Class 7 Bengali First Unit Test Question with Answer Set-1 wbbse | সপ্তম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

FIRST SUMMATIVE EVALUATION
Class 7 (VII) WBBSE
BENGALI QUESTION PAPER

Set-1

∆ সিলেবাস বা পাঠ্যসূচি—

  • গল্প বা গদ্য : পাগলা গনেশ, আত্মকথা, একুশের তাৎপর্য, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা।
  • কবিতা বা পদ্য : ছন্দে শুধু কান রাখো, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, নানান দেশে নানান ভাষা, একুশের কবিতা, আঁকা লেখা।
  • ব্যাকরণ (ভাষাচর্চা) : বাংলা ভাষার শব্দ।
  • মাকু : ১ম ও ২য় অধ্যায়।

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

HAZARATPUR HIGH SCHOOL(H.S)
1st Summative Evaluation-2025
Class-VII
Subject : Bengali

F.M. 30                           Time : 60 Min.

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১০=১০

১.১ কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন- (ফিরোজ তুঘলক / সিকন্দর লোদি / কানিং হাম / আলাউদ্দিন খিলজি)।

উত্তরঃ আলাউদ্দিন খিলজি।

১.২ সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গনেশ— (হিমালয়ের গিরিগুহায় / গভীর জঙ্গলে / মহাকাশে / বাড়িতে) আশ্রয় নিয়েছিলেন।

উত্তরঃ হিমালয়ের গিরিগুহায়।

১.৩ ‘খুব বড়ো চিত্রকর হবে তুমি’- একথা বলেছিলেন— (খোকনের বাবা / খোকনের বাবার বন্ধু / খোকনের আঁকার শিক্ষক / খোকনের দাদা)।

উত্তরঃ খোকনের বাবার বন্ধু।

১.৪ শান্তিনিকেতনে রামকিঙ্করই সর্বপ্রথম এই রঙের ব্যবহার শুরু করেছিলেন—
(জল রঙ / পেনসিল স্কেচ / প্যাস্টেল রং / অয়েল পেন্ট)।

উত্তরঃ অয়েল পেন্ট।

১.৫ ‘অ’ লিখছে ‘আ’ লিখছে দশ জোনাকি-
(আম / জাম / বকুল / পিয়াল) গাছে।

উত্তরঃ বকুল।

১.৬ ‘কোকনদ’ শব্দের অর্থ হল- (লাল পদ্ম / নীল পদ্ম / সাদা পদ্ম / লাল গোলাপ)।

উত্তরঃ লাল পদ্ম।

১.৭ হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ শোনা গেল যেখানে– (হাটের ধারে / বিন্নিধানের মাঠের ধারে / নদীর ধারে / ধান ক্ষেতের ধারে)।

উত্তরঃ বিন্নিধানের মাঠের ধারে।

১.৮ এই দুনিয়ায় যা না ভুললে ছন্দ অনুধাবন করা যবে না তা হলো– (জ্ঞান / উচ্ছ্বস / আবেগ / দ্বন্দ্ব)।

উত্তরঃ দ্বন্দ্ব।

১.৯ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলে- (তৎসম / অর্ধতৎসম / মিশ্র / তদ্ভব) শব্দ।

উত্তরঃ তৎসম।

১.১০ মিশ্র শব্দের একটি উদাহরন হল—
(তামাক / দীপশলাকা / আকাশগাঙ / গ্রাম)।

উত্তরঃ আকাশগাঙ।

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২×৫=১০

২.১ শিল্পী রামকিঙ্কর বেইজ কী কী দিয়ে রঙের প্রয়োজন মেটাতেন ? ২

উত্তরঃ গাছের পাতার রস, বাটনা-বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়ি-ভাজা খোলার চাঁছা ভুসোকালি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন।

২.২ ‘খোকনের প্রথম ছবি’ গল্পে খোকন কোন ক্লাস-এ পড়ে ? খোকনের বাড়ির সামনে কীসের গাছ আছে ? ১+১

উত্তরঃ ‘খোকনের প্রথম ছবি’ গল্পে খোকন ক্লাস টেন-এ পড়ে।

খোকনের বাড়ির সামনে ইউক্যালিপটাস গাছ আছে।

২.৩ কবি মৃদুল দাশগুপ্ত যখন ছবি আঁকেন তখন কী কী ঘটনা ঘটে ? ২

উত্তরঃ কবি মৃদুল দাশগুপ্ত যখন ছবি আঁকেন তখন তিনটি শালিক ঝগড়া থামায়, চড়ুই পাখি অবাক হয়ে তাকিয়ে থাকে। মাছকে ভুলে মাছরাঙা তার নীল রং ধার দিতে চায়। প্রজাপতি ছবি হতে চায়। গর্ত থেকে ইঁদুর বেরিয়ে পিটপিট চোখে চেয়ে থাকে।

২.৪ নদীর ওপারে সরু নালা মতো বেয়ে কোন্ কোন্ জানোয়াররা জল খেতে এসেছিল ? ২

উত্তরঃ প্রথমে দুটো ঘোড়া, তাদের তাড়িয়ে আনছে দুটো টুপি পরা বাঁদর, তাদের পেছনে গলায় ঘণ্টা বাঁধা একটা ছাগল, তার পেছনে পর পর দুটো মোটা ভাল্লুক, তার পেছনে গোটা ছয় কোঁকড়া লোম ছোট কুকুর।

২.৫ কোন বন থেকে কেউ আস্ত ফেরে না ? এককালে পেয়ারাকে কী বলা হত ? ১+১

উত্তরঃ কালিয়ার বন থেকে কেউ আস্ত ফেরে না‌। এককালে পেয়ারাকে পেয়ালা বলা হত।

৩। কুতুবমিনারের কথা গদ্যটির লেখক ………………..। ১

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।

৪। ছন্দে শুধু কান রাখো কবিতাটি লিখেছেন …………….. । ১

উত্তরঃ অজিত দত্ত।

৫। বাংলা ভাষায় শব্দ কয়প্রকার ? নাম লেখ। ৩

উত্তরঃ বাংলা ভাষায় শব্দকে ৭ ভাগে ভাগ করা হয়। (১) খাঁটি দেশি শব্দ (২) তৎসম শব্দ (৩) তদ্ভব শব্দ (৪) অর্ধতৎসম শব্দ (৫) বিদেশগত বা বিদেশি শব্দ (৬) প্রাদেশিক শব্দ (৭) মিশ্র শব্দ

৬। বিদ্যালয়ের অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট পত্র লেখ। ৫

উত্তরঃ (তোমাদের ব্যাকরণ বই থেকে দেওয়া হল)।

মাননীয়
প্রধান শিক্ষক মহাশয়,
সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়,
গ্রাম + পোস্ট- সিন্দ্রানী,
উত্তর ২৪ পরগনা

বিষয়: অসুস্থতাজনিত কারণে ছুটি মঞ্জুরের আবেদন

শ্রদ্ধেয় মহাশয়,

আমার বিনীত নিবেদন এই যে, আমি শ্রীমান পলাশ মণ্ডল আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণি ‘ক’ বিভাগের ছাত্র, ক্রমিক নং-১। প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি গত ৬ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম।

উক্ত ক’দিনের ছুটি মঞ্জুর করে আমাকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার অনুমতি দিলে কৃতজ্ঞ থাকব।

ইতি
একান্ত অনুগত ছাত্র
পলাশ মণ্ডল

সিন্দ্রানী
১২/৯/২০১৪

📌আরও দেখোঃ

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply