FIRST SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
PORIBESH o BIGYAN QUESTION PAPER
Set-2
সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২ | Class 7 Poribesh O Biggan First Unit Test Question with Answer Set-2 wbbse
পাঠ্যসূচি / SYLLABUS ও নম্বর বিভাজন
1. ভৌত পরিবেশ তাপ
2. পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া
3. মানুষের খাদ্য

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
সপ্তম শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান-৩০ সময় : ১ ঘণ্টা
Radhamohanpur Vivekananda High School (H.S.)
1st Summative Evaluation-2025
Class – VII
Subject : Science
Full Marks: 30 Time: 1 Hour
বিভাগ-ক (20 Marks)
PHYSICAL SCIENCE
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×8=8
(a) বরফ গলনের লীনতাপ হল-
(i) 80 cal/gm
(ii) –80 cal/gm
(iii) 537 cal/gm
(iv) 537cal/gm
উত্তরঃ (i) 80 cal/gm
(b) CGS পদ্ধতিতে তাপের একক হল-
(i) নিউটন
(ii) ক্যালোরি
(iii) জুল
(iv) কোনটিই নয়
উত্তরঃ (ii) ক্যালোরি
(c) কঠিনের তরলে পরিবর্তিত হওয়াকে বলা হয়-
(i) গলন
(ii) বাষ্পীভবন
(iii) ঊধর্বপাতন
(iv) ঘনীভবন
উত্তরঃ (i) গলন
(d) কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বেশি হবে যত-
(i) বস্তুর ভর কম হবে
(ii) বস্তুটির উষ্ণতা বৃদ্ধি কম হবে
(iii) বস্তুর আপেক্ষিক তাপ বেশী হবে
(iv) কোনটিই নয়
উত্তরঃ (iii) বস্তুর আপেক্ষিক তাপ বেশী হবে
(e) পরমাণুতে উপস্থিত ঋণাত্বক আধানযুক্ত কণাটি হল-
(i) মেসন
(ii) প্রোটন
(iii) ইলেকট্রন
(iv) নিউট্রন
উত্তরঃ (iii) ইলেকট্রন
(f) 1টি Fe³⁺ আয়নের সাথে কটি CI⁻ আয়ন যুক্ত হবে-
(i) 3 টি
(ii) 2 টি
(iii) 1 টি
(iv) 4 টি
উত্তরঃ (i) 3 টি
(g) পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়-
(i) কার্বন-ডাই-অক্সাইড
(ii) হাইড্রোজেন
(iii) অ্যামোনিয়া
(iv) অক্সিজেন
উত্তরঃ (iv) অক্সিজেন
(h) নিম্নলিখিত কোনটি মুলকের উদাহরণ নয়-
(i) ফসফেট
(ii) সালফেট
(iii) অক্সাইড
(iv) নাইট্রেট
উত্তরঃ (iii) অক্সাইড
2. অতি সংক্ষিপ্ত উত্তর দাও (4 টি) : 1×4=4
(i) সত্য বা মিথ্যা লেখো- 0°C-এর থেকে 32°F বড়।
উত্তরঃ মিথ্যা (কারণ 0°C = 32°F, তাই কেউ কারো বড় নয়)।
(ii) Fe₂O₃ + 2Al = __________ +2Fe
উত্তরঃ Al₂O₃
(iii) NH₄⁺ মুলকটির আধান ও যোজ্যতা কত ?
উত্তরঃ NH₄⁺ মূলকটির আধান +1 এবং যোজ্যতা 1
(iv) পারদ ও সালফারের চিহ্ন লেখো।
উত্তরঃ পারদ: Hg, সালফার: S।
(v) থার্মোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয় ?
উত্তরঃ থার্মোমিটারের সাহায্যে বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা হয়।
3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2×4=8
(i) সমতা বিধান করো :
(a) Pb(NO₃)₂ → PbO + NO₂ + O₂
উত্তরঃ 2Pb(NO₃)₂ → 2PbO + 4NO₂ + O₂
(b) CH₄ +O₂ → CO₂ + H₂O
উত্তরঃ CH₄+2O₂ → CO₂ + 2H₂O
(ii) মাটির কলসির জল গরমকালে ঠান্ডা থাকে কেন ?
