FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER
Set-1
দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১ | Class 10 Life Science First Unit Test Question with Answer Set-1 wbbse
পাঠ্যসূচি / Syllabus–
(1) জীবজগতে নিয়ন্ত্রণ ও সমম্বয়
(2) জীবনের প্রবাহমানতাঃ কোশ বিভাজন এবং কোশচক্র
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
বিষয় : জীবন বিজ্ঞান
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৪০
বিভাগ – ক
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো : 1×7
(a) অন্ধকারে দেখতে সাহায্য করে—
(i) রড্ কোশ
(ii) কোন্ কোশ
(iii) উভয় কোশ
(iv) কোনোটিই নয়।
উত্তরঃ (i) রড্ কোশ
(b) মানুষের স্নায়ুতন্ত্রে করোটিক স্নায়ুর সংখ্য—
(i) 12 টি (ii) 12 জোড়া (iii) 31টি (iv) 31 জোড়া
উত্তরঃ (ii) 12 জোড়া
(c) উদ্ভিদের সাড়া পরিমাপক যন্ত্রটি হল—
(i) ক্রেসকোগ্রাফ
(ii) সিসমোগ্রাফ
(iii) আর্কমিটার
(iv) হাইগ্রোমিটার
উত্তরঃ (i) ক্রেসকোগ্রাফ।
(d) একটি গ্যাসীয় হরমোন হল—
(i) ইথিলিন (ii) IPA (iii) ডরমিন (iv) সাইটোকাইনিন
উত্তরঃ (i) ইথিলিন
(e) মায়োটম পেশী দেখা যায়—
(i) মাছে (i) বাদুড়ে (ii) ফড়িং (iv) পায়রা
উত্তরঃ (i) মাছে
(f) DNA সংশ্লেষ হয়—
(i) G₀ (ii) G₁ দশা (iii) S দশা (iv) G₂ দশা।
উত্তরঃ (iii) S দশা
(g) পায়রার লেজে রেকট্রিসেস পালকের সংখ্যা—
(i) 6টি (ii) 8টি (iii) 12টি (iv) 16টি
উত্তরঃ (iii) 12টি
বিভাগ – ‘খ’
2. শূন্যস্থান পূরণ করো (যে কোনো দুটি ) : 1×2
(a) ___________হরমোন্ ডাবের জলে থাকে।
উত্তরঃ সাইটোকাইনিন।
(b) __________ হল একটি গমনে সাহায্যকারী পেশী।
উত্তরঃ বাইসেপস / ট্রাইসেপস / ল্যাটিসিমাস ডরসি।
(c) গ্যামেট উৎপন্ন হয় ____________
কোশ বিভাজনে।
উত্তরঃ মিয়োসিস।
3. একটি বাক্যে উত্তর লেখো (যে কোনো তিনটি) : 1×3
(a) বিসদৃশ শব্দ আলাদা করো : প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস।
উত্তরঃ সাইটোকাইনেসিস (বাকিগুলো ক্যারিওকাইনেসিসের দশা)।
(b) কাকে সংকটকালীন হরমোন বলে ?
উত্তরঃ অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলে।
(c) একটি মিশ্র স্নায়ুর নাম লেখো।
উত্তরঃ একটি মিশ্র স্নায়ুর নাম হলো- ভেগাস (বা ফেসিয়াল/গ্লসোফ্যারিনজিয়াল)।
(d) কোন্ কোশ বিভাজনে ‘কোশপাত’ গঠিত হয় ?
উত্তরঃ উদ্ভিদ কোশ বিভাজনে ‘কোশপাত’ গঠিত হয়।
4. সঠিক বিবৃতির পাশে ‘সত্য’ ও ভুল বিবৃতির পাশে ‘মিথ্যা’ লেখো (দুটি) : 1×2=2
(a) টিউলিপ ফুলে ফটোন্যাস্টি চলন ঘটে।
উত্তরঃ মিথ্যা (এটি থার্মোন্যাস্টি)।
(b) মানুষের চোখের লেন্স উত্তল প্রকৃতির।
উত্তরঃ সত্য।
(c) ইনসুলিন রক্ত শর্করা কমায়।
উত্তরঃ সত্য।
5. ‘A’ ও ‘B’ স্তষ্কে দেওয়া বিবৃত্তির মধ্যে সমতা বিধান করো : 1×5
| ‘A’ স্তম্ভ | ‘B’ স্তম্ভ |
| (a) পরাগরেণু উৎপাদন | (i) মানুষ |
| (b) ক্ষণপদ | (ii) GH |
| (c) বামনত্ব | (iii) অ্যামিবা |
| (d) দ্বিনেত্র দৃষ্টি | (iv) মিয়োসিস |
| (e) পার্থেনোকাপি | (v) অক্সিন হরমোন |
| (vi) মায়োটোম পেশী |
উত্তরঃ
(a) পরাগরেণু উৎপাদন — (iv) মিয়োসিস
(b) ক্ষণপদ — (iii) অ্যামিবা
(c) বামনত্ব — (ii) GH
(d) দ্বিনেত্র দৃষ্টি — (i) মানুষ
(e) পার্থেনোকাপি — (v) অক্সিন হরমোন
বিভাগ – গ
6. সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো ছয়টি) : 2×6
(i) পার্থেনোকাপি কাকে বলে ?
উত্তরঃ পরাগযোগ ও নিষেক ছাড়াই কৃত্রিম বা প্রাকৃতিক উপায়ে বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে পার্থেনোকাপি বলে। যেমন— বীজহীন আঙুর, কলা ও তরমুজ।
(ii) ইস্ট্রোজেনের দুটি কাজ লেখো।
উত্তরঃ ইস্ট্রোজেনের দুটি কাজ—
স্ত্রী-দেহ গঠন: মেয়েদের গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটানো এবং ত্বকের নিচে চর্বি জমিয়ে দেহকে সুডৌল করা।
ঋতুচক্র নিয়ন্ত্রণ: জরায়ু বা এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটিয়ে ঋতুচক্র নিয়ন্ত্রণ করা।
(iii) “সন্তানের স্তনপান, সাইকেল চালানো, লেখা”- কোন্টি কোন প্রকারের প্রতিবর্ত ক্রিয়া।
উত্তরঃ প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ—
সন্তানের স্তনপান: জন্মগত বা সহজাত প্রতিবর্ত ক্রিয়া।
সাইকেল চালানো: অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া।
লেখা: অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া।
(iv) DNA-এর ক্ষারকগুলির নাম লেখো।
উত্তরঃ DNA-এর ক্ষারকসমূহ: DNA-তে দু-ধরনের নাইট্রোজেন যুক্ত ক্ষারক থাকে—
পিউরিন: অ্যাডেনিন (A) ও গুয়ানিন (G)।
পিরিমিডিন: সাইটোসিন (C) ও থাইমিন (T)।
(v) ACTH এবং FSH-এর পুরো নাম লেখো।
উত্তরঃ ACTH: অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন (Adrenocorticotropic Hormone)।
FSH: ফলিকল স্টিমুলেটিং হরমোন (Follicle Stimulating Hormone)।
(vi) অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো।
উত্তরঃ
| বৈশিষ্ট্য | অন্তঃক্ষরা গ্রন্থি | বহিঃক্ষরা গ্রন্থি |
| নালী | নালী থাকে না (অনাল)। | নালী থাকে (সনাল)। |
| ক্ষরণ | হরমোন ক্ষরিত হয়। | এনজাইম, লালা বা ঘাম ক্ষরিত হয়। |
| পরিবহন | রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়। | নালীর মাধ্যমে গ্রন্থির কাছেই কাজ করে। |
(vii) চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো।
উত্তরঃ চোখের প্রতিসারক মাধ্যম: মানুষের চোখের চারটি প্রতিসারক মাধ্যম হলো—
১. কর্নিয়া, ২. অ্যাকুয়াস হিউমর, ৩. লেন্স এবং ৪. ভিট্রিয়াস হিউমর।
বিভাগ – ঘ
7. একটি আদর্শ নিউরোনের চিত্র এঁকে নিম্নলিখিত অংশ চিহ্নিত করো : 3+2
(i) অ্যাক্সন (ii) ডেনড্রন (iii) রানভিয়ারের পর্ব (iv) প্রান্তবুবুশ।
অথবা, প্রতিবর্ত চাপের চিত্র অংকন করে চিহ্নিত করো : (i) কারক (ii) গ্রাহক (iii) অন্তঃবাহী স্নায়ু (iv) বহিঃস্নায়ু
8. মিয়োসিসকে হ্রাস বিভাজন বলে কেন? মাইটোসিসের তাৎপর্য লেখো। 2+3
অথবা, সংজ্ঞাবহ স্নায়ু কাকে বলে ? উদাহরণ দাও। সাইন্যাপস কাকে বলে ? থাইরক্সিনের কাজ লেখো।
📌 আরো দেখোঃ
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌বাংলা সিলেবাস দশম শ্রেণিClick Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 ইতিহাস সিলেবাস দশম শ্রেণিClick Here
📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণিClick Here
📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here
📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here
