Class 6 Bengali First Unit Test Question Paper Set-3 | ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
BENGALI QUESTION PAPER

Class 6 Bengali First Unit Test Question Paper Set-3 wbbse | ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

Set-3

∆ পাঠ্যসূচী/সিলেবাস—

∆ সাহিত্যমেলাঃ
• গদ্য— (১) সেনাপতি শংকর, (২) পশু পাখির ভাষা, (৩) কুমোরে-পোকার বাসাবাড়ি।

• পদ্য— (১) ভরদুপুরে, (২) পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি, (৩) মন ভালো করা, (৪) ঘাসফড়িং,

∆ হ য ব র ল— ১ –১৪ পৃষ্ঠা।

∆ ভাষাচর্চাঃ (১) বিসর্গ সন্ধি, (২) শব্দের গঠন।

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
ষষ্ঠ শ্রেণি      বিষয় : বাংলা
সময় : ১ ঘণ্ট                                    পূর্ণমান : ৩০

১। বন্ধনীর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (যে কোনো দুটি) : ১×২=২

১.১ বিভীষণ মাস্টারের মতে, সবচেয়ে বড়ো বই হল – (রামায়ণ / মহাভারত / পৃথিবী / পুরাণ)।

১.২ শিম্পাঞ্জি, ওরাংদের এক জাতভাই হল– (হনুমান / মানুষ / ভালুক / গরিলা)।

১.৩ কুমোর-পোকার গায়ের রং – (ধবধবে সাদা / টকটকে লাল / মিশমিশে কালো / কটকটে হলুদ)।

২। অতি সংক্ষেপে নীচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ১×২=২

২.১ ক্যাস্টাং সাহেব প্রায় কত বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন ?

২.২ কুমোর-পোকা কীভাবে মাকড়সার শরীরে বিষ ঢালে ?

২.৩ স্বপ্নে শংকরের বাতাসের রং কী ?

৩। সংক্ষেপে নীচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×২=৪

৩.১ “বাচ্চাদের জন্যে খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস” – অংশটি কোন্ গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে ? কে খাদ্য সঞ্চিত রেখেই খালাস ?

৩.২ ক্যাস্টাং সাহেব কীভাবে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন ?

৩.৩ “পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে” – তখন কীভাবে চলতে হবে ?

৪। বন্ধনীর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো (যে কোনো দুটি) : ১×২=২

৪.১ মন ভালো করা রোদ্দুর- (ময়ূর / মাছরাঙা / হাঁড়িচাচা /কাঠঠোকরা) পাখির গায়ের মতন।

৪.২ আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে- (বুনো পাহাড় / মরুভূমি / প্রভাত সূর্য / পাইন গাছ)।

৪.৩ অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন- (বন্ধুত্ব / আত্মীয়তা / শত্রুতা / ঝগড়া)।

৫। অতি সংক্ষেপে নীচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ১×২=২

৫.১ ‘ভরদুপুরে’ কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে কী দেখছে ?

৫.২ পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে ?

৫.৩ “আমি কথা দিয়ে এসেছি’- কোন্ কথা দিয়ে এসেছেন ?

৬। সংক্ষেপে নীচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২×২=৪

৬.১ “ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার।”- কবিকে কেন ‘ভিজে ঘাসের ওপর’ আবার যেতে হবে ?

৬.২ কাকে ‘পথিকজনের ছাতা’ বলা হয়েছে ? তার তলায় কী পাতা রয়েছে ?

৬.৩ পাইন গাছ সারাদিন কীভাবে কাটায় ?

৭। নীচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪

৭.১ বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কী ?

৭.২ বুড়োর পরিমাপক ফিতেটিতে কোন্ সংখ্যাটিই কেবল পড়া যাচ্ছিল ?

৭.৩ ‘হযবরল’-তে বেড়ালের রঙ কী ?

৭.৪ ‘হযবরল’ গল্পের শুরুতেই কোন্ ঋতুর কথা আছে ?

৭.৫ কাকেশ্বর কুচকুচের নিবাস কোথায় ?

৮। বন্ধনীর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×৪=৪

৮.১ ‘সন্ধি’ কথার অর্থ (যুদ্ধ / মিলন / মারামারি / মড়ক)।

৮.২ ধ্বনির লিখিত রূপ হল (শব্দ / বর্ণ / সাধিত শব্দ / শব্দাংশ)।

৮.৩ সংখ্যাবাচক শব্দ নয় (চার / সাত / তৃতীয় / বারো)।

৮.৪ কোনটি বিসর্গসন্ধির উদাহরণ- (পুরঃ + হিত / নিঃ + শব্দ / ভাঃ + কর / সবগুলিই)।

৯। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ছয়টি) : ১×৬=৬

৯.১ মৌলিক শব্দ কাকে বলে ? উদাহরণ দাও।

৯.২ পূরণবাচক শব্দ আর কী কী নামে পরিচিত ?

৯.৩ সন্ধি বিচ্ছেদ করো : প্রাতরাশ, নির্বিকার।

৯.৪ বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি ‘র’-এ পরিণত হয়েছে এমন দুটি উদাহরণ দাও।

৯.৫ ‘সন্দেশ’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী ?

৯.৬ একটি স্বরধ্বনির সাহায্যে গঠিত শব্দের উদাহরণ দাও।

৯.৭ ‘বৃহস্পতি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করো। একে কী ধরনের সন্ধি বলা হয় ?

৯.৮ একটি অনির্দেশক সংখ্যা শব্দের উদাহরণ দাও।

📌 আরো দেখুনঃ

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি গণিত প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply