Class 11 Bengali 2nd Semester Question Paper Set-4 wbchse | একাদশ শ্রেণি বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র সেট-৪

2ND SEMESTER EXAMINATION
CLASS 11 (XI) WBCHSE
BENGALI QUESTION PAPER

Set-4

Class 11 Bengali 2nd Semester Question Paper Set-4 wbchse | একাদশ শ্রেণি বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নপত্র সেট-৪

📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here

📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here

📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here


2nd Semester Examination-2025
Class-XI
Subject-BENGALI
F.M-40                            Time-2 hours

১। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

১.১ “মামীর স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটে ফটিকের সবচেয়ে বাজিত।”- উদ্ধৃত অংশটির আলোকে ফটিকের প্রতি তার মামীর দুর্ব্যবহার নিজের ভাষায় বর্ণনা করো।

১.২ যামিনীর মায়ের উৎকণ্ঠা গল্পকথক কীভাবে জেনে ছিলেন এবং কীভাবে প্রশমিত করেছিলেন তা ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্প অনুসারে লেখো।

২। অনধিক একশ্যে পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

২.১ বৈষ্ণব পদাবলি সাহিত্যে ‘ভাব সম্মিলন’ বলতে কী বোঝ ? পদটিতে শ্রীরাধার বক্তব্য নিজের ভাষায় বর্ণনা করো। ২+৩=৫

২.২ “আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক।”- ‘আমাদের’ বলতে কাদের কথা বোঝানো হয়েছে। বক্তার এমন দাবি রাখার কারণ কী ?

৩। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৩.১ সিভিক গার্ডের ব্যবহার ও অন্যান্য চরিত্রের প্রতিক্রিয়া ‘আগুন’ নাটক অবলম্বনে আলোচনা করো।

৩.২ ‘আগুন’ নাটকের তৃতীয় দৃশ্যে সতীশ-জুড়োন এবং সতীশ-ক্ষিরির সংলাপের মধ্যে দিয়ে যে দুর্ভিক্ষের চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো।

৪। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৪.১ “এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যার সমাধান পেলুম”- কোন প্রসঙ্গে গল্পটির কথা এল ? গল্পটিতে কী বলা ছিল ? ২+৩

৪.২ “এমন সময় সপ্রমাণ হয়ে গেল কলকেতা আজব শহর”- ‘এমন সময়’ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে ? কোন অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্য দিয়ে ‘কলকেতা আজব শহর’ বলে লেখকের মনে হয়েছিল ? ২+৩=৫

৪.৩ “আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস, রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তাঁর গানের জন্য।”- ‘এইসব উত্তীর্ণ’ বলতে কী বোঝানো হয়েছে ? রবীন্দ্রনাথের গান সম্পর্কে লেখকের এরূপ মন্তব্যের কারণ উল্লেখ করো। ২+৩=৫

৪.৪ “প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন।”- এখানে কোন ‘দিবসটির কথা বলা হয়েছে ? এ বিষয়ে লেখক আর যাদের কথা উল্লেখ করেছেন তাদের পরিচয় দাও। ২+৩=৫

৫। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৫.১ মাইকেল মধুসূদন দত্তের নাট্য প্রতিভা সংক্ষেপে আলোচনা করো।

৫.২ ছোটোগল্পকার রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করো।

৫.৩ বাংলা ভাষায় প্রবাদ ও প্রবচনের গুরুত্ব লেখো।

৬। নিম্নলিখিত যেকোন একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো : ১০

৬.১ নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো।

বাংলার উৎসব

উৎসবের উদ্দেশ্য
উৎসবের গুরুত্ব
ধর্মীয় উৎসব
জাতীয় উৎসব
সামাজিক উৎসব
উৎসবের অতীত ও বর্তমান

৬.২ প্রতিপক্ষের যুক্তির অসারতার প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো।

বিতর্কের বিষয়: চলভাষ ছাড়া চলমান জীবন অচল

মতের পক্ষে : আধুনিক যুগে চলভাষ বা মোবাইল ফোন আমাদের প্রাত্যহিক জীবনে এক অপরিহার্য উপাদান। চলভাষ ছাড়া জীবন অচল। এই দ্রুতগতির যুগে সময়ের মূল্যকে সর্বাধিক গুরুত্ব দিতে চলভাষ ছাড়া চলে না। শুধুমাত্র যোগাযোগই নয়- চলভাষের সঙ্গে ইন্টারনেট ব্যবস্থাকে যুক্ত করে বিভিন্ন তথ্য সম্ভার হাতের মুঠোয় এনে দেয়।

📌 আরো দেখুনঃ

📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here

📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here

📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply