Class 11 Bengali 2nd Semester Question Paper Set-8 wbchse | একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র সেট-৮

2ND SEMESTER EXAMINATION
CLASS 11 (XI) WBCHSE
BENGALI QUESTION PAPER

Set-8

Class 11 Bengali 2nd Semester Question Paper Set-8 wbchse | একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র সেট-৮

📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here

📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here

📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here

HAZARATPUR HIGH SCHOOL (H.S.)
2nd Semester Examination-2026
Class-XI
Subject-BENGALI
F.M-40                          Time-2 hours

১। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

১.১. “মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি”। কোন প্রসঙ্গে এমন উক্তি ? উক্তিটির তাৎপর্য লেখ ?‌২+৩

১.২. “হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন”-কোন পরিস্থিতিতে এমনটি সম্ভব বলে লেখক মনে করেছেন ? ২+৩

২। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

২.১ নিম্নবিত্ত জীবনের ছবি নুন কবিতায় কী ভাবে ফুটে উঠেছে তা লেখ। ৫

২.২ ‘তব হাম প্রিয়া দূরদেশে না পাঠাই’ কে কোন প্রিয়াকে কেন দূরদেশে পাঠাবেন না। এই উক্তির আলোকে বক্তার মানসিকতা কে ব্যাখ্যা করো ? ২+৩

৩। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

৩.১. একাঙ্ক নাটক হিসাবে ‘আগুন’ নাটকটি কতখানি সার্থক তা আলোচনা করো।

৩.২. ‘যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক’- কোন প্রসঙ্গে কে একথা বলেছেন। কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো।

৪। অনধিক ১৫০ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২=১০

৪.১ ‘এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কী প্রকারে ?’- ভুবন কেন সৃষ্টি করা দরকার ? এই ভুবন কেমন করে সৃষ্টি হওয়া সম্ভব ? ২+৩

৪.২ ‘আজব শহর কলকেতাই বটে’ কেন প্রাবন্ধিকের এই ধারণা হয়েছে তা লেখ।

৪.৩ ‘আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস’ কার কোন বিশ্বাসের কথা বলা হয়েছে ? তিনি এই বিশ্বাসের প্রসঙ্গে কী কী বলেছেন ? ২+৩

৪.৪ ‘সে ভয়ও নেই আর চাই কি?” এখানে কোন ভয় না থাকার কথা বলা হয়েছে? কী কী পাওয়ার পর আর কিছু বক্তা চান না?

৫। অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

৫.১. বাংলা গদ্যের বিকাশে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৫

৫.২. ছোট গল্পকার রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করো। ৫

৫.৩. বাংলা সাহিত্যে ছড়া ও ধাধার সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫

৬। নিম্নলিখিত যে কোন বিষয়ে নির্দেশ অনুসারে কমবেশী ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০x১=১০

৬.১ নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো।

৬.১ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো।

চলভাষ ছাড়া চলমান জীবন অচল

চলভাষ বা মোবাইল ফোন ছাড়া আমাদের জীবন অচল হয়ে পড়েছে। মোবাইল ফোন যেন আমাদের ছায়া সঙ্গী, যোগাযোগের অন্যতম মাধ্যম, আর সেই সঙ্গে যুগোপযোগী হওয়ার জনপ্রিয় যন্ত্র। মোবাইল ফোনের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযোগ তৈরী থেকে আত্মপ্রচার এবং উপার্জন সবই সম্বব। তাই চলভাষ আমাদের জীবনে অপরিহার্য।

📌 আরো দেখুনঃ

📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here

📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here

📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply