণু থেকে কীভাবে ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়, তা ছবি এঁকে দেখাও।

উত্তরঃ ক্লোরিন (CI) পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 7। এটি স্থিতিশীল হওয়ার জন্য বাইরের কক্ষে 1টি ইলেকট্রন গ্রহণ করে।

প্রক্রিয়া: Cl + e → Cl¯ (ক্লোরাইড আয়ন)।

ছবি: পৃঃ নং 88 দেখো।

(গ) সংকেত লেখো : অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম সালফেট, সোডিয়াম ফসফেট।

উত্তরঃ ১. অ্যালুমিনিয়াম অক্সাইড: Al₂O₃

২. অ্যালুমিনিয়াম সালফেট: Al₂(SO₄)₃

৩. সোডিয়াম ফসফেট: Na₃PO₄

‘খ’ বিভাগ (জীবন বিজ্ঞান)

১। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো : 1×3=3

(ক) মানুষের নখে যে প্রোটিন থাকে তা হল-
(a) মায়োসিন
(b) কেরাটিন
(c) গ্লোবিউলিন
(d) কোলাজেন।

উত্তরঃ (b) কেরাটিন

(খ) হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে-
(a) ভিটামিন K
(b) ভিটামিন A
(c) ভিটামিন D
(d) ভিটামিন E

উত্তরঃ (c) ভিটামিন D

(গ) শক্তি উৎপাদন করে না এমন খাদ্য উপাদনটি হল-
(a) শর্করা
(b) প্রোটিন
(c) ভিটামিন
(d) লিপিড

উত্তরঃ (c) ভিটামিন

২। শূন্যস্থান পূরণ করো : 1×3=3

(ক) কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজমহবার পর যে সরলতম অণুতে পরিণত হয়, তাই হলো ____________।

উত্তরঃ গ্লুকোজ।

(খ) শরীরে অতিরিক্ত __________ জমা হলে হৃদপিন্ড, রক্তনালী ও যকৃতের নানা সমস্যা তৈরী হয়।

উত্তরঃ লিপিড বা ফ্যাট

(গ) আয়োডিনের অভাবে ____________ রোগ হয়।

উত্তরঃ গয়টার বা গলগণ্ড।

৩। প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো দুইটি) : 2×2=4

(ক) অতিরিক্ত শর্করা জাতীয় গ্রহণে মানবদেহে কী কী ধরণের সমস্যা তৈরী হয় লেখো।

উত্তরঃ শরীরে প্রয়োজনের তুলনায় বেশি শর্করা বা কার্বোহাইড্রেট গ্রহণ করলে স্থূলতা বা ওজন বৃদ্ধি পায়। এর ফলে উচ্চ রক্তচাপ, টাইপ-২ ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া দাঁতে ক্যাভিটি বা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে।

(খ) টীকা লেখো : রক্তাল্পতা

উত্তরঃ রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে যে অবস্থার সৃষ্টি হয়, তাকে রক্তাল্পতা বলে। মূলত খাবারে লোহার (Iron) অভাব বা ভিটামিন B12-এর অভাবে এটি হয়। এর লক্ষণের মধ্যে রয়েছে দুর্বলতা, বুক ধড়ফড় করা, নখ ফ্যাকাশে হয়ে যাওয়া এবং অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা।

(গ) অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য ওজন বেড়ে গেলে কী কী সমস্যা হতে পারে ?

উত্তরঃ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে ওজন অতিরিক্ত বেড়ে গেলে (Obesity) শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয়, যেমন—
১. চলাফেরা করতে কষ্ট হওয়া এবং হাড়ের জয়েন্টে ব্যথা।
২. রক্তচাপ বৃদ্ধি পাওয়া এবং শ্বাসকষ্ট হওয়া।
৩. রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে মধুমেহ বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া।

📌আরও দেখোঃ

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply