Class 10 Physical Science First Unit Test Question with Answer Set-4 wbbse | দশম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER

Set-4

Class 10 Physical Science First Unit Test Question with Answer Set-4 wbbse | দশম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

সিলেবাস ও নম্বর বিভাজন

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

BARUIPUR HIGH SCHOOL (H.S.)
First Unit Test – 2024
Class – X
Subject : Physical Science
F. M : 40                       Time : 1.30 hrs.

1. সঠিক উত্তরটি নির্বাচন কর : 1×7=7

1.1 সবচেয়ে হালকা গ্রিন হাউস গ্যাসটি হল-
(a) CO₂
(b) CH₄
(c) N₂O
(d) CFC

উত্তরঃ (b) CH₄

1.2 বয়েলের সূত্রে Pv-V লেখচিত্রের প্রকৃতি হল-
(a) সরলরেখা
(b) অধিবৃত্ত
(c) সমপরাবৃত্ত
(d) বৃত্ত

উত্তরঃ (a) সরলরেখা

1.3 CH₄ এর আনবিক ওজন 16, বাষ্পঘনত্ব হবে-
(a) 22.4
(b) 8
(c) 16
(d) 32

উত্তরঃ (b) 8

1.4 কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক k হলে, তাপীয় রোধাঙ্ক হবে-
(a) k
(b) k²
(c) `frac(1){k}`
(d) `frac(1){k²}`

উত্তরঃ (c) `frac(1){k}`

1.5 তড়িৎ-ঋণাত্মকতার সঠিক ক্রম হল-

(a) Li < Be < C < B

(b) Li < Be < B < C

(c) Lj < C < Be < B

(d) Li < B < C < Be

উত্তরঃ (b) Li < Be < B < C

1.6 NH₃ যৌগে সমযোজী বন্ধনের সংখ্যা ও নিঃসচ্ছ ইলেকট্রন জোড় হল যথাক্রমে-
(a) 3, 1
(b) 3, 2
(c) 1, 1
(d) 3, 3

উত্তরঃ (a) 3, 1

1.7 কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO₄ দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হয়-
(a) H₂
(b) O₂
(c) Cu
(d) Cu²⁺

উত্তরঃ (c) Cu

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1×9=9

2.1 কোল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস পাওয়া যায় ?

উত্তরঃ মিথেন (CH4) বা কোল-বেড মিথেন।

2.2 চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী ?

উত্তরঃ গ্যাসের ভর এবং গ্যাসের চাপ।

2.3 কঠিন পদার্থের বিভিন্ন প্রসারণ গুনাঙ্কের মধ্যে সম্পর্ক লিখ।

উত্তরঃ α=`frac(b){2}`=`frac(Y){3}` (যেখানে α, β, γ হলো যথাক্রমে দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ গুণাঙ্ক)।

2.4 STP তে 4.4g CO₂ গ্যাসের আয়তন কত ?

উত্তরঃ 2.24 লিটার (44g এর আয়তন 22.4L, তাই 4.4g এর আয়তন 2.24L)।

2.5 ল্যান্থানাইড সারির শেষ মৌল কোনটি ?

উত্তরঃ লুটেশিয়াম (Lu, পারমাণবিক সংখ্যা ৭১)।

2.6 NaF জলে দ্রাব্য কেন ?

উত্তরঃ NaF একটি আয়নীয় যৌগ এবং জলের অণুগুলি ধ্রুবীয় (Polar) হওয়ায় এটি জলে দ্রবীভূত হয়।

2.7 আয়নীয় যৌগের দুটি বৈশিষ্ট্য লেখ।

উত্তরঃ ১. এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব বেশি। ২. এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে।

2.8 রূপার উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য বুপে কী ব্যবহার করা হয় ?

উত্তরঃ পটাশিয়াম অরোেসায়ানাইড [K[Au(CN)₂]] এর জলীয় দ্রবণ।

2.9 কী শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মত আচরণ করে ?

উত্তরঃ উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে।

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 2×6=12

3.1 স্থিতিশীল উন্নয়নের দুটি মূল লক্ষ্য লেখ।

উত্তরঃ ১. প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার ও সংরক্ষণ। ২. পরিবেশ দূষণ রোধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পৃথিবী নিশ্চিত করা।

3.2 উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ চারগুণ করলে সেটির আয়তন কত হবে ?

সমাধান : বয়েলের সূত্রানুসারে, P₁V₁ = P₂V₂। এখানে P₂ = 4P₁।

অতএব, P₁V₁ = 4P₁ × V₂⇒V₂ = `frac(V₁){4}` অর্থাৎ আয়তন এক-চতুর্থাংশ হবে।

3.3 Na এবং Na⁺ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন ?

উত্তরঃ Na⁺ বেশি সুস্থিত। কারণ Na⁺ আয়নের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে (অষ্টক পূর্ণ), যা নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো স্থিতিশীল বিন্যাস।

3.4 মৌলের আয়নন শক্তি বলতে কী বোঝ ?

উত্তরঃ ভূমিস্তরে থাকা কোনো মৌলের বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের একটি ইলেকট্রনকে সম্পূর্ণ অপসারিত করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয়।

3.5 MgCl₂ এবং CO₂ এর ইলেকট্রন ডট্ গঠন দেখাও।

উত্তরঃ MgCl₂ : Mg দুটি ইলেকট্রন বর্জন করে Mg²⁺ হয় এবং দুটি CI পরমাণু একটি করে ইলেকট্রন গ্রহণ করে Cl¯ হয়।

[:C̈l:]⁻ [Mg]²⁺ [:C̈I:]⁻

CO₂ : কার্বনের 4টি ইলেকট্রন দুই পাশের দুটি অক্সিজেনের 2টি করে ইলেকট্রনের সাথে মোট 4টি জোড় (দ্বিবন্ধন) গঠন করে। (O = C = O) ।

:Ö:: C ::Ö:

3.6 বোতলের গলায় গরম জল ঢাললে আঁটা ছিপি আলগা হয় কেন ?

উত্তরঃ বোতলের গলায় গরম জল ঢাললে তাপের প্রভাবে কাঁচের তুলনায় ছিপি বা বোতলের মুখের প্রসারণ বেশি হয়, ফলে আঁটা ছিপি আলগা হয়ে যায়।

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 3×4=12

4.1 760 mm Hg চাপে 0°C উয়তায় কিছু পরিমান গ্যাসের আয়তন 300 cm³ একই চাপে 546 °C উন্নতায় গ্যাসটির আয়তন কত হবে ?

4.2 50g CaCO₃ থেকে 55.5g CaCl₂, 22g CO₂ 9g H₂O উৎপন্ন করতে কত গ্রাম HCI প্রয়োজন হবে ? প্রয়োজনীয় HCI-এর মোল সংখ্যা কত ? [H = 1] Cl = 35.5]

4.3 তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে ? পর্যায় ও শ্রেণি বরাবর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় ?

4.4 কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও। এদের সঙ্গে রৈখিক প্রসারণ গুনাঙ্কের সম্পর্ক কী ?

📌 আরো দেখোঃ

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌বাংলা সিলেবাস দশম শ্রেণিClick Here

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 ইতিহাস সিলেবাস দশম শ্রেণিClick Here

📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণিClick Here

📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply