সপ্তম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৭ | Class 7 Bengali First Unit Test Question with Answer Set-7 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
Class 7 (VII) WBBSE
BENGALI QUESTION PAPER

Set-7

সপ্তম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৭ | Class 7 Bengali First Unit Test Question with Answer Set-7 wbbse 

∆ সিলেবাস বা পাঠ্যসূচি—

গল্প বা গদ্য : পাগলা গনেশ, আত্মকথা, একুশের তাৎপর্য, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা।

কবিতা বা পদ্য : ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, নানান দেশে নানান ভাষা, একুশের কবিতা, আঁকা লেখা।

ব্যাকরণ (ভাষাচর্চা) : বাংলা ভাষার শব্দ।

মাকু : ১ম ও ২য় অধ্যায়।

📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

DAKSHIN BARASAT S.A. HIGH SCHOOL
1st Summative Evaluation-2025
Class – VII
Subject – Bengali
Time: 1 Hour              Full Marks: 30

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×7=7

১.১ কীসের ছন্দ শুনলে ভালো ছড়া লেখা যাবে ?
(ক) নদীর স্রোত
(খ) সমুদ্রের ঢেউ
(গ) ঝড়-বাদলে
(ঘ) পাখির ডাকে

১.২ অধ্যাপক গণেশ যে বিষয় পড়াতেন-
(ক) মাইক্রো-ইলেকট্রনিক্স
(খ) মাইক্রোবায়োলজি
(গ) বায়োটেকনোলজি
(ঘ) ইঞ্জিনিয়ারিং

১.৩ অরিয়েন্টাল আর্টের প্রবর্তক হলেন-
(ক) নন্দলাল বসু
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) রামানন্দ চট্টোপাদ্যায়
(ঘ) রামকিঙ্কর বেইজ

১.৪ “তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন- কিসের দিকে-
(ক) মেঘ
(খ) অন্ধকারের ছবি
(গ) পুলের ছবি
(ঘ) ইউক্যালিপটাসের ছবি

১.৫ মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির কাছে প্রার্থনা করেছেন-
(ক) অর্থ
(খ) মোক্ষ
(গ) অমরতা
(ঘ) যশ

১.৬ নীচের শব্দগুলির মধ্যে কোনটি তদ্ভব শব্দ ?
(ক) কানাই
(খ) কাট
(গ) কেউ
(ঘ) কৃষ্ণ

১ ৭ সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্ট শব্দকে বলে-
(ক) তৎসম শব্দ
(খ) অর্ধ-তৎসম শব্দ
(গ) মিশ্র শব্দ
(ঘ) তদ্ভব শব্দ

২। অতি-সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1×7=7

২.১ মনের মাঝে মজা জমলে জীবন কেমন হবে ?

২.২ কোন্ কোন্ গ্রহ-উপগ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে ?

২.৩ রামকিঙ্কর লিডারদের পোট্রেট কোন পদ্ধতিতে আঁকতেন ?

২.৪ খোকনের ড্রয়িং-এর মাস্টার মশাই খোকনকে কী পরামর্শ দিয়েছিলেন ?

২.৫ “মধুময় তামরস”- ‘তামরস’ শব্দের অর্থ কী ?

২.৬ মাকুকে চেনার কী উপায় ঘড়িওয়ালা সোনা-টিয়াদের বলেছিল ?

২.৭ এককথায় প্রকাশ করো : ব্যাকরণ জানেন যিনি।

৩। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2×2=4

৩.১ গণেশ কেন হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিলেন ?

৩.২ নন্দলাল বসুর কাজের কোন ফোন দিক শিল্পী রামকিঙ্করকে প্রভাবিত করেছিল।

৩.৩ ‘প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না’ কেন ?

৪। নীচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2×2=4

৪.১ প্রকৃতির কোথায় কোথায় কবি ছন্দ খুঁজে পেয়েছেন লেখো।

৪.২ ‘ভুল দোষ গুণ ধরো’- আলোচ্য কবিতার ‘ভুল দোষ’ বা ‘গুণ’ বলতে কী বোঝানো হয়েছে ?

৪.৩ ‘মনুহীন কোরো না গো তব মন:কোকনদে’- কার কাছে কবি এই আকুতি করেছেন ? কেন করেছেন ?

৫। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 2×1=2

৫.১ অর্ধ-তৎসম শব্দ কাকে বলে ? একটি উদাহরণ দিয়ে বোঝাও।

৫.২ নীচের শব্দ দুটির উৎস নির্ণয় করো : গেরাম, চন্দ্র।

৬। নীচের যে কেনো একটি প্রশ্নের উত্তর দাও : 3×1=3

৬.১ ‘এই সাদামাটা সুরটাই আমাকে ভীষনভাবে টানে’- ‘সাদামাটা সুর’ বলতে তিনি কী বুঝিয়েছেন ? তাঁকে এই সুর টানে কেন ?

৬.২ ‘একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন’- ‘বেকুব’ শব্দটির অর্থ কী ? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন ? 1+2

৭। নীচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 3×1=3

৭১ মাকু কে ? সে কী কী করতে পারে ?

৭.২ হোটেল ওলার জন্মদিনের খবর শুনে সোনা-টিয়ার মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল ?

📌আরও দেখোঃ

📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply