FIRST SUMMATIVE EVALUATION
CLASS 7 (VII) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
Set-4
সপ্তম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 7 Geography First Unit Test Question with Answer Set-4 wbbse
পাঠ্যসূচি / Syllabus
অধ্যায়-১ : পৃথিবীর পরিক্রমণ
অধ্যায়-২ : ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়
অধ্যায়-৩ : বায়ুচাপ
অধ্যায়-৯ : এশিয়া মহাদেশ
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
সপ্তম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান-৩০ সময় : ১ ঘণ্টা
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে-কোনো ছ-টি) : 1×6=6
(ক) পৃথিবীর অপসূর অবস্থান কোন্ দিনে সংঘটিত হয়-(অ) 3 জানুয়ারি (লা) 4 জুলাই (ই) 21 মার্চ
(খ) ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে- (অ) 82° 30′ পূর্ব (আ) 23½° উত্তর (ই) 90° পশ্চিম-রেখাকে
(গ) ‘চিনের ম্যাঞ্চেস্টার’ বলা হয়-(অ) ইচাং (আ) সেজুয়ান ই) সাংহাই শহরকে
(ঘ) বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়লে বায়ুর চাপ-(অ) বাড়ে (আ) কমে (ই) একই থাকে
(ঙ) অক্ষরেখাগুলির আকৃতি-(অ) অর্ধবৃত্ত (লা) পূর্ণবৃত্ত (ই) উপবৃত্ত
(চ) পৃথিবীর-(অ) একটি (আ) দুটি (ই) তিনটি গতি আছে
(ছ) এশিয়ার একটি পূর্ববাহিনী নদী হল-(অ) ওব (লা) হোয়াংহো (ই) টাইগ্রিস
2. নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও : 1×4=4
2.1 এককথায় উত্তর দাও (যে-কোনো দুটি) :
(ক) মুক্তিবেগ কাকে বলে ?
(খ) বায়ুর চাপ মাপার একক কী ?
(গ) OPEC-এর পুরো নাম কী ?
2.2 শূন্যস্থান পূরণ করো (যে-কোনো দুটি) :
(ক) পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব ______ 12 কিমি।
(খ) পৃথিবী তার কক্ষতলের সঙ্গে ________ ডিগ্রি কোণে হেলে থাকে।
(গ) ________ যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা
3. যে-কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও : 2×2=4
(ক) অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো।
(খ) পৃথিবীর ছাদ কাকে বলে ?
(গ) এশিয়ার দুটি পূর্ববাহিনী নদীর নাম লেখো।
(ঘ) অধিবর্ষ কাকে বলে ?
4. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(ক) পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির চিত্র-সহ নাম লেখো।
(খ) ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণ কী ?
(গ) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো।
(ঘ) জাপানের প্রধান চারটি দ্বীপের নাম লেখো।
5. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 5×2=10
(ক) ইয়োকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্যগুলি কী কী ?
(খ) এশিয়া মহাদেশের যে-কোনো দুটি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য ও স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও।
উত্তরঃ এশিয়া মহাদেশের বৈচিত্র্যময় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে প্রধান দুটি অঞ্চলের পরিচয় নিচে দেওয়া হলো:
১. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এই জলবায়ু দেখা যায়।
প্রধান বৈশিষ্ট্য: এখানে সারাবছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই গড় তাপমাত্রা খুব বেশি থাকে (প্রায় ২৭° সে.)। প্রতিদিন বিকেলে এখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত (4 O’clock Rain) হয়। এখানে ঋতু পরিবর্তন দেখা যায় না।
স্বাভাবিক উদ্ভিদ: প্রচুর বৃষ্টি ও উষ্ণতার কারণে এখানে অত্যন্ত ঘন চিরহরিৎ বা চিরসবুজ অরণ্য গড়ে উঠেছে। প্রধান গাছগুলি হলো— মেহগনি, রোজউড, আয়রনউড, রাবার এবং বাঁশ। এই বনভূমি এতটাই ঘন যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না।
২. মৌসুমি জলবায়ু অঞ্চল।
ভারত, বাংলাদেশ, মায়ানমার, দক্ষিণ চিন ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই জলবায়ু দেখা যায়।
প্রধান বৈশিষ্ট্য: এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র এবং শীতকাল শুষ্ক ও শীতল থাকে। বছরের নির্দিষ্ট সময়ে (বর্ষাকালে) সমুদ্র থেকে আসা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়।
স্বাভাবিক উদ্ভিদ: এখানকার প্রধান উদ্ভিদ হলো পর্ণমোচী বা পর্ণমোচী বৃক্ষ (শীতকালে বা শুষ্ক ঋতুতে গাছের পাতা ঝরে যায়)। প্রধান গাছগুলি হলো— শাল, সেগুন, মহুয়া, বট, অশ্বত্থ এবং আম। উপকূলীয় অঞ্চলে নোনা ও কাদা মাটিতে ম্যানগ্রোভ অরণ্য (যেমন: সুন্দরবন) দেখা যায়।
(গ) পৃথিবীর অনুসূর ও অপসূর অবস্থান বলতে কী বোঝো ? চিত্র অঙ্কন করে দেখাও।
(ঘ) চিত্র অঙ্কন করে পৃথিবীর সাতটি বায়ুর চাপ বলয়ের অবস্থান দেখাও।
📌আরও দেখোঃ
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here
