FIRST SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
PORIBESH o BIGYAN QUESTION PAPER
Set-1
ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১ | Class 6 Poribesh O Biggan First Unit Test Question with Answer Set-1 wbbse
পাঠ্যসূচি / সিলেবাস
1. পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা (1-20)
2. আমাদের চারপাশের ঘটনাসমূহ (21-38)
3. মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ (39-54)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
ষষ্ঠ শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান-৩০ সময় : ১ ঘণ্টা
১। সঠিক উত্তরটি বেছে নাও : ১x৬=৬
(ক) অগ্নাশয়ের জীবানু বাসা বাঁধে-
(a) ফুসফুসে
(b) অন্ত্রে
(c) হৃদপিণ্ডে
(d) যকৃতে
উত্তরঃ (b) অন্ত্রে।
(খ) চোখ ভালো রাখতে সাহায্য করে-
(a) ভিটামিন-A
(b) ভিটামিন-D
(c) ভিটামিন-C
(d) ভিটামিন-K
উত্তরঃ (a) ভিটামিন-A
(গ) তড়িৎপ্রবাহের একক হল-
(a) কেলভিন (K)
(b) অ্যাম্পিয়ার
(c) ভোল্ট
(d) ওয়াট
উত্তরঃ (b) অ্যাম্পিয়ার।
(ঘ) জোয়ারভাটা হল একটি-
(a) পর্যাবৃত্ত
(b) অপর্যাবৃত্ত
(c) রাসায়নিক
(d) স্থির
উত্তরঃ (a) পর্যাবৃত্ত।
(ঙ) তড়িতের সপরিবাহী হল-
(a) তামা
(b) কাঠকয়লা
(c) কাগজ
(d) প্লাস্টিক
উত্তরঃ (a) তামা
(চ) বাতাস হল-
(a) মিশ্র
(b) যৌগিক
(c) মৌল
(d) ধাতু
উত্তরঃ (a) মিশ্র
২। শূন্যস্থান পূরণ কর : ১০৬ = ৬
(ক) শরীরের উষ্ণতা মাপার জন্য __________ ব্যবহার করা হয়।
উত্তরঃ থার্মোমিটার।
(খ) সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে __________ মাপা হয়।
উত্তরঃ ভর।
(গ) কুইনাইনের উৎস হল ___________ গাছের ছাল।
উত্তরঃ সিঙ্কোনা
(ঘ) জল থেকে বাষ্প হতে ___________ শক্তি লাগে।
উত্তরঃ তাপ।
(ঙ) একটি চককে দু আধখানা করলে চকের উপরিতলের ক্ষেত্রফল ___________।
উত্তরঃ বৃদ্ধি পায়।
(চ) একটি নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে, তাকে বলে ___________ ঘটনা।
উত্তরঃ পর্যাবৃত্ত
৩। একটি বাক্যে উত্তর দাও : ১×৮=৮
(ক) উপক্ষার কাকে বলে ?
উত্তরঃ উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থকে উপক্ষার বলে।
যে ক্ষার জলে দ্রবীভূত হয় তাকে উপক্ষার (ক্ষার) বলে।
(খ) রেসারপিনের একটি ব্যবহার লেখ।
উত্তরঃ রেসারপিন উচ্চ রক্তচাপ কমাতে ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।
(গ) আলোকবর্ষ কিসের একক ?
উত্তরঃ আলোকবর্ষ মহাজাগতিক দূরত্ব মাপার একক।
(ঘ) আয়তন মাপনী চোঙ কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তরঃ আয়তন মাপনী চোঙ তরলের আয়তন মাপতে ব্যবহৃত হয়।
(ঙ) জল কী কী মৌল নিয়ে গঠিত ?
উত্তরঃ জল হাইড্রোজেন ও অক্সিজেন মৌল নিয়ে গঠিত।
(চ) বনজঙ্গল কেটে বাড়ি বানানো। এটি অভিপ্রেত না অনভিপ্রেত ঘটনা ?
উত্তরঃ এটি একটি অনভিপ্রেত ঘটনা।
(ছ) একটি তরল ধাতুর নাম লেখ।
উত্তরঃ একটি তরল ধাতু হলো পারদ।
(জ) পটাশিয়ামের ল্যাটিন নাম কী?
উত্তরঃ পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম (Kaliumi)।
৪। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন ৫টি) : ২×৫=১০
(ক) ইস্ট কীভাবে পাউরুটি তৈরীতে সাহায্য করে ?
উত্তরঃ ইস্ট চিনি ভেঙে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস তৈরি করে, ফলে ময়দা ফুলে উঠে এবং পাউরুটি নরম হয়।
(খ) প্রাথমিক রাশি ও লব্ধ রাশির দুটি পার্থক্য লেখ।
উত্তরঃ ১. প্রাথমিক রাশি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না, কিন্তু লব্ধ রাশি প্রাথমিক রাশির ওপর নির্ভর করে।
২. দৈর্ঘ্য হলো প্রাথমিক রাশি, আর ক্ষেত্রফল বা বেগ হলো লব্ধ রাশি।
(গ) গাছ কীভাবে পরিবেশে কার্বন-ডাই-অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে ?
উত্তরঃ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গাছ বাতাস থেকে ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং প্রাণীকুলের শ্বাসকার্যের জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেন গ্যাস বাতাসে ত্যাগ করে, ফলে পরিবেশে এদের ভারসাম্য বজায় থাকে।
(ঘ) ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য লেখ।
উত্তরঃ ১. ভৌত পরিবর্তন উভমুখী ও অস্থায়ী, কিন্তু রাসায়নিক পরিবর্তন একমুখী ও স্থায়ী।
২. ভৌত পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয় না, রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয়।
(ঙ) অক্সিজেন ও হাইড্রোজেনের মধ্যে কোনটি নিজে জ্বলে ও কোনটি অন্যকে জ্বলতে সাহায্য করে ?
উত্তরঃ হাইড্রোজেন নিজে জ্বলে এবং অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করে।
(চ) কার্বন-ডাই-অক্সাইডের সংকেত লেখ। কার্বন-ডাই-অক্সাইডের একটি অণুতে কয়টি পরমাণু আছে ?
উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইডের সংকেত CO₂। এর একটি অণুতে মোট ৩টি পরমাণু আছে (১টি কার্বন ও ২টি অক্সিজেন)।
(ছ) নীচের মৌলগুলির চিহ্ন লেখ : (i) সালফার (ii) ফসফরাস
উত্তরঃ (i) সালফার – S, (ii) ফসফরাস P
(জ) ধাতুদের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তরঃ ১. ধাতুগুলি সাধারণত তাপ ও তড়িতের সুপরিবাহী হয়।
২. ধাতুর একটি বিশেষ উজ্জ্বলতা বা দ্যুতি থাকে এবং আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়।
📌 আরো দেখোঃ
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌ষষ্ঠ শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি গণিত প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান প্রশ্নোত্তর Click Here
