ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 6 Poribesh O Biggan First Unit Test Question with Answer Set-4

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
PORIBESH o BIGYAN QUESTION PAPER

Set-4

ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪ | Class 6 Poribesh O Biggan First Unit Test Question with Answer Set-4

পাঠ্যসূচি / সিলেবাস ও নম্বর বিভাজন

1. পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা (1-20)
2. আমাদের চারপাশের ঘটনাসমূহ (21-38)
3. মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ (39-54)

Raiganj Coronation High School (HS)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
ষষ্ঠ শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান-৩০                             সময় : ১ ঘণ্টা

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×12=12

(i) প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী ?- (a) তামা, (b) পারদ, (c) অক্সিজেন, (d) গ্রাফাইট।

উত্তরঃ (d) গ্রাফাইট।

(ii) কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটি হল- (a) সিম, (b) কালমেঘ, (c) সিংকোনা, (d) তুলসী।

উত্তরঃ (c) সিংকোনা

(iii) স্বর্ণলতা হল একপ্রকারের (a) পরজীবী উদ্ভিদ, (b) মিথোজীবী উদ্ভিদ, (c) মৃতজীবী উদ্ভিদ, (d) কোনোটিই নয়।

উত্তরঃ (a) পরজীবী উদ্ভিদ

(iv) একটি তরল ধাতু হল- (a) লোহা, (b) তামা, (v) পারদ, (d) ব্রোমিন।

উত্তরঃ (v) পারদ

(v) CH₄ যৌগে কার্বনের যোজ্যতা হল- (a) 1 (b) 2 (c) 3 (d) 4

উত্তরঃ (d) 4

(vi) কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হল- (a) PCl₃ (b) CCl₄ (c) PCl₅ (d) কোনোটিই নয়।

উত্তরঃ (b) CCl₄

(vii) ভৌত পরিবর্তন হল- (a) লোহায় মরচে পড়া, (b) দুধ থেকে, দই হওয়া, (c) জল ফুটে বাষ্প হওয়া, (d) কাঠ পুড়ে যাওয়া।

উত্তরঃ (c) জল ফুটে বাষ্প হওয়া

(viii) অ্যাজোলা পানা বাতাসের যে গ্যাসকে আবদ্ধ করতে পারে, সেটি হল- (a) অক্সিজেন, (b) কার্বন ডাইঅক্সাইড, (c) নাইট্রোজেন, (d) হাইড্রোজেন।

উত্তরঃ (c) নাইট্রোজেন

(ix) প্রদত্ত কোনটি মৌল ?- (a) জল, (b) বায়ু, (c) মিথেন, (d) ম্যাঙ্গানিজ।

উত্তরঃ (d) ম্যাঙ্গানিজ।

(x) চাল ফুটে ভাত হওয়া হল একপ্রকার – (a) একমুখী ঘটনা, (b) পর্যাবৃত্ত ঘটনা, (c) প্রাকৃতিক ঘটনা, (d) অনভিপ্রেত ঘটনা।

উত্তরঃ (a) একমুখী ঘটনা।

(xi) নিম্নোক্ত কোন্ পদ্ধতিতে বালি ও লোহাচুরের মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করা হয় ? (a) কেলাসন, (b) পাতন, (c) চুম্বকের সাহায্যে, (d) পরিস্রাবণ।

উত্তরঃ (c) চুম্বকের সাহায্যে।

(xii) ল্যাকটোব্যাসিলাস হল এক ধরনের- (a) আদ্যপ্রাণী, (b) ভাইরাস, (c) ব্যাকটেরিয়া, (d) ছত্রাক।

উত্তরঃ (c) ব্যাকটেরিয়া।

2. নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও : 1×6=6

(i) শূন্যস্থান পূরণ করো : ফিলটার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ___________।

উত্তরঃ পরিশ্রুত।

(ii) জল কী কী মৌল দ্বারা গঠিত ?

উত্তরঃ জল হাইড্রোজেন ও অক্সিজেন মৌল দ্বারা গঠিত।

(iii) সত্য বা মিথ্যা লেখো : ভূমিকম্প হল একটি অভিপ্রেত ঘটনা।

উত্তরঃ মিথ্যা (এটি অনভিপ্রেত ঘটনা)।

(iv) মৌল X এবং Y যথাক্রমে ধাতু ও অধাতু। X-এর যোজ্যতা 2 এবং Y-এর যোজ্যতা 3 হলে মৌলদুটির সমন্বয়ে গঠিত যৌগের সংকেত লেখো।

উত্তরঃ মৌল X এবং Y দ্বারা গঠিত যৌগের সংকেত হবে X₃Y₂

(v) মানুষের শরীরে বসবাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো।

উত্তরঃ মানুষের শরীরে বসবাসকারী একটি পরজীবী প্রাণী: যকৃৎ কৃমি বা উকুন।

(vi) লবণ জলের মধ্যে কোনটি দ্রাব ও কোনটি দ্রাবক ?

উত্তরঃ লবণ জলের মধ্যে লবণ হলো দ্রাব এবং জল হলো দ্রাবক।

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ছয়টি) : 2×6=12

(i) পরাগমিলন কাকে বলে ? এর একটি গুরুত্ব লেখো।

উত্তরঃ ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে পরাগমিলন বা পরাগযোগ বলে।
গুরুত্ব: পরাগমিলনের ফলেই উদ্ভিদের ফল ও বীজ উৎপন্ন হয়, যা উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে।

(ii) মিথোজীবিতা কাকে বলে ? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

উত্তরঃ যখন দুটি ভিন্ন জীব একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে এবং কেউ কারোর ক্ষতি না করে উভয়ই উপকৃত হয়, তখন সেই সম্পর্ককে মিথোজীবিতা বলে।
উদাহরণ: সাগরকুসুম ও ক্লাউন মাছের সম্পর্ক। ক্লাউন মাছ সাগরকুসুমের বিষাক্ত শুঁড়ের মধ্যে শত্রু থেকে রক্ষা পায়, বিনিময়ে ক্লাউন মাছের পড়ে যাওয়া খাবারের টুকরো খেয়ে সাগরকুসুম পুষ্টি পায়।

(iii) ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে চারটি পার্থক্য লেখো।

উত্তরঃ

ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন
নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় না। সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থ উৎপন্ন হয়।
এটি অস্থায়ী এবং উভমুখী ঘটনা। এটি স্থায়ী এবং একমুখী ঘটনা।
মূল উপাদানের কোনো পরিবর্তন হয় না। মূল উপাদানের আমূল পরিবর্তন ঘটে।
উদাহরণ: বরফ গলে জল হওয়া। উদাহরণ: লোহায় মরচে পড়া।

(iv) পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ পর্যাবৃত্ত ঘটনা: যে ঘটনাগুলো নির্দিষ্ট সময় অন্তর অন্তর পুনরায় ঘটে, তাদের পর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন— ঋতু পরিবর্তন, ঘড়ির কাঁটার চলন।

অপর্যাবৃত্ত ঘটনা: যে ঘটনাগুলো ঘটার কোনো নির্দিষ্ট নিয়ম বা সময় নেই, তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন— ভূমিকম্প, হঠাৎ ঝোড়ো হাওয়া দেওয়া।

(v) অক্সিজেনের দুটি ধর্ম লেখো।

উত্তরঃ ১. অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্য পদার্থকে জ্বলতে বিশেষভাবে সাহায্য করে।
২. এটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন একটি গ্যাসীয় পদার্থ।

(vi) পাউরুটির গায়ে ফুটো থাকে কেন ?

উত্তরঃ পাউরুটি তৈরির সময় ময়দার মণ্ডতে ইস্ট মেশানো হয়। ইস্ট শর্করাকে ভেঙে কার্বন ডাই-অক্সাইড (CO₂) তৈরি করে। এই গ্যাস যখন পাউরুটির ভেতর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পাউরুটি ফুলে ওঠে এবং কার্বন ডাই-অক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্র বা ফুটো তৈরি করে।

(vii) কেলাসন বলতে কী বোঝায় ?

উত্তরঃ কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে বা উত্তপ্ত করে দ্রাবক বাষ্পীভূত করলে, ওই কঠিন পদার্থের জ্যামিতিক আকারযুক্ত দানা বা কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে। যেমন— সমুদ্রের জল থেকে নুনের দানা তৈরি করা।

📌 আরো দেখোঃ

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি গণিত প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply