Class 10 Life Science First Unit Test Question with Answer Set-2 wbbse | দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER

Set-2

Class 10 Life Science First Unit Test Question with Answer Set-2 wbbse | দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

পাঠ্যসূচি / Syllabus–
(1) জীবজগতে নিয়ন্ত্রণ ও সমম্বয়
(2) জীবনের প্রবাহমানতাঃ কোশ বিভাজন এবং কোশচক্র

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
বিষয় : জীবন বিজ্ঞান
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট             পূর্ণমান-৪০

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো : 1×6=6

1.1 ফটোট্রপিক ও জিওট্রপিক চলন কোন প্রাকৃতিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা লেখো।
(a) জিব্বেরেলিন
(b) সাইটোকাইনিন
(c) অক্সিন
(d) অক্সিন ও জিব্বেরেলিন উভয়ই।

উত্তরঃ (c) অক্সিন।

1.2 অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না—
(a) ইনসুলিন (b) থাইরক্সিন (c) পেপসিন (d) অ্যাড্রিনালিন

উত্তরঃ (c) পেপসিন

1.3 প্যারামিসিয়ামে গমন অঙ্গ কী ?
(a) ফ্ল্যাজেলা (b) সিলিয়া (c) ক্ষরপদ (d) সিটা

উত্তরঃ (b) সিলিয়া।

1.4 নিচের কোন্ জোরাটি সঠিক-
(a) সাইকেল চালানো – সহজাত প্রতিবর্ত ক্রিয়া।
(b) শিশুর জন্মের পর স্বতস্ফুর্ত স্তন্যপান – জন্মগত প্রতিবর্ত ক্রিয়া।
(c) হাঁটুর ঝাঁকুনি – অনুগত প্রতিবর্ত ক্রিয়া।
(d) আলোর উপস্থিতিতে চোখের কৃষ্ণন – জন্মগত প্রতিবর্ত ক্রিয়া।

উত্তরঃ (b) শিশুর জন্মের পর স্বতঃস্ফূর্ত স্তন্যপান – জন্মগত প্রতিবর্ত ক্রিয়া।

1.5 বল ও সকেট সন্ধির উদাহরণ হল-
(a) উরু সন্ধি (b) হাঁটু সন্ধি (c) গোড়ালি সন্ধি (d) কব্জি সন্ধি

উত্তরঃ (a) উরু সন্ধি

1.6 মানবদেহে ভারসাম্য নিয়ন্ত্রনকারী অংশটি হল—
(a) গুরুমস্তিস্ক (b) লঘুমস্তিষ্ক (c) পনস্ (d) প্রাণী।

উত্তরঃ (b) লঘুমস্তিষ্ক

2. শূন্যস্থান পূরণ কর: 1×4=4

1. __________ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।

উত্তরঃ অ্যাড্রিনালিন।

2. থার্মোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো _____________।

উত্তরঃ উষ্ণতা

3. ACTH _________ গ্রন্থি থেকে ক্ষরিত হয়।

উত্তরঃ পিটুইটারি।

3. সত্য মিথ্যা নিরুপন করো : 1×4=4

(i) একটি অ্যান্টিকিটোজেনিক হরমোন হল ইনসুলিন।

উত্তরঃ সত্য।

(ii) ট্রপিক চলন নিয়ন্ত্রন করে সাইটোকাইনিন।

উত্তরঃ মিথ্যা (অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে)

(iii) হাইপারমেট্রোপিয়া দৃষ্টির ব্যক্তিকে ডাক্তার বাবু উত্তল লেন্স যুক্ত চশমা পরার পরামর্শ দেন।

উত্তরঃ সত্য।

(iv) রেটিনার রড কোশ উজ্জল আলো ও বর্ণ শোষনে সক্ষম।

উত্তরঃ মিথ্যা (কোন্ কোশ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম; রড কোশ মৃদু আলোয় দেখতে সাহায্য করে)।

4. নীচের প্রশ্নগুলি দুটি-তিনটি বাক্যে উত্তর দাও (যে-কোনো আটটি) : 2×8=16

(i) ফোটোট্যাক্টিক চলন কাকে বলে ? থার্মোন্যাস্টিক চলনের একটি উদাহরণ দাও।

(ii) পার্থেনোকার্পি বলতে কী বোঝ ? ইহা কোন হরমোনের প্রভাবে হয় ?

(iii) ডায়াবেটিস ইনসিপিডাস কাকে বলে ? লোহিত রক্ত কনিকার ক্রমপরিণতিতে কোন হরমোন সাহয্য করে ?

(iv) হরমোন ও স্নায়ুতন্ত্র এর দুটি পার্থক্য লেখ।

(v) কৃষির ফলন, বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখ।

(vi) জিব্বেরেলিন কীভাবে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে ?

(vii) উপযোজন কাকে বলে ? একনেত্র দৃষ্টির একটি উদাহরণ দাও।

(viii) পাখির কোন পেশির মাধ্যমে তার ডানা উপরে উঠে ও কোন পেশির মাধ্যমে ডানা নীচে নামে।

(ix) কব্জা সন্ধি এবং বল ও সকেট সন্ধির একটি করে উদাহরণ দাও।

(x) চিন্তা, স্মৃতি, বুদ্ধি এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রন করে মস্তিকের কোন অংশ থেকে ?

5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5

(i) অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থিগুলি কী কী এবং তাদের থেকে কোন হরমোন নিঃসৃত হয় ? ইনসুলিন হরমোনের কাজ লেখো। 3+2-5

(ii) অ্যাড্রেনালিন কে সংকট কালীন হরমোন বলে কেন ? উদ্ভিদ হরমোনের ফিডব্যাক বান্ট্রোল ব্যাখ্যা করো। 2+3=5

6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5×1 = 5

(i) একটি আদর্শ নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশ গুলি চিহ্নিত করো। 3+2-5
(a) ডেনড্রন
(b) র‍্যানিভিয়ারের পর্ব
(c) মায়েলেন সিদ্
(d) প্রাপ্ত বুরুশ।

(ii) ইউক্যারিওটিক ক্রেমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ গুলি চিহ্নিত করো। 3+2=5
(a) ক্রোমাটিড
(b) সেন্ট্রেমিয়ার
(c) নিউক্লিওলার অরগানাইজার
(d) টেলোমিয়ার।

📌 আরো দেখোঃ

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌বাংলা সিলেবাস দশম শ্রেণিClick Here

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 ইতিহাস সিলেবাস দশম শ্রেণিClick Here

📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণিClick Here

📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply