Class 11 Bengali 2nd Semester Question Paper Set-7 wbchse | একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র সেট-৭

2ND SEMESTER EXAMINATION
CLASS 11 (XI) WBCHSE
BENGALI QUESTION PAPER

Set-7

Class 11 Bengali 2nd Semester Question Paper Set-7 wbchse | একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র সেট-৭

📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here

📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here

📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here

Diamond Harbour High School (H.S.)
2nd Semester Examination-2025
Class-XI
Subject-BENGALI
F.M-40                           Time-2 hours

১। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও: ৫x১=৫

১.১ রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্পের ফটিক চরিত্রটি বিশ্লেষণ করো।

১.২ ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পের যামিনীর চরিত্রটি বিশ্লেষণ করো। ৫

১.২ অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

২.১ লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালনগীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। ২+৩=৫

২.২ ‘কী হবে দুঃখ করে ?’- এখানে কোন দুঃখের কথা বলা হয়েছে ? বক্তা সেই দুঃখকে অর্থহীন মনে করেছেন কেন ? ২+৩=৫

৩। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

৩.১ গণনাট্য কাকে বলে? গণনাট্যের ধারায় ‘আগুন’ নাটকটির সার্থকতা আলোচনা করো। ১+৪=৫

৩.২ ‘আগুন’ নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। ৫

8। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোন দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২=১০

৪.১ ‘আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস, রীবন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তাঁর গানের জন্য।’- রবীন্দ্রনাথের গান সম্পর্কে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর ব্যক্তিগত যে-বিশ্বাস প্রবন্ধে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। ৫

৪.২ ‘কলকাতা যে ‘আজব শহর’ তা কখন ও কীভাবে প্রাবন্ধিকের কাছে সপ্রমাণ হয়ে গেল ? ২+৩=৫

৪.৩ প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য কী করেন। প্রাবন্ধিকের দৃষ্টিতে বইয়ের গুরুত্ব কী তা লেখো। ২+৩=৫

৪.৪ “বাড়ির আড্ডায় ‘মেল’ মেলে না”- এরূপ উক্তির কারণ কী ? লেখক কোথায়, কাদের সঙ্গে আড্ডা দিতেন ? ২+৩=৫

৫। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোন একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৫.১ বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৫

৫.২ ঈশ্বর গুপ্তের কবি-প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫

৫.৩ নাট্যকার দীনবন্ধু মিত্রের নাট্য কৃতিত্বর পরিচয় দাও।

৬। নিম্নলিখিত যে-কোন একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো।

৬.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। ১০

৬.২ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। ১০

বিতর্কের বিষয়ঃ ইংরেজি মাধ্যম স্কুলই দেশের ভবিষ্যৎ।

মতের পক্ষে: বিশুদ্ধ জ্ঞানার্জনের জন্য অথবা পেশাগত সাফল্যের জন্য ইংরাজি মাধ্যম ছাড়া গতি নেই। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে শিক্ষাগ্রহণ একমাত্র পন্থা। বহু ভাষার দেশ ভারতে প্রাদেশিক ভাষায় তথা মাতৃভাষায় শিক্ষালাভ করলেও জাতীয় স্তরে ভাষাগত সমন্বয়ের অভাব পরিলক্ষিত হয় যদি না ইংরেজি ভাষার উপর দখল না থাকে। তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ইংরেজি মাধ্যম ব্যতীত কোনো সন্তোষজনক ও সুষ্ঠু বিকল্প নেই। সুতরাং প্রাত্যহিক জীবনযাপন ও সঠিক শিক্ষার ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে শিক্ষাগ্রহণই আমাদের ভবিষ্যৎ।

📌 আরো দেখুনঃ

📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here

📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here

📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply