Class 10 Math First Unit Test Question with Answer Set-2 wbbse | দশম শ্রেণির গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
MATHEMATICS QUESTION PAPER

Set-2

Class 10 Math First Unit Test Question with Answer Set-2 wbbse | দশম শ্রেণির গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
বিষয় : গণিত
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট                    পূর্ণমান- ৪০

1. নীচের সকল প্রশ্নের উত্তর দাও : 1×6=6

(i) বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ `frac(Pnr){25}` টাকা হলে, মূলধনের পরিমাণ-
(a) 2p টাকা (b) 4p টাকা (c) `frac(p){2}` টাকা (d) `frac(p){4}` টাকা

উত্তরঃ (b) 4p টাকা।

(ii) এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে, 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সুদের হার–
(a) 10% (b) 20% (c) 5% (d) 10`frac1{2}`%

উত্তরঃ (a) 10%

(iii) x²–3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল –2 হলে, k-এর মান–
(a) –2 (b) –8 (c) 8 (d) 12

উত্তরঃ (c) 8

(iv) 3, 4 এবং 6-এর চতুর্থী সমানুপাতী–
(a) 8 (b) 10 (c) 12 (d) 24

উত্তরঃ (a) 8

(v) O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটির দৈর্ঘ্য সমান। `angleAOB` = 60° হলে, `angleCOD`-এর মান–

(a) 40° (b) 30° (c) 60° (d) 90°

উত্তরঃ (c) 60°

(vi) পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। `angleADC` = 120° হলে, `angleBAC`-এর মান-

(a) 50° (b) 60° (c) 30° (d) 40°

উত্তরঃ (c) 30°

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 2×5=10

(i) শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, কোনো টাকার 10 বছরের সুদ সুদ-আসলের `frac2{5}` অংশ হবে নির্ণয় করো।

সমাধান : কষে দেখি- 2 (22.iv) পৃঃ নং 48

(ii) দুটি মিশ্র দ্বিঘাত করণী লেখো যাদের গুণফল একটি মূলদ সংখ্যা।

সমাধান : কষে দেখি- 9.3 (11.iii) পৃঃ নং 162

(iii) 5 সেমি. দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে AB এবং AC দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্তের কেন্দ্র ABC ত্রিভুজের বাইরে অবস্থিত। AB = AC = 6 সেমি. হলে, BC জ্যা-এর দৈর্ঘ্য নির্ণয় করে।

সমাধান : কষে দেখি- 3.2 (17.ii) পৃঃ নং 66

(iv) পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস। জ্যা CD-এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। AC ও BD-কে বর্ধিত করায় P বিন্দুতে ছেদ করে। `angleAPB`-এর মান নির্ণয় করো।

সমাধান : কষে দেখি- 7.3 (11.v) পৃঃ নং 139

(v) দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, (2h-1), 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয়, তাহলে h-এর মান কত নির্ণয় করো।

সমাধান : কষে দেখি- 4 (25.ii) পৃঃ নং 76

3. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে নির্ণয় করো। 5

সমাধান : প্রয়োগ- 22 পৃঃ নং 112

অথবা,

রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 240000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়িভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন নির্ণয় করো। 5

সমাধান : কষে দেখি- 2 (19) পৃঃ নং 47

4. সমাধান করো (যে-কোনো একটি): 3×1=3
(i)

`\frac(1){(x-1)(x+2)}`+
`\frac(1){(x-2)(x+3)}`+ `\frac(1){(x-3)(x+4)}`=`frac(1){6}`,
x ≠ 1,2,3,4

সমাধান : কষে দেখি-1.2 (4.xix) পৃঃ নং 11

(ii) `frac(1){a+b+x}`=`frac(1){a}+frac(1){b}+frac(1){x}`, x≠0. –(a+b)

সমাধান : কষে দেখি- 1.2 (4.xvi) পৃঃ নং 11

5. দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক নির্ণয় করো।

সমাধান : কষে দেখি- 1.3 (6) পৃঃ নং 13

অথবা,

দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি.। এক স্থান থেকে অপর স্থানে মোটরগাড়িতে যেতে যে সময় লাগে, জিপগাড়িতে যেতে তার চেয়ে 2 ঘণ্টা সময় কম লাগে। মোটরগাড়ি অপেক্ষা জিপগাড়ির গতিকো ঘণ্টায় 5 কিমি বেশি হলে, মোটরগাড়ির গতিবেগ নির্ণয় করো। 4

সমাধান : কষে দেখি- 1.3 (4) পৃঃ নং 13

6. x:a = y:b = z:c হলে দেখাও যে,
`frac(x³+y³+z³){a³+b³+c³}`=`frac(xyz){abc}`

সমাধান : কষে দেখি- 5.3 (2.ii) পৃঃ নং 97

অথবা,

x=`\frac{\sqrt7+\sqrt3}{\sqrt7–\sqrt3}` এবং xy=1 হলে, দেখাও যে,
`frac(x²+xy+y²){x²–xy+y²}`=`frac(12){11}`

সমাধান : কষে দেখি- 9.3 (8) পৃঃ নং 161

7. প্রমাণ করো যে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। 5

উপপাদ্য : 38 পৃঃ নং 164

অথবা,

‘প্রমাণ করো যে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা-এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। 5

উপপাদ্য : 33 পৃঃ নং 60

8. 7 সেমি. ব্যাসের একটি লম্বা গ্যাসজারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি. দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি. লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু ওপরে উঠবে নির্ণয় করো। 4

সমাধান : কষে দেখি- 8 (9) পৃঃ নং 146

অথবা,

48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নীচু জমিকে 6.5 ডেসিমি. উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে ? 4

সমাধান : কষে দেখি- 4 (19) পৃঃ নং 75

📌 আরো দেখোঃ

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণিClick Here

📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply