ষষ্ঠ শ্রেণির গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২ | Class 6 Mathematics First Unit Test Question Paper Set-2 wbbse

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
MATHS QUESTION PAPER

Set-2

ষষ্ঠ শ্রেণির গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২ | Class 6 Mathematics First Unit Test Question Paper Set-2 wbbse

প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ণ-২০২৫
শ্রেনি : ষষ্ঠ
বিষয় : গণিত
পূর্ণমান : ৩০                      সময় : ১ ঘণ্টা

1. নীচের যে কোন নয়টি প্রশ্নের উত্তর দাও : 1×9=9

(i) একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ?

উত্তরঃ একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360°।

(ii) বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে পার্থক্য কী ?

উত্তরঃ বর্গক্ষেত্র ও রম্বসের পার্থক্য—

বর্গক্ষেত্র : চারটি বাহু সমান এবং চারটি কোণই সমকোণ (90°)। কর্ণদ্বয় সমান।

রম্বস : চারটি বাহু সমান কিন্তু চারটি কোণ সমকোণ নাও হতে পারে। কর্ণদ্বয় সাধারণত সমান নয়।

(iii) 150 টাকার `frac1{2}` অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা থাকবে ?

সমাধান : 150 টাকার `frac1{2}` অংশ = 150 ÷ 2 = 75 টাকা।

ধরি, x টাকা নিলে 30 টাকা থাকবে।
তাহলে, 75 − x = 30
⇒ x = 75 − 30 = 45 টাকা।

উত্তরঃ 75 টাকা থেকে 45 টাকা নিলে 30 টাকা থাকবে।

(iv) পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে ?
উদাহরণ দাও।

উত্তরঃ যে দুইটি সংখ্যার গ.সা.গু 1, তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে।

উদাহরণ: 8 ও 15 (কারণ এদের গ.সা.গু 1)।

(v) সমকোণী সমদ্বিবাহু ত্রিভূজ কাকে বলে ?

উত্তরঃ যে ত্রিভুজের একটি কোণ 90° এবং অপর দুইটি বাহু সমান, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে।

(vi) 374521 সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান লেখো।

উত্তরঃ 374521 সংখ্যায় 5 এর স্থানীয় মান = 500 (কারণ 5 শতকের ঘরে আছে)।

(vii) XLV রোমান সংখ্যাটি হিন্দু আরবিক সংখ্যায় লেখো।

সমাধান : XLV
X = 10, L = 50, V = 5
XL = 50 − 10 = 40
অতএব, XLV = 40 + 5 = 45 (উত্তর)

(viii) একটি ভগ্নাংশ ও তার অন্যোন্যকের গুণফল কত ?

উত্তরঃ একটি ভগ্নাংশ ও তার অন্যোন্যকের গুণফল = 1

(ix) 2 x 0.05 × 0.2 = কত ?

সমাধান :

2 × 0.05 × 0.2

= 2 × 0.01

= 0.02

উত্তরঃ 0.02

(x) 9 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত ?

সমাধান :

ব্যাস = 9 সেমি
ব্যাসার্ধ = 9 ÷ 2 = 4.5 সেমি (উত্তর)

(xi) 4, 9, 1, 0, 2, 7, 3 এই অঙ্কগুলি দিয়ে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো।

সমাধান :

বৃহত্তম সাত অঙ্কের সংখ্যা পেতে অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজাই—
9, 7, 4, 3, 2, 1, 0

অতএব সংখ্যা = 9743210

2. যে-কোনো 3টি প্রশ্নের উত্তর দাও : 3×3=9

(i) সরল করো:

`256\div\overline{16\div2} ÷ \overline{18\div9}` × 2

সমাধান : কষে দেখি – 1.1 (2.a)

(ii) আজ আমার ঠাকুমা অনেকটা কুলের আচার তৈরি করলেন । তিনি সেই আচারের `frac(4){7}` অংশ কাঁচের শিশিতে ভরতি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম ?

সমাধান : কষে দেখি – 6 (16)

(iii) একটি স্থূলকোণী ত্রিভূজ অঙ্কণ করে তার প্রতিটি বাহু ও কোণের নাম লেখো।

সমাধান : কষে দেখি – 1.5 (অথবা পৃঃ নং 191 দেখো)

যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট অর্থাৎ ৯০° এর চেয়ে বড় কিন্তু ১৮০° এর চেয়ে ছোট তাকে স্থুলকোণী ত্রিভুজ বলে।

`angleABC` একটি স্থূলকোণ।

`angleBAC` এবং `angleACB`একটি সূক্ষ্ম কোণ।

(iv) দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে 252 ও 6; সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি।

সমাধান : কষে দেখি – 1.2 (14)

3. নীচের অঙ্কগুলির সমাধান করো (3টি) : 4×3=12

(i) 234567 এর সঙ্গে কোন্ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে ?

সমাধান : কষে দেখি – 2 (17)

(ii) একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে। 200 দিনের মধ্যে 2700 টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে ?

No. 24 (পৃঃ নং 42)

(iii) হষ্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে। কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে ?

সমাধান : কষে দেখি – 1.6 (8)

(iv) রাজিয়া তার টাকার `frac(3){5}` অংশ দেবনাথকে এবং `frac(4){25}` অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে আর 120 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল ?

সমাধান : কষে দেখি – 6 (11)

📌 আরো দেখোঃ

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি গণিত প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply