Class 10 Physical Science First Unit Test Question with Answer Set-1 wbbse | দশম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER

Set-1

Class 10 Physical Science First Unit Test Question with Answer Set-1 wbbse | দশম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

সিলেবাস ও নম্বর বিভাজন

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
বিষয় : ভৌত বিজ্ঞান
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট                   পূর্ণমান-৪০

GROUP – A 

1. সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও : 1×7=7

1.1 ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হল-
(a) N₂ (b) CO₂ (c) CFC (d) O₂

উত্তরঃ (c) CFC

1.2 চার্লসের সূত্রে ধ্রুবক হল—
(a) তাপমাত্রা
(b) আয়তন
(c) পরম তাপমাত্রা
(d) চাপ

উত্তরঃ (d) চাপ

1.3 লেন্সের মুখ্য ফোকাস-
(a) একটি
(c) তিনটি
(b) দুটি
(d) চারটি

উত্তরঃ (b) দুটি

1.4 অবতল দর্পণের প্রতিবিম্ব-
(a) সদ্
(b) অসদ্
(c) বিবর্ধিত
(d) কোনোটিই নয়

উত্তরঃ (d) কোনোটিই নয়

1.5 কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য হলে বক্তৃতা ব্যাসার্ধ হবে-
(a) 2f (b) f (c) 3f (d) `frac(f){2}`

উত্তরঃ (a) 2f

1.6 পর্যায় সারণিতে শ্রেণিসংখ্যা-
(a) 9 টি
(b) 7 টি
(c) ৪ টি
(d) 17টি

উত্তরঃ (a) 9 টি

1.7 একটি সমযোজী যৌগের উদাহরণ-
(a) NaCl
(b) CaO
(c) CH₄
(4) MgCl₂

উত্তরঃ (c) CH₄

GROUP – B

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1×9=9

2.1 বায়ুমণ্ডলের কোন্ স্তর উচ্চতা নিয়ন্ত্রণ করে ?

উত্তরঃ বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা নিয়ন্ত্রণ বা ওজোন স্তরের মাধ্যমে অতিবেগুনি রশ্মি শোষণ করে।

অথবা, পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখো।

উত্তরঃ দুটি পুনর্নবীকরণযোগ্য শক্তি হলো: সৌরশক্তি এবং বায়ুশক্তি।

2.2 একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো।

উত্তরঃ গ্রিন হাউস গ্যাসের নাম হলো— কার্বন ডাই অক্সাইড (CO₂)।

2.3 পরম শূন্যতার মান কত ?

উত্তরঃ পরম শূন্য তাপমাত্রার মান হলো–273.15°C বা 0K।

অথবা, n মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ লেখো।

উত্তরঃ n মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি হলো: PV = nRT|

2.4 C.G.S. এককে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো।

উত্তরঃ C.G.S. এককে সর্বজনীন গ্যাস ধ্রুবকের ( R) মান হলো- 8.314 × 10⁷ erg mol⁻¹ K⁻¹

2.5 অবতল দর্পণের দুটি ব্যবহার লেখো।

উত্তরঃ ১. দাড়ি কামানোর দর্পণ হিসেবে।

২. দন্ত চিকিৎসকরা দাঁত পরীক্ষার জন্য ব্যবহার করেন।

2.6 অন্ধ বিন্দু কী ?

উত্তরঃ চোখের রেটিনা ও অপটিক নার্ভের সংযোগস্থলে অবস্থিত যে বিন্দুতে কোনো আলোকসুবেদী কোশ থাকে না এবং কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, তাকে অন্ধ বিন্দু বলে।

অথবা, পীত বিন্দু কী ?

উত্তরঃ রেটিনার যে অংশে আলোকসুবেদী কোশ সবচেয়ে বেশি থাকে এবং সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, তাকে পীত বিন্দু বলে।

2.7 অভিসারী লেন্স কোনটি ?

উত্তরঃ উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়।

2.8 নোবেল গ্যাস কাকে বলে ?

উত্তরঃ পর্যায় সারণির ১৮ নম্বর (বা ০) শ্রেণির মৌলগুলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ায় এদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলে (যেমন: হিলিয়াম, নিয়ন)।

2.9 একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস কী ?

উত্তরঃ একটি তেজস্ক্রিয় বিরল (নিষ্ক্রিয়) গ্যাস হলো- রেডন (Rn)।

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 2×6=12

3.1 অ্যাভোগাড্রো সংখ্যা বলতে কী বোঝ ?

উত্তরঃ অ্যাভোগাড্রো সংখ্যা: যেকোনো পদার্থের এক গ্রাম-অণু (বা এক মোল) পরিমাণে যত সংখ্যক অণু থাকে, তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এর মান হলো 6.022×10²³

অথবা, বায়োফুয়েলের ব্যবহার লেখো।

উত্তরঃ বায়ো-ইথানল বা বায়ো-ডিজেল যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া রান্নার কাজে এবং বিদ্যুৎ উৎপাদনেও এটি ব্যবহার করা হয়।

3.2 চার্লসের সূত্রটি লেখো।

উত্তরঃ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1°C বৃদ্ধি বা হ্রাস করলে ওই গ্যাসের 0°C উষ্ণতার আয়তনের যথাক্রমে `frac(1){273}` অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।

অথবা, চাপ অপরিবর্তিত থাকলে 27°C তাপমাত্রায় কোনো গ্যাসের যা আয়তন, কত তাপমাত্রায় আয়তন তার দ্বিগুণ হবে ?

সমাধান : এখানে, T₁ = 27 + 273 = 300K, প্রাথমিক আয়তন V₁ = V এবং অন্তিম আয়তন V₂ = 2V

সূত্র অনুযায়ী, `frac(V₁){V₂}` = `frac(V₂){T₂}` ⇒`frac(V){300}` = `frac(2V){T₂}`

অতএব, T₂ = 600K। সেলসিয়াস স্কেলে এটি ( 600 – 273) = 327°C

3.3 প্রতিসরণের সূত্র দুটি লেখো।

উত্তরঃ ১. আপতিত রশ্মি, প্রতিসূত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদতলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।

২. দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, আপতন কোণের সাইন (sini) এবং প্রতিসরণ কোণের সাইনের (sinr) অনুপাত সর্বদা ধ্রুবক হয় (স্নেলের সূত্র)।

3.4 দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।

উত্তরঃ ইউরেনিয়াম (U) এবং রেডিয়াম (Ra)।

3.5 ডট্ গঠন লেখো : NH₃

উত্তরঃ নাইট্রোজেনের (N) বাইরের কক্ষে ৫টি এবং ৩টি হাইড্রোজেনের (H) প্রতিটির ১টি করে ইলেকট্রন থাকে। নাইট্রোজেন তার ৩টি ইলেকট্রনের সঙ্গে ৩টি হাইড্রোজেনের ইলেকট্রন জোড় গঠন করে সমযোজী বন্ধন তৈরি করে এবং নাইট্রোজেনের মাথায় এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন (lone pair) থাকে। (গঠন: H – N – H এবং নিচে একটি –H)

3.6 সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ ১. এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়।

২. এরা সাধারণত জলে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়।

অথবা, ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তর হয় কোন প্রকার বন্ধনে ? একটি উদাহরণ দাও।

উত্তরঃ ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তর হয় তড়িৎযোজী (বা আয়নীয়) বন্ধনে। উদাহরণ: সোডিয়াম ক্লোরাইড (NaCl)।

GROUP – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 3×4=12

4.1 আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের ধর্মের বিচ্যুতির দুটি কারণ লেখো।

অথবা, গ্যাসের গতীয় তত্ত্বের তিনটি স্বীকার্য লেখো।

4.2 আয়তাকার কাচের ক্লাবের মধ্যে দিয়ে কোনো রশ্মি গেলে প্রমাণ করো যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল।

অথবা, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেতে চ্যুতিকোণ নির্ণয় করো।

4.3 উত্তল লেন্স দ্বারা অবশীর্ষ ও বিবর্ধিত সবিধ গঠনের পরিষ্কার চিত্র অঙ্কন করো। উত্তল লেন্সের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো।

4.4 মুদ্রা ধাতু কাকে বলে ? দুটি উদাহরণ দাও।

অথবা, মেন্ডেলের পর্যায় সারণির যে-কোনো তিনটি জুটি লেখো।

📌 আরো দেখোঃ

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌বাংলা সিলেবাস দশম শ্রেণিClick Here

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 ইতিহাস সিলেবাস দশম শ্রেণিClick Here

📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণিClick Here

📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply