FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER
Set-3
Class 10 Life Science First Unit Test Question with Answer Set-3 wbbse | দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩
পাঠ্যসূচি / Syllabus–
(1) জীবজগতে নিয়ন্ত্রণ ও সমম্বয়
(2) জীবনের প্রবাহমানতাঃ কোশ বিভাজন এবং কোশচক্র
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
বিষয় : জীবন বিজ্ঞান
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৪০
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ : 1×8=8
(i) মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা হল-
(a) 12 জোড়া (b) 31 জোড়া (c) 30 জোড়া (d) 10জোড়া
উত্তরঃ (a) 12 জোড়া
(ii) ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিনের মাত্রা-
(a) 64% (b) 52% (c) 45% (d) 55%
উত্তরঃ (c) 45%
(iii) ডাবের জল ও টমেটোতে যে হরমোন পাওয়া যায়-
(a) জিব্বেরেলিন
(b) অক্সিন
(c) সাইটোকাইনিন
(d) অ্যাবসাইসিক অ্যাসিড
উত্তরঃ (c) সাইটোকাইনিন
(iv) প্যারামেসিয়ামের গমন অঙ্গ-
(a) সিলিয়া
(b) ফ্লাজেলা
(c) সিউডোপোডিয়া
(d) সিটা
উত্তরঃ (a) সিলিয়া
(v) কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে-
(a) প্রফেজ
(b) মেটাফেজ
(c) অ্যানাফেজ
(d) টেলোফেজ
উত্তরঃ (b) মেটাফেজ
(vi) মানব অশ্রুতে অবস্থিত উৎসেচক হল-
(a) টায়ালিন (b) লাইপেজ (c) পেপসিন (d) লাইসোজাইম
উত্তরঃ (d) লাইসোজাইম
(vii) স্ত্রীলোকের গ্যামেটে ক্রোমোেজামের বিন্যাস হল-
(a) 22A+XY (b) 22A+XX (c) 44A+XY (d) 44A+XX
উত্তরঃ (d) 44A+XX
(viii) রক্তের শর্করার মাত্রা বাড়ে কোন রোগে–
(a) গলগন্ড
(b) ডায়াবেটিস মেলিটাস
(c) ডায়াবেটিস ইনসিপিডাস
(d) বামনত্ব
উত্তরঃ (b) ডায়াবেটিস মেলিটাস
2. নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও (যেকোনো নয়টি) : 1×9=9
(i) বনচাঁড়াল উদ্ভিদে ________ চলন দেখা যায় (শূন্যস্থান পূরণ করো)
উত্তরঃ প্রকরণ।
(ii) লোকাস কাকে বলে ?
উত্তরঃ ক্রোমোসোমের পুরোটা জুড়েই কিন্তু জিন থাকে না, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অলিল গুলি অবস্থান করে তাকে লোকাস বলা হয়।
(iii) (সত্য / মিথ্যা নিরূপণ করো) প্রেসবায়োপিয়া রোগে বাইফোকাল লেন্স ব্যবহৃত হয়।
উত্তরঃ সত্য
(iv) ডানার পালক : রেমিজেস :: লেজের পালক : __________।
উত্তরঃ রেকট্রিসেস
(v) বিসদৃশটি বেছে লেখো : হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার।
উত্তরঃ ফিমার
(vi) (সত্য / মিথ্যা নিরূপণ কর) ইন্টারফেজ দশা চলাকালীন নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে।
উত্তরঃ সত্য
(vii) দুটো পরিণত প্রাণী কোষের নাম লেখ যাদের বিভাজন হয় না।
উত্তরঃ স্নায়ুকোষ ও পেশীকোষ
(ix) বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও :
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| (viii) ইউরাসিল | (a) DNA |
| (ix) ভার্নালিন | (b) কোষ বিভাজন |
| (x) নিশাচর প্রাণী | (c) RNA |
| (xi) সেন্ট্রোজোম | (d) রড কোষ |
| (e) প্রকল্পিত হরমোন |
উত্তরঃ (viii) – (c) , (ix) – (e), (x) – (d) , (xi) – (b)
3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন 4টি) : 2×4=8
(i) পার্থক্য লেখ: DNA ও RNA এর শর্করা প্রকৃতিগত ও কার্যগত।
(ii) কোষ চক্র কাকে বলে ? G₀ দশা কী ?
(iii) উদ্ভিদের একটি নাইট্রোজেন যুক্ত ও নাইট্রোজেন বিহীন হরমোনের নাম লেখ।
(iv) অগ্র ও পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত একটি করে হরমোনের নাম ও তার শারীরবৃত্তীয় ভূমিকা (কাজ) লেখো।
(v) অ্যাড্রিনালিনকে জরুরীকালীন হরমোন বলা হয় কেন ?
(vii) সাইন্যাপস কাকে বলে ? একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখো।
4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও : 5×3=15
(i) একটি আদর্শ ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন কর এবং যেকোনো চারটি অংশ চিহ্নিত করো। 3+2
অথবা, একটি নিউরোনের বিজ্ঞানসম্মত চিত্র অংকন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো :
(a) অ্যাক্সন (b) রানভিয়ারের পর্ব (c) ডেনড্রন (d) সোয়ানকোষ
(ii) ক্রসিং ওভার কাকে বলে ? মিয়োসিস কোষ বিভাজনের তিনটি তাৎপর্য লেখ। 2+3
অথবা, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সম্বন্ধে লেখ। মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয় কেন ? 3+2
(iii) পার্থক্য লেখ: (a) মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া (b) বল ও সকেট সন্ধি ও কব্জা সন্ধি। CSFএর পুরো কথা কী ? 2+2+1
অথবা, থাইরক্সিন হরমোনের কম ও বেশি ক্ষরণে কী রোগ দেখা যায় ? মাছের গমনে মায়োটাম পেশির ভূমিকা আলোচনা করো। 2+3
📌 আরো দেখোঃ
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌বাংলা সিলেবাস দশম শ্রেণিClick Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 ইতিহাস সিলেবাস দশম শ্রেণিClick Here
📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণিClick Here
📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here
📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here
