FIRST SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
PORIBESH o BIGYAN QUESTION PAPER
Set-1
সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১ | Class 7 Poribesh O Biggan First Unit Test Question with Answer Set-1 wbbse
পাঠ্যসূচি / SYLLABUS ও নম্বর বিভাজন
1. ভৌত পরিবেশ তাপ
2. পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া
3. মানুষের খাদ্য

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
সপ্তম শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান-৩০ সময় : ১ ঘণ্টা
PHYSICAL SCIENCE (Marks : 20)
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (যে কোনো চারটি) : 1×4=4
(i) উষ্ণতা পরিমাপ করতে ব্যবহার করা হয়
(ব্যারোমিটার / থামোমিটার / হেক্সোমিটার / কোনোটিই নয়)।
উত্তরঃ থামোমিটার।
(ii) তাপের SI একক হল (সেলসিয়াস / জুল / ফারেনহাইট / ক্যালোরি)।
উত্তরঃ জুল।
(iii) তরল থেকে কঠিনে পরিণত হতে বস্তু
(তাপগ্রহণ / তাপবর্জন / উষ্ণতা গ্রহণ / উষ্ণতা বর্জন) করে।
উত্তরঃ তাপবর্জন।
(iv) পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে বলে (পরমাণু ক্রমাঙ্ক / পারমাণবিক সংখ্যা / পরমাণু ক্রমাঙ্ক ও পারমাণবিক সংখ্যা উভয়ই / কোনোটিই নয়)।
উত্তরঃ পারমাণবিক সংখ্যা।
(v) কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে বলে (বিক্রিয়ক পদার্থ / বিক্রিয়াজাত পদার্থ / বিকারক / কোনোটিই নয়)।
উত্তরঃ বিক্রিয়াজাত পদার্থ।
(vi) পরিবর্তনশীল যোজ্যতা আছে (সোডিয়ামের / ক্লোরিনের / কপারের / পটাশিয়ামের)।
উত্তরঃ কপারের।
2. শূন্যস্থান পূরণ কর (যে কোনো চারটি) : 1×4=4
(i) 100°C-এর 1 গ্রাম জলকে ________ পরিমাণ তাপ দিলে 100°C -এর 1 গ্রাম বাষ্পে পরিণত হয়।
উত্তরঃ 540 ক্যালোরি।
(ii) দেহের তাপমাত্রা বেড়ে গেলে মানুষের __________ ব্যাস বেড়ে যায়।
উত্তরঃ রক্তনালীর
(iii) 0°C = _________ °F
উত্তরঃ 32
(iv) একটি ইলেকট্রনের ভর একটি প্রোটনের ভরের __________ ভাগের এক ভাগ।
উত্তরঃ 1836
(v) সোডিয়াম ক্লোরাইডকে ___________ যৌগ বলা হয়।
উত্তরঃ আয়নিক।
(vi) পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হল __________।
উত্তরঃ KCl
3. দু-এক কথায় উত্তর দাও :- (যে কোনো চারটি) : 1×4=4
(i) সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটির গাণিতিক রূপ কী ?
উত্তরঃ `frac(C){5}`=`frac(F–32){9}`
(ii) উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তনের জন্য কোন্ তাপের প্রয়োজন ?
উত্তরঃ উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজন লীন তাপ বা সুপ্ত তাপ।
(iii) সত্য / মিথ্যা লেখো : তাপ কোনো বস্তু নয়, তাপ হল শক্তি।
উত্তরঃ সত্য।
(iv) CaCl₂ -এ ক্যালশিয়ামের যোজ্যতা কত ?
উত্তরঃ CaCl₂ -এ ক্যালশিয়ামের যোজ্যতা 2
(v) পরমাণুর কেন্দ্রককে কী বলে?
উত্তরঃ পরমাণুর কেন্দ্রককে বলে নিউক্লিয়াস।
(vi) CaCO₃ (তাপ) → CaO + CO₂ বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া ?
উত্তরঃ CaCO3 (তাপ)→ CaO + CO₂ বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়া।
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- (যে কোনো চারটি) : 2×4=8
(i) তাপ ও উষ্ণতার দুটি পার্থক্য লেখ।
উত্তরঃ সংজ্ঞা: তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। অন্যদিকে, উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে নাকি অন্য বস্তু থেকে তাপ নেবে।
পরিমাপক যন্ত্র: তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, আর উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার দিয়ে।
(ii) বস্তুদ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে ?
উত্তরঃ বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ প্রধানত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে:
১. বস্তুর ভর।
২. বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ।
৩. বস্তুর উষ্ণতার পরিবর্তন (উষ্ণতা কতটা বাড়ল বা কমল)।
(iii) জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন ?
উত্তরঃ মেঝে মোছার পর জলের বাষ্পীভবন ঘটে। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ জল মেঝে থেকে সংগ্রহ করে। ফলে মেঝের তাপ কমে যায় এবং মেঝে ঠান্ডা অনুভূত হয়।
(iv) মূলক কাকে বলে ? একটি উদাহরণ দাও ?
উত্তরঃ একাধিক মৌলের পরমাণু যখন জোটবদ্ধ হয়ে একটিমাত্র পরমাণুর মতো আচরণ করে এবং রাসায়নিক বিক্রিয়ায় অপরিবর্তিত থাকে, তখন তাকে মূলক বা রেডিক্যাল বলে।
উদাহরণ: সালফেট মূলক বা নাইট্রেট মূলক।
(v) জিঙ্ক অক্সাইড-এর সংকেত নির্ণয় করো। (Zn এর যোজ্যতা 2, O-এর যোজ্যতা 2)
উত্তরঃ জিঙ্কের যোজ্যতা ২ এবং অক্সিজেনের যোজ্যতা ২, সংকেত লেখার সময় যোজ্যতা বিনিময় করলে হয় Zn₂O₂
। যেহেতু উভয় যোজ্যতা সমান, তাই সরল অনুপাত করলে সংকেতটি দাঁড়ায় ZnO ।
5. মৌলের পরমাণুর গঠনের ছবি দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 1×4=4

(a) কার্বন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত ?
(b) কার্বন পরমাণুর ভরসংখ্যা কত ?
উত্তরঃ প্রদত্ত তথ্য (ছবি থেকে)—
প্রোটন সংখ্যা (p) = 6
নিউট্রন সংখ্যা (n) = 6
ইলেকট্রন বিন্যাস: প্রথম কক্ষে 2টি এবং দ্বিতীয় কক্ষে 4টি।
(a) কার্বন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত ?
উত্তরঃ কার্বন পরমাণুর ইলেকট্রন সংখ্যা হলো 6
(b) কার্বন পরমাণুর ভরসংখ্যা কত ?
উত্তর: কার্বন পরমাণুর ভরসংখ্যা হলো 12
LIFE SCIENCE (Marks : 10)
6. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : (যে কোনো চারটি) : 1×4=4
(i) ট্যারা চোখ (আয়রন / আয়োডিন / জিঙ্ক / ফসফরাস) খনিজ মৌলের অভাবে হতে পারে।
উত্তরঃ আয়োডিন।
(ii) মাশরুম-এ যে খাদ্য উপাদানটি বেশী পরিমাণে থাকে – (শর্করা / প্রোটিন / লিপিড / ভিটামিন)।
উত্তরঃ প্রোটিন।
(iii) কোনটি প্রক্রিয়াজাত খাদ্য ? – (কাঁচা ডিম / আইসক্রিম / রান্না করা মাংস / লজেন্স)।
উত্তরঃ লজেন্স।
(iv) গাছের খাবার তৈরী করতে কোন্ উপাদানটি লাগে না ? (অক্সিজেন / কার্বন-ডাই-অক্সাইড / সবুজ গাছের ক্লোরোফিল কণা / জল)।
উত্তরঃ অক্সিজেন।
(v) কোন্ ভিটামিন দাঁতের গঠন স্বাভাবিক রাখে ? – (ভিটামিন-A / ভিটামিন-D / ভিটামিন-E / ভিটামিন-K)।
উত্তরঃ ভিটামিন-D
(vi) চুলে যে প্রোটিন থাকে তা হল (কেরাটিন / অ্যাকটিন / ফাইব্রিনোজেন / কোলাজেন)।
উত্তরঃ কেরাটিন।
7. নীচের প্রশ্নগুলির দু-এক কথায় উত্তর দাও (যে কোনো দুটি) : 1×2=2
(i) শ্বেতসার হজম হবারপর যে সরলতম অণুতে পরিণত হয় তাকে কী বলে ?
উত্তরঃ শ্বেতসার বা স্টার্চ হজম হওয়ার পর গ্লুকোজ-এ পরিণত হয়।
(ii) শরীরে অতিরিক্ত লিপিড জমা হলে কী হয় ?
উত্তরঃ শরীরে অতিরিক্ত লিপিড বা চর্বি জমা হলে স্থূলত্ব বা মেদ বৃদ্ধি পায় এবং হৃদরোগ ও রক্তচাপের সমস্যা হতে পারে।
(iii) ভিটামিন-B কমপ্লেক্স এর একটি উৎস লেখো।
উত্তরঃ ভিটামিন-B কমপ্লেক্সের একটি প্রধান উৎস হলো ঢেঁকি ছাঁটা চাল বা দুধ।
(iv) একটি লিপিডযুক্ত খাদ্যের উদাহরণ দাও।
উত্তরঃ ঘি বা মাখন।
8. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো দুটি) : 2×2=4
(i) সংশ্লেষিত খাদ্যের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ ১. এই খাদ্যে কৃত্রিম রং, স্বাদ এবং গন্ধ মেশানো থাকে।
২. এগুলি দীর্ঘক্ষণ ভালো রাখার জন্য নানারকম রাসায়নিক পদার্থ বা প্রিজারভেটিভস্ (Preservatives) ব্যবহার করা হয়।
(ii) দুটি উদ্ভিজ্জ প্রোটিন জাতীয় খাদ্যের উদাহরণ দাও।
উত্তরঃ সয়াবিন এবং ডাল (যেমন- মুগ বা মুসুর ডাল)।
(iii) জলের দুটি প্রাকৃতিক উৎসের নাম লেখো।
উত্তরঃ নদী এবং বৃষ্টির জল।
(iv) ত্বক ও মুখবিবরে জল কী কী হিসাবে থাকে ?
উত্তরঃ ত্বকে জল ঘাম হিসেবে এবং মুখবিবরে লালারস হিসেবে থাকে।
📌আরও দেখোঃ
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here