উত্তরঃ মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে জল চুইয়ে কলসির বাইরের গায়ে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ কলসি ও কলসির জল থেকে সংগৃহীত হয়। ফলে কলসি ও জল ঠান্ডা থাকে।
(iii) সংকেত লেখো- ফেরাস ক্লোরাইড, জিঙ্ক সালফাইড, অ্যামোনিয়াম ফসফেট, কিউপ্রিক নাইট্রেট
উত্তরঃ
ফেরাস ক্লোরাইড → FeCl₂
জিঙ্ক সালফাইড → ZnS
অ্যামোনিয়াম ফসফেট → (NH₄)₃ PO₄
কিউপ্রিক নাইট্রেট → Cu(NO₃)₂
অথবা, নিম্নলিখিত বিক্রিয়াগুলির উদাহরণ দাও : ½×4=2
(a) প্রতিস্থাপন বিক্রিয়া
উত্তরঃ একটি মৌল অন্য একটি মৌলকে যৌগ থেকে প্রতিস্থাপন করে।
উদাহরণ:
Zn + CuSO₄ → ZnSO₄ + Cu
(b) বিনিময় বিক্রিয়া
উত্তরঃ দুটি যৌগের আয়ন পরস্পরের সাথে বিনিময় করে নতুন দুটি যৌগ তৈরি করে।
উদাহরণ:
AgNO₃ + NaCl → AgCl ↓ + NaNO₃
(c) অ্যাসিড ক্ষার বিক্রিয়া
উত্তরঃ অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে।
উদাহরণ:
HCl + NaOH → NaCl + H₂O
(d) বিয়োজন বিক্রিয়া
উত্তরঃ একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক সরল পদার্থে পরিণত হয়।
উদাহরণ:
CaCO₃ (heat) → CaO + CO₂
(iv) কোন উষ্ণতায় সেন্ট্রিগ্রেড স্কেল যে পাঠ দেয়, ফারেনহাইট স্কেল তার দ্বিগুণ পাঠ দেয়,-তা নির্ণয় করো। 2
উত্তরঃ ধরি, সেলসিয়াস স্কেলের পাঠ C = x, তাহলে ফারেনহাইট স্কেলের পাঠ F = 2x
সূত্রানুসারে, `frac(C){5}`=`frac(F–32){9}`
বা, `frac(x){5}`=`frac(2x–32){9}`
বা, 9x = 10x – 160
বা, x = 160
উত্তরঃ 160°C উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে।
অথবা, লীনতাপ কাকে বলে ? পদার্থের অবস্থান্তর অনুসারে লীনতাপ কয় প্রকার ও কী কী ? 1+1
উত্তরঃ একক ভরের কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয়, তাকে ওই পদার্থের লীনতাপ বলে।
অবস্থান্তর অনুসারে লীনতাপ চার প্রকার–
১. গলনের লীনতাপ, ২. কঠিনভবনের লীনতাপ, ৩. বাষ্পীভবনের লীনতাপ এবং ৪. ঘনীভবনের লীনতাপ।
বিভাগ-খ (10 Marks)
LIFE SCIENCE
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ : 1×4=4
(i) ভিটামিন-C এর অভাবে যে রোগ হয় তা হল-
(a) রিকেট
(b) বেরিবেরি
(c) স্কার্ভি
(d) মিনামাটা
উত্তরঃ (c) স্কার্ভি
(ii) মূত্রের মাধ্যমে প্রত্যহ যে পরিমাণ জল দেহ থেকে বের হয়ে যায়, তা হল-
(a) 1.5 লিটার
(b) 2 লিটার
(c) 2.5 লিটার
(d) 1.5-3 লিটার
উত্তরঃ (a) 1.5 লিটার
(iii) জলে দ্রাব্য ভিটামিন হল-
(a) ভিটামিন-A
(b) ভিটামিন-D
(c) ভিটামিন-C
(d) ভিটামিন-K
উত্তরঃ (c) ভিটামিন-C (জলে দ্রাব্য ভিটামিনগুলি হলো B এবং C)
(iv) মোমো ও চাউমিনে মেশানো থাকে এমন প্রধান ক্ষতিকর পদার্থটি হল-
(a) ক্যারামেল
(b) ক্যারাজিনান
(c) অ্যাজিনোমোটো
(d) স্যাকারিন
উত্তরঃ (c) অ্যাজিনোমোটো
2. শূন্যস্থান পূরণ করো : 1×3=3
(i) কার্বোহাইড্রেটকে _______________ বাঁচোয়া খাদ্য বলে।
উত্তরঃ প্রোটিন।
(ii) চুল ও নখে উপস্থিত প্রোটিনটি হল _______________।
উত্তরঃ কেরাটিন।
(iii) পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ _______________ % ।
উত্তরঃ 3
3. নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (যে কোন একটি) : 3×1=3
(i) প্রাকৃতিক খাদ্য কাকে বলে ? ম্যারাসমাস্ কীসের জন্য হয় ? ভিটামিন কাকে বলে ? 1+1+1
উত্তরঃ প্রাকৃতিক খাদ্য: প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এমন খাদ্য যাতে কোনো কৃত্রিম রং বা রাসায়নিক মেশানো থাকে না, তাকে প্রাকৃতিক খাদ্য বলে (যেমন— ফল, সবজি)।
ম্যারাসমাস্: এটি শিশুদেহে প্রোটিন এবং ক্যালরি (শক্তি) উভয়ের তীব্র অভাবের ফলে হওয়া একটি অপুষ্টিজনিত রোগ।
ভিটামিন: যে বিশেষ জৈব পরিপোষক সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাকে ভিটামিন বলে।
(ii) ফাইটোকেমিক্যাল বা উদ্ভিজ রাসায়নিক কী ? BMI কী ? রাফেজ কী ? 1+1+1
উত্তরঃ ফাইটোকেমিক্যাল: উদ্ভিজ্জ খাদ্যে (ফল ও সবজি) উপস্থিত রঙ-বেরঙের রাসায়নিক যৌগ যা মানবদেহকে সুস্থ রাখতে এবং ক্যানসার বা হার্টের রোগ প্রতিরোধে সাহায্য করে, তাকে ফাইটোকেমিক্যাল বলে।
BMI: এর পুরো নাম বডি মাস ইনডেক্স (Body Mass Index)। এটি দেহের ওজনকে (কেজিতে) উচ্চতার (মিটারে) বর্গ দিয়ে ভাগ করে নির্ণয় করা হয়, যা থেকে বোঝা যায় শরীরের ওজন উচ্চতা অনুযায়ী সঠিক কি না।
রাফেজ: খাদ্যের অপাচ্য তন্তুময় অংশকে (যেমন— সজনে ডাঁটা বা ওটসের আঁশ) রাফেজ বলে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
📌আরও দেখোঃ
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here
